দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৫৬
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির ভেড়ী বাঁধ ভাঙ্গলে নিঃস্ব হয় জনগন, লাভবান হন কর্মকর্তা-কর্মচারী

কর্তৃক kobirubel.satnadee মে ১৫, ২০২০
মে ১৫, ২০২০ ০ কমেন্ট 363 ভিউস

আশাশুনি প্রতিনিধি:

সাতক্ষীরা-আশাশুনি উপজেলার ভাঙ্গন কবলিত পানি উন্নয়ন বের্ডের ভেড়ি বাঁধ। কোটি কোটি টাকা ব্যায়ে মেরামতের পর বছর ঘুরতে না ঘুরতেই আবার ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে নদীর পানি ঢুকে প্লাবিত হয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। সর্বশান্ত হয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হয় ভাঙ্গন কবলিত এলাকার জনসাধারন। অথচ ভেড়ি বাঁধ মেরামতের দায়িত্ব নিয়োজিত প্রকৌশলী ও কর্মকর্তাদের নতুন নতুন বাড়ি হয়।সম্পত্তি ব্যবসার স¤প্রসারন হয় তাদের।

নদী বেষ্ঠিত সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের ২ টি বিভাগ রয়েছে। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের ১ নং বিভাগের আওতাধীন ভেড়িবাঁধ রয়েছে ৩৭৭ কিলোমিটার এবং ২ নং বিভাগের আওতাধীন ভেড়ীবাঁধ রয়েছে ৪১৬ কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রাধীন বিশাল এই ভেড়ীবাঁধের কোন না কোন এলাকায় ভাঙ্গন দেখা দেয় প্রতি বছর। উপজেলার বহু এলাকা ভেড়িবাঁধ ভেঙ্গে বর্ষা মৌসুমে প্লাবিত হয়। কিন্তু বর্ষা মৌসুম আসার আগেই মেরামত কৃত বাঁধে আবার ভাঙ্গন দেখা দেয়।

প্রতি বছর পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ ভাঙ্গনের কারন হিসেবে ভুক্তভোগিরা মনে করেন, সিডিউল মোতাবেক কাজ হয় না। বাঁধ নির্মান কিংবা মেরামতের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই সিডিউলের ৫০ ভাগ কাজেই হয় না। ফলে প্রতি বছর বর্ষা, জলোচ্ছ¡াস এবং ঝড়ে আশাশুনি উপজেলার ভেড়ি বাঁধের অধিকাংশই ভাঙ্গন দেখা দেয়। অনেক ভেড়ি বাঁধ ভেঙ্গে বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন অভিজ্ঞ ঠিকাদার বলেন, পানি উন্নয়ন বোর্ডের কিছু অলিখিত সিষ্টেম চালু রয়েছে। ফলে সিডিউল মোতাবেক কাজ করার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। তারা জানান, কাজের ওয়ার্ক অর্ডার থেকে শুরু করে কাজের ফাইনাল বিল পর্যন্ত দফায় দফায় উৎকোচ দিতে হয় সংশ্লিষ্ট কর্মচারি, কর্মকর্তা ও প্রকৌশলীকে। সিডিউল মোতাবেক ১০০ভাগ কাজ করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত হারে পার্সেন্টেজ দিতে হয়। না হলে সব বিল পাওয়া যায় না। ফলে ঠিকাদের ভাল ভাবে কাজ করার ইচ্ছা থাকলেও বাধ্য করানো হয় অনিয়মের আশ্রয় নিতে। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের ঘুষের হার এত বেশী অধিকাংশ ক্ষেত্রে লাভ তো দুরে থাক আসল পুঁজি বাচাঁনোই কঠিন হয়ে পড়ে।

কয়েক জন ঠিকাদার অভিযোগ করে বলেন, এই বিভাগে কাজ করে তারা আর্থিক অবস্থার কোন উন্নতি করতে পারেনি। অথচ এই বিভাগের কর্মকর্তা কর্মচারি ও প্রকৌশলীরা লাখ লাখ টাকার সম্পাদের মালিক হয়েছেন।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের ২ নং বিভাগের আওতাধীন ভেড়ীবাঁধ রয়েছে ৪১৬ কিলোমিটার। তার মধ্যে আশাশুনি খোলপেটুয়া নদীর পুই জ্বালা, খাজরা, বুধহাটা, নওয়াপাড়া, আশাশুনি দয়ারঘাট, শ্রীউলা, প্রতাপনগর এলাকায় ভাঙ্গন চলছে দীর্ঘদিন ধরে। আশাশুনির ভাঙ্গন এলাকা প্রতিবছর লাখ লাখ টাকা ব্যায় করে মেরামত করার পরও শুধুমাত্র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ব্যাপক দুর্নিতীর কারনে বছর ঘুরতে না ঘুরতেই আবারো ভাঙ্গন শুরু হয়। এতে লাভবান হয় পানি উন্নয়ন বোর্ডের কর্মচারি ও কর্মকর্তারা। আর কপাল ভাঙ্গে ভাঙ্গন কবলিত আশাশুনি এলাকার মানুষের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা জয়ী স্বাস্থ্যকর্মী সুমনকে অভিনন্দন জানালেন জেলা প্রশাসক মোস্তফা কামাল
পরবর্তী পোস্ট
গত ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ১২০২, মৃত ১৫ জন

রিলেটেড পোস্ট

ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 

জুন ২৪, ২০২৬

শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting