দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৩
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই জামায়াতের রাজনীতি: গোলাম পরওয়ার

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ২৯, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬ ০ কমেন্ট 105 ভিউস

মেহেদী হাসান: ‘ক্ষমতায় যাওয়ার জন্য নয়, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতেই জামায়াতে ইসলামী রাজনীতি করে’ দলীয় রাজনীতির লক্ষ্য ব্যাখ্যা করতে গিয়ে এমন বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি বলেছেন, কোনো ব্যক্তিকে নয়, আদর্শকে ক্ষমতায় নিতে চায় জামায়াত।শনিবার (২৯ আগস্ট) বিকালে খুলনার তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গোলাম পরওয়ার বলেন, দেশকে দুর্নীতি, অনিয়ম ও অন্যায়মুক্ত করতে হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এ কাজে জামায়াতের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের সমস্যা নিজেদের সমস্যা হিসেবে বিবেচনা করে প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।তার বক্তব্যের একটি বড় অংশজুড়ে ছিল জনসম্পৃক্ততা ও তৃণমূল সংগঠন শক্তিশালী করার বিষয়টি। গোলাম পরওয়ার বলেন, মানুষের আস্থা ছাড়া কোনো সংগঠন দীর্ঘমেয়াদে শক্তিশালী হতে পারে না। তাই নেতাকর্মীদের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের সম্পৃক্ত করতে হবে।
আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশও দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সব স্তরে প্রার্থী দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক ও সাংগঠনিক সক্ষমতা বাড়িয়ে নির্বাচনে বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।তবে শুধু সাংগঠনিক শক্তি নয়, নেতৃত্বের নৈতিক মান নিয়েও সতর্ক করেন গোলাম পরওয়ার। তাঁর ভাষায়, সব পর্যায়ের জনশক্তিকে তাকওয়ার মান নিশ্চিত করতে হবে এবং খোদাভীরু নেতৃত্ব গড়ে তুলতে হবে। নিজেদের আমল, চরিত্র ও কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে আদর্শ স্থাপন করতে হবে।জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় নিয়েও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।সমাবেশে দেশের দ্রব্যমূল্য পরিস্থিতিও তুলে ধরেন তিনি। তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।কর্মী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন এবং জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় হোটেল রয়েল প্যালেস’র উদ্বোধন
পরবর্তী পোস্ট
পাইকগাছায় ২৫ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...

অক্টোবর ১৪, ২০২৬

পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অক্টোবর ১৩, ২০২৬

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting