দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৩৭
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ইউক্রেনের জলসীমায় আটকে পড়া সাতক্ষীরার মনসুরুলের পরিবারে উৎকণ্ঠা

কর্তৃক SK Ferdous মার্চ ৫, ২০২২
মার্চ ৫, ২০২২ ০ কমেন্ট 483 ভিউস

নিজস্ব প্রতিবেদক: 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ডামাডোলে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। বৃহষ্পতিবার রকেট হামলার কবলে পড়ে জাহাজটির এক নাবিক নিহত হয়েছেন।

জীবিত দুই জন নারী ক্যাডেটসহ ২৮ জনকে শুক্রবার নিরাপদ আশ্রয়ের জন্য ইউক্রেনের একটি বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে উদ্বেগ উৎকণ্ঠা কাটেনি আটকে পড়া নাবিকদের পরিবারে।

বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিকের একজন অতিরিক্ত ক্যাপ্টেন মনসুরুল আমিন খান (৩৬) এর বড়ি সাতক্ষীরায়। তিনি সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার অবসরপ্রাপ্ত বিআরডিসি কর্মকর্তা নুরুল আমিন খান ওরফে সেলিম খানের ছেলে। মনসুরুল আলম খান এলাকায় গিনি নামেই পরিচিত। অজানা শংকায় তার পরিবারে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা।

মনসুরুল আলম খানের বাবা সেলিম খান জানান, বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় বাড়িতে কথা বলেছেন গিনি। জানিয়েছেন, ভালো আছেন। সন্ধ্যার দিকে ইউক্রেনের অলিভিয়া বন্দরে তাদের নামানো হয়েছে। বর্তমানে সেখানেই আছেন।

সেলিম খান জানান, ছেলের জন্য বাড়ির সবাই খুব চিন্তিত। চরম উদ্বিগ্নতার মধ্যে আমাদের দিন কাটছে। ওর মা মর্জিনা খানম ও স্ত্রী আশরুকা সুলতানা সারাদিন কান্নাকাটি করছে। কারো সামনে আসতে চাচ্ছে না। তারা একেবারে ভেঙ্গে পড়েছেন।

তিন ছেলের জনক মনসুরুল আলম খান। ফাহিমি ও ফারহান (১০) যমজ, তারা ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। আর ছোট ছেলে ফারদিনের বয়স তিন বছর। সেলিম খান বলেন, গিনি ১৯৯৯ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এস এস সি পাশ করেন, ২০০১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করে ২০০২ সালে শীপে যোগদেন। পরবর্তীতে সিঙ্গাপুর থেকে কোর্স সম্পন্ন করে ২০০৬ সালে জাহাজের ক্যাপ্টেন পদে চাকরি শুরু করে গিনি। সবশেষ তিন মাস আগে বাড়িতে এসেছিল।

৬-৭ মাস পর পর বাড়িতে আসে। ইউক্রেনে গিয়ে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকা পড়বে, এটি কেউ ধারণা করেনি। জাহাজে রকেট হামলার পর আজ প্রথম কথা হয়েছে। সেখানে খাবারের সমস্যা হচ্ছে। প্রয়োজনের তুলনায় কম খাবার খাচ্ছে জাহাজে আটকা পড়া বাংলাদেশিরা। নেটওয়ার্ক ও ফোনে চার্জ না থাকায় খুব বেশি যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।

সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিপিং অফিস থেকে যোগাযোগ করে বলেছে, আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আপনারা দুশ্চিন্তা করবেন না। সরকার দ্রæত পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনিরা মাইন বসিয়ে রাখায় জাহাজটি বের হতে পারেনি।

ক্যাপ্টেন মনসুরুল আলম খানের বোন সাবরিনা খান মৈত্রী বলেন, দ‚তাবাসের মাধ্যমে তারা যোগাযোগ রাখার চেষ্টা করছেন। আশা করছেন তার ভাই নিরাপদে বাড়িতে ফিরবেন। তবে গতরাতে ভাইয়া জানিয়েছেন, আমার ইউক্রেনের বাংকার নেমেছি। এখনো পুরোপুরি নিরাপদ বলা যাচ্ছে না। পোলান্ড সীমানায় পৌছাতে পারলে পুরোপুরি নিরাপদ বলা যাবে। এখান থেকে পোলান্ড ৮ শ কিলোমিটার। ফলে দ্রæত সেখানে পৌছানোও যাচ্ছে না।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, বিষয়টি শুনেছি জাহাজের ক্যাপ্টেন একজনের বাড়ি সাতক্ষীরায়। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো ম্যাসেজ এখনও আমরা পাইনি।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি উপজেলা আ.লীগের সভাপতি মোস্তাকিমের বহিষ্কারের দাবিতে মানববন্ধন
পরবর্তী পোস্ট
জুমা’র নামাজ আদায়ের মধ্য দিয়ে কাশেমপুর মাদানী মসজিদের উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting