দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৪
মাদকে ভাসছে সাতক্ষীরা পৌরসভা
সমন্বয় সভায় দুই কর্মকর্তাকে অপমান: কাঠগড়ায় ইউপি চেয়ারম্যান...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি পুনর্গঠন
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু
আশাশুনি-সাতক্ষীরা সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪
দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 
খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...
জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা 
দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য মেশানোর দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আগস্টে ইউপির অন্য ধাপে নির্বাচনের ভাবনা নেই

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৯, ২০২১
জুলাই ১৯, ২০২১ ০ কমেন্ট 345 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ করলেও পরের ধাপের ভোট নিয়ে আপাতত কোনো চিন্তা-ভাবনা নেই নির্বাচন কমিশনের। এক্ষেত্রে আগস্টে ভোট না করে বরং করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে সংস্থাটি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানান, করোনাকালীন সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ছাড়া আর কোনো নির্বাচন হচ্ছে না। অন্তত আগস্ট মাসে ভোটের কোনো চিন্তা-ভাবনা নেই।

‘আমরা ইতিমধ্যে করোনকালীন নির্বাচন করা সম্ভব নয় মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছি। তারাও সে অনুযায়ী, বর্তমান চেয়ারম্যানদেরকেই পরবর্তী ভোট না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে বলেছেন। তাই পরিস্থিতির উন্নতি হলে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বললে আমরা নির্বাচন করে ফেলবো। আমাদের সকল প্রস্তুতিই নেওয়া আছে। ’

কেবল ইউপি নয়, স্থানীয় সরকার অন্যান্য সাধারণ এবং উপ-নির্বাচনও আমরা সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে রেখেছি। এক্ষেত্রে করোনা পরিস্থিতির উন্নতি হলেই ভোটগ্রহণ করা হবে।

২০১৬ সালের মতো এবারও ছয় ধাপে দেশের সকল ইউপি নির্বাচন করার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে ৩৭১টি ইউপিতে গত ১১ এপ্রিল ভোটের তারিখ দেয় কমিশন। কিন্তু করোনার হানা বাড়তে থাকায় তা স্থগিত করতে বাধ্য হয়। পরবর্তীতে করোনা পরিস্থিতি অবনতি আরো হওয়ায় বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোয় পরিস্থিতির দ্রুত অবনতির কারণে নতুন করে ভাবতে হয়।

এছাড়া স্বাস্থ্য অধিদফতর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধে প্রথমবারের তালিকা কাটছাঁট করে বাদ দেওয়া হয় অধিক ঝূঁকিপূর্ণ এলাকাগুলো। অবশেষে গত ২১ জুন ২০৪ ইউপিতে ভোটগ্রহণ করা হয়। স্থগিত রাখা হয় ১৬৭টি ইউপির নির্বাচন।

ইসি কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতির উন্নতি হলেই এসব ইউপির ভোটগ্রহণ হতে পারে। সেই সঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের কার্যক্রমও শুরু করবে ইসি।

বর্তমানে দেশে ইউপির সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। সর্বশেষ ২০১৬ সালে মার্চ থেকে জুন পর্যন্ত নবম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় ছয় ধাপে ৪ হাজারের বেশি ইউপিতে ভোট করেছিল ইসি।

২০১৬ সালের ২২ মার্চ ৭৫২টি, ৩১ মার্চ ৬৮৪টি, ২৩ এপ্রিল ৬৮৫টি, ৭ মে ৭৪৩টি, ২৮ মে ৭৩৩টি এবং ৪ জুন ৭২৪ টি ইউপি নিয়ে ছয় ধাপে মোট ৪ হাজার ৩২১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। বাকি ১৬২টিতে অন্যান্য সময়ে ভোট হয়েছে।

নির্বাচনের আইন অনুযায়ী, ইউপিতে নির্বাচন করতে হয় আগের নির্বাচন থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে। আর পরিষদের মেয়াদ হচ্ছে নির্বাচনের পর প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। সেই অর্থে এবার নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হয়নি। করোনা মহামারিকে কারণ দেখিয়ে নির্বাচন পেছানো হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত্যু-৮, শনাক্ত ৮৭ জন
পরবর্তী পোস্ট
করোনা টিকা নেওয়ার বয়স ৩০ নির্ধারণ

রিলেটেড পোস্ট

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting