দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩২
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে ভূমি বন্ধোবস্ত দেওয়ার নামে চলছে ঘুষ বাণিজ্য

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৩০, ২০২২
নভেম্বর ৩০, ২০২২ ০ কমেন্ট 488 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে:

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার এগারটি ইউনিয়নে ভুমিহীনদের নামে জমি বন্ধোবস্ত দেওয়ার নামে চলছে নানা রকমের অর্থবাণিজ্য আর এ সুযোগে ভুমিহীনরা বঞ্চিত হচ্ছে তাদের পাওনা থেকে। অভিযোগকারীরা জানান, বুধহাটা, কুল্যা, বড়দল, শ্রীউলা সহ বাকী ইউনিয়নের সরকারী জায়গা বন্দোবস্তের নামে হাজার হাজার টাকা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন উপসহকারী ভুমিকর্মকর্তা ও তার সহকারী, উপজেলা এসি ল্যান্ড অফিসের দূর্ণিতি পরায়ন কর্মকর্তা-কর্মচারী, জেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে চলছে ঘুষ বাণিজ্য ।
যদিও ভূমিহীনদের জন্য এই ভূমি বন্দোবস্তের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে ভূমিহীনরা কেউ এই বন্দোবস্ত পায় না। জমি পায় যারা নির্দিষ্ট অংকের টাকা ব্যয় করতে পারে। যার মাঝে তহশিলদারকে দিতে হয় ১০ থেকে শুরু করে ৫০ হাজার পর্যন্ত। যার ক্ষমতা বেশী তার জন্য সব।
জানা যায়, এই টাকার ভাগ পায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও তার সহকারীরা।উপজেলা এসিল্যান্ড অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ও জেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা।
ভূমি বন্দোবস্তের জন্য কয়েক হাজারের মতো বন্দোবস্ত ইতিমধ্যে দেওয়া হয়েছে। একই বন্দোবস্ত টাকার বিনিময়ে একাধিক জনকে দেওয়ার নজীরও রয়েছে। বাকী গুলোও বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া ভূমি অফিসে অনিয়মের কারণে একজনের দখলভূক্ত জায়গা অন্যজনকে দিয়ে সমস্যা তৈরী করে দুই পক্ষ থেকে আবার টাকা আদায় করছে এমন অভিযোগ রয়েছে। একজনের জন্য দেড় একর এক নথিতে বন্দোবস্তের কথা থাকলেও একেকজন অসংখ্য নথির মাধ্যমে একাধিক জায়গা বন্দোবস্ত নেওয়ার অসংখ্য নজীর রয়েছে। এছাড়াও নিয়ম হলো শুধুমাত্র ফসলী জমি বন্দোবস্ত দেওয়ার। কিন্তু, ডুবো চর, নদীর চর এমন সব রকম জমি এমনকি নদীর পানিও বন্দোবস্ত দিতে দেখা গেছে।
ভূমি অফিসের দুর্ণীতিগ্রস্ত কর্মকর্তারা ১ টাকার জায়গা ৪০ হাজার টাকা নিয়ে ক্ষ্যান্ত হচ্ছে না। বরং, ভূমি বন্দোবস্তের সকল কাগজ সম্পূর্ণ হওয়ার পর ১০ টাকা জমির দাখিলার জন্য নিচ্ছে এক থেকে দুই হাজার টাকা। যদিও দাখিলা’র জন্য আগের ঘুষের রেইট ছিল ৫০০ টাকা। কিন্তু, বর্তমান আশাশুনির বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমিকর্মকর্তারা অলিখিত রেইট বাড়িয়ে ২০০০ টাকা করেছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন তশিলদার বলেন, দালাল দিয়ে জমির বন্দোবস্ত করে ভুক্তভোগিরা। যে দালালের মাধ্যমে জমিটির বন্দোবস্তের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাদের কেউ নিতে পারে। আবার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ইউনিয়ন ভূমিকর্মকর্তা ১০ টাকার জায়গায় ২০০০ টাকা নেওয়ার পর জমি বুঝিয়ে দেওয়ার সময় সার্ভেয়ার প্রতি দাগের জন্য ২ হাজার থেকে ৫০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন।
নিয়ম হলো বন্ধোব্যস্ত জায়গা অবশ্যই চাষ যোগ্য হতে হবে। কিন্তু, সরজমীনে গিয়ে দেখা যায়, কাগজ হাতে আছে কিন্তু জমি পানির নিচে অথবা জমি চাষ যোগ্য নয়। এ ক্ষেত্রে রেহাই পায়নি ওয়াপদার জমিও।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, তিন স্তরে টাকা নেওয়া হলেও জায়গা পাওয়া যাচ্ছে না। প্রায় জায়গাই পানির নিচে। ধান বা মাছ চাষ উপযোগী হওয়ার পূর্বেই বিভিন্ন ধরনের নকশা তৈরী করে তারা জমি বন্দোবস্ত দিচ্ছে। সরকারকে বুঝান হচ্ছে ইতিমধ্যে চর জেগে উঠেছে। বাস্তবে সেখানে কোন চর জাগেনি। এমন অনিয়মের মাধ্যমে প্রশাসনের উর্ধ্ব থেকে নিম্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। তিনি উল্লেখ করেন,প্রথম পর্যায়ে ফরম পূরণ করার সময় কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয় ইউনিয়ন ভুমি কর্মকর্তা বা দালালদের। পরবর্তীতে সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে জেলা পর্যায় থেকে যখন আসে তখন ডিসিআর কাটতে গিয়ে দিতে হয় দুই থেকে আড়াই হাজার টাকা। এরপর রেজিষ্ট্রী করতে নেওয়া বিভিন্ন খরচ দেখিয়ে দেওয়া হয় দেড় থেকে দুই হাজার টাকা। রেজিষ্ট্রী হওয়ার পর দাখিলার জন্য দিতে হয় ১২ শ’ টাকা। যদিও এক সময় ছিল ৫-৬ শ’ টাকা। কিন্তু বর্তমানে ১২ শ’ টাকা নেওয়া হচ্ছে। এরপরও আবার সার্ভেয়ারকে দিতে হয় আড়াই হাজার টাকা চূড়ান্ত ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। বন্দোবস্ত পাওয়ার পর বুঝানো হয়, খুব শীঘ্রই জায়গাটিতে চর জাগবে। সেই আশায় মানুষ বোকার মতো বন্দোবস্ত নিচ্ছে। কিন্তু তাদের জায়গা আসলে নদীর মধ্যে না কোথায় তারা জানে না। হয়তো চর জেগেছে ১০০ একর। কিন্তু, নকশা তৈরী করার সময় ন্যূন্যতম ৫০০ শত একরের নকশা তৈরী করছে। বন্দোবস্ত নেওয়া গ্রহিতা হিসেবে নেওয়ার আগে কেউ জানে না তাদের জায়গা কোথায় পড়বে। নেওয়ার পর দেখে তাদের জায়গা নদীর মাঝে। অথবা সে জমি অন্য কেউ ভোগ দখল করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা বাজার বণিক সমিতির কমিটি হস্তান্তর ও বিদায় অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
বাংলাদেশ ও পশ্চিম বাংলার মানুষ একই সূত্রে গাঁথা- কলকাতায় এমপি রবি

রিলেটেড পোস্ট

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting