দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৫৫
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

অসামাজিক কার্যকলাপ: কলারোয়ার এবি পার্কে ৯ জন গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৫, ২০১৯
নভেম্বর ২৫, ২০১৯ ০ কমেন্ট 258 ভিউস

কলারোয়া প্রতিবেদক: অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে কলারোয়ায় এবি (আবুল বাশার) পার্ক থেকে ৪ নারী ও ৫ জন পুরুষকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। শনিবার ২৩ নভেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াসের নির্দেশে কলারোয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঐ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৪ জন ভাসমান পতিতা ও ৪ জন খদ্দেরকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ সদস্যরা। সে সময়ে ঐ পার্কের মানেজার স্থানীয় কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত ওমর আলীর পুত্র শহর আলী (৫০) কে অপকর্মের স্থান থেকে আটক করা হয়। সে সময়ে এবি পার্কের মালিক যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পার্কের মালিক আবুল বাশার সহ ১০ জনের নামে মানব পাচার প্রতিরোধ আইনের ১২(১)/১৩ ধারায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে এবং ধৃত ঐ ৯ জন আসামীকে ২৪ নভেম্বর তারিখে সাতক্ষীরা জেল হাজতে পাঠিয়ে দিয়েছে কলারোয়া থানা পুলিশ। এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া ইন্সপেক্টর রাজিবুল হক জানান দীর্ঘ দিন যাবত ঐ পার্কটিতে অবৈধ ও অসামাজিক কর্মকান্ড সহ জুয়ার আসর বসতো পার্কের ভিতরে এবং রীতিমতো পাহারা পুলিশকে পাহারা দিয়ে একাজ চালাতো। তাই গোপন সংবাদ পেয়ে ঐ পার্কে অভিযান পরিচালনা করে এর সত্যতা পেয়েছি এবং ৪ নারী সহ ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরো জানান ঐ পার্কের মধ্যে ছোট ছোট অনেক গুলো অস্থায়ী ঘর আছে যার মধ্যে ঘন্টায় ১ হাজার টাকা চুক্তিতে পার্কের মধ্যে অবস্থান করা ঐ ভাসমান পতিতাদের খদ্দের এর কাছে ভাড়া দেয়া হয় এবং সে সময়ে ঐ ঘরের বাহির থেকে তালা লাগিয়ে দেয়া হয় এবং ঘন্টা পুরা হলে তালা খুলে দেয় পার্ক কর্তৃপক্ষ। এছাড়াও পার্কের মধ্যে বিভিন্ন কৃত্রিম ভাবে আড়াল করে রাখা আছে সেখানে প্রবেশ করলে ৫ শত টাকা ভাড়া দিতে হয় পার্কে আগন্তুক স্কুল কলেজে পড়ুয়া প্রেমিক প্রেমিকাদের। যেখানে সব ধরনের অপকর্ম চলে। দুর থেকে দেখে বোঝার কোন উপায় নেই যে ঐ আস্তানায় কোন মানুষ আছে।
কলারোয়া থানা হতে ১৪ কিলোমিটার দূরে প্রত্যান্ত গ্রামাঞ্চলে ২০১৪ সালে এই পার্কটি ভ্রমণ পিপাসুদের সামান্য বিনোদনের জন্য এই পার্কটি তৈরী করা হলেও মূলত অনৈক কর্মকান্ড চলে আসছে সেই থেকে অদ্যাবধি পর্যন্ত। এলাকার স্কুল কলেজ পড়ুয়া কোমল মতি ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে অনেক সামাজিক আন্দোলন করে আসছে এলাকাবাসী। এই অবৈধ কাজের সাথে স্থানীয় অনেক রাজনীতিবিদদের ইন্ধন থাকায় সে সব সামাজিক আন্দোলন শুরুতেই শেষ হয়ে গেছে। থানা সদর থেকে দূরে হওয়ার কারনে পুলিশ প্রশাসন ও সেখানে গিয়ে হাতে নাতে কাউকে ধরতে পারেনি।এলাকাবাসীর দাবী এই পার্কটি যেন একে বারে বন্ধ করে দেওয়া হয়। তাহলে এলাকার পরিবেশ রক্ষা হবে এবং আমরা আমাদের স্কুল কলেজ পড়ুয়া কোমল মতি ছেলে মেয়েদের সঠিক ভাবে পরিচালনা করতে পারবো। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সততার কৃতিত্ব গড়লেন সদর থানা পুলিশের এএসআই শেখ সুমন হাসান
পরবর্তী পোস্ট
সংবাদ সংগ্রহকালে কুরবান বাহিনীর সন্ত্রাসী হামলা, আহত-৩

রিলেটেড পোস্ট

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় স্বর্ণেরবার সহ আটক-১

এপ্রিল ১৪, ২০২৬

কলারোয়ায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুল ছাত্রীর

এপ্রিল ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting