দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩২
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়শ্যামনগর

আওয়ামী সন্ত্রাসীরা শ্যামনগরকে নিজেদের জমিদারি এলাকা ভাবছে – মির্জা ফখরুল

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২০, ২০২০
আগস্ট ২০, ২০২০ ০ কমেন্ট 353 ভিউস

জাতীয় ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও জুলুম নিঃসন্দেহে সরকারের অশুভ ইচ্ছা বাস্তবায়নেরই ইঙ্গিতবাহী। তবে সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ যেকোনো মূহূর্তে রাস্তায় নেমে আসবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দলটির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
নাশকতার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, বিএনপি নেতা আমির আলী, আব্দুর রশিদ ঢালী, জামিলুর রহমান বাবলু, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম বেলাল, আনিসুর রহমান, আল মামুন, আব্দুর রহিম, শরিফুল ইসলাম যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু, কামাল হোসেন, আব্দুল গফফার মিঠু, স্বেচ্ছাসেবক দল নেতা এম নুরুজ্জামান, এস এম আবু বক্কর ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এই বিবৃতি দেন।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে করোনাভাইরাস ও বন্যার দুর্যোগের সময়ে দেশে গরিব মানুষরা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। এই অসহায় ও ক্ষুধার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে বিএনপির ব্যাপক ত্রাণ তৎপরতাকে কোনোভাবেই সহ্য করতে পারছে না সরকার। তাই মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরে ফেলাসহ তাদেরকে নানাভাবে নানা কায়দায় হেনস্তা করতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান শাসকগোষ্ঠী।
তিনি বলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় কাল্পনিক অভিযোগ তৈরি করে মিথ্যা মামলা দায়ের সেটারই ধারাবাহিকতা। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের অভিযানে বিএনপি নেতাকর্মীরা এখন এলাকা ছাড়া।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী সন্ত্রাসীরা শ্যামনগরকে যেন নিজেদের জমিদারি এলাকা ভাবছে। সেজন্য বিএনপি নেতাকর্মীদের কোনো শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দিচ্ছে না। শ্যামনগরে এখন আতঙ্ক ও ভয়ের ছায়া নেমে এসেছে।
তিনি বলেন, একদিকে করোনাভাইরাসের ছোবল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, এর ওপর সরকারি দুঃশাসন ও কর্তৃত্ববাদী হিংস্রতায় দেশের মানুষ চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে হাবুডুবু খাচ্ছে।
বিএনপির এ নেতা বলেন, গণতান্ত্রিক শক্তির ওপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্রভাবে আবির্ভূত হয়েছে। গোটা দেশটাই যেন আওয়ামী মগের মুল্লুকে রূপান্তরিত হয়েছে।
শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এসব নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অচিরেই অপরাধীদের শিকড় উপড়ে ফেলা হবে- সার্কেল এ,এস,পি ইয়াছিন আলী
পরবর্তী পোস্ট
চট্টগ্রামে ডাবলমুরিং থানায় চোরাইকৃত মালামাল উদ্ধার, কিন্তু রুজু হয়নি কোন মামলা

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting