দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:১৯
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

অর্থ আত্মসাৎকারী ভুয়া দুদক কর্মকর্তা স্কুল শিক্ষক আটক

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১০, ২০২২
নভেম্বর ১০, ২০২২ ০ কমেন্ট 516 ভিউস

 

নিজস্ব প্রতিবেদক: দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম। গ্রেপ্তারকৃত প্রতারক মো. মোর্তজা কামালকে (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের মৃত আহম্মদ সরদারের ছেলে। গত ৯ নভেম্বর প্রতারক মো. মোর্তজা কামালকে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজমের সদস্যরা। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এ কাদের কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার পরিবার জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তারের সময় মোর্তজা কামালের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি ফোন, ১৪টি সিম কার্ড এবং ৫ হাজার টাকা জব্দ করেছে সিটিটিসি। সিটিটিসি আরও জানায়, কিছু দিন ধরে একটা প্রতারকচক্র দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সরকারি ও ব্যক্তিগত নম্বরে কল করে তাদের নামে দুদকে অভিযোগ আছে বলে টাকা দাবি করে আসছিল। মামলাসহ চাকরির ক্ষতি করার ভয় দেখিয়ে বিভিন্ন বিকাশ এবং নগদ নম্বরে টাকা গ্রহণ করছিল।

এই প্রতারকচক্র গত ১০ আগস্ট একজন সরকারি কর্মকর্তাকে তার অফিসিয়াল মোবাইল নম্বরে কল করে নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে তার কাছে নির্বাচন কর্মকর্তার অভিযোগ তদন্তাধীন আছে বলে জানায়। মামলা থেকে রক্ষা এবং চাকরি বজায় রাখতে চাইলে তাকে টাকা দিতে নির্দেশ করেন। টাকা প্রদানের জন্য বিকাশ নম্বরও প্রদান করেন। বিষয়টি নিয়ে তার সন্দেহ হলে সরকারী ওই কর্মকর্তা টাকা প্রদান না করে ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সঙ্গে আলোচনা করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।

সিটিটিসি আরও জানায়, মামলাটি আদালতের নির্দেশে সিটি সাইবার ক্রাইম বিভাগে তদন্তভার হস্তান্তরিত হলে সিটি সাইবার ক্রাইম বিভাগের ই-ফ্রড টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকচক্রটি শনাক্ত করে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এই বিষয়ে এডিসি নাজমুল বলেন, ‘অনলাইন বা অফলাইনে ভুয়া পরিচয়ে যে কেউ, যে কাউকে ব্ল্যাকমেইল করে অবৈধ পথে অর্থ আয়ের প্রচেষ্টাকে রুখে দিতে আমরা কাজ করছি। ভিকটিমদের আমাদের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ করছি। আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৪১ বছর পর একলিমাকে পেয়ে আনন্দে আত্মহারা স্বজনরা
পরবর্তী পোস্ট
উন্নত বাংলাদেশ গড়ার অভিলক্ষ্য পূরণে দক্ষ জনশক্তির বিকল্প নেই : খুবি উপাচার্য

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting