দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৯
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

২৭তম বিয়ে করতে ধরা খেলেন তিনি

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৪, ২০২১
জানুয়ারি ১৪, ২০২১ ০ কমেন্ট 374 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ফরিদপুরের সদরপুর উপজেলার বাবু শেখের দু’টি নেশা। দামি মোবাইল ফোন চুরি করা আর বিয়ে করা। একে একে ২৭টি বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী বাবু। ২৭তম বিয়ের দিন ঠিক হয়েছিলো বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)। কিন্তু তার আগে ধরা পড়লেন পুলিশের হাতে।

তার সহযোগি আবুল খায়ের মাতুব্বর (৩২) কেও আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আটককৃত দুই যুবককে তিন দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে ভাঙ্গা ও সদরপুর থানা পুলিশের যৌথ অভিযানে প্রথমে উপজেলার জান্দী গ্রাম থেকে আবুল খায়ের ও পরে সদরপুর উপজেলার আকোটের চর গ্রাম থেকে বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ।

আটক আবুল খায়ের মাতুব্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জান্দী গ্রামের আবু বক্করের ছেলে ও বাবু শেখ সদরপুর উপজেলার আকোটেরচর গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে। তারা সম্পর্কে ভায়রা ভাই।

পুলিশ জানিয়েছে, গত ৩ জানুয়ারি ভাঙ্গা উপজেলায় পর পর কয়েকটি চুরির ঘটনায় মামলা হয়। মামলার সূত্র ধরে প্রথমে জান্দী গ্রাম থেকে আবুল খায়েরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পুলিশ চোরের সরদার বাবুকে (বাবু চোরা) গ্রেফতার করে।

বাবুর দেওয়া স্বীকারোক্তির বরাতে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. আজাদ জানান, অসহায় ও দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে করাই ছিল চোরা বাবুর টার্গেট। তার দুইটি নেশা। প্রথমটি হল- দামি মোবাইল ফোন চুরি করা এবং দ্বিতীয়টি হল- নতুন নতুন বিয়ে করা। সে দামি মোবাইল ফোন চুরি করে আইইএমই নম্বর পরিবর্তন করে ফেলত। তারপর তা বিক্রি করতো। আর সেই চুরির টাকাতেই বিয়ে করে বেড়াতো।

উপ-পরিদর্শক মো. আজাদ আরো জানান, গ্রামের দরিদ্র পরিবারগুলোর অভাবের সুযোগ নিতো বাবু। পরিবারগুলোকে টাকার প্রলোভন দেখিয়ে মেয়েদের বিয়ে করত সে। বিয়ের সুবাদে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটিয়ে সে পালিয়ে অনত্র গাঁ ঢাকা দিতো।

তিনি আরো জানান, সম্প্রতি দিন-দুপুরে সর্বশেষ চুরির ঘটনা ছিল ভাঙ্গা উপজেলার ছিলাধরচর গ্রামের পৌরসভায় মিজানুরের বাড়িতে। সেখান থেকে একটি মোটরসাইকেল, কয়েকটি দামি মোবাইল, ল্যাপটপসহ বেশ কিছু মালামাল চুরি করে বাবু। এছাড়াও আরও বেশ কয়েকটি বড় চুরির ঘটনা সে ঘটায়। ঘটনার ১০ দিন পর বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভাঙ্গার জান্দি গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ের সঙ্গে বাবুর বিয়ের দিন ঠিক হয়। এর আগে সে ২৬টি বিয়ে করেছে।

বাবুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। তিনি জানান, সে বিভিন্ন কৌশলে প্রতারণা করে এ পর্যন্ত ২৬ টি বিয়ে করেছে বলে জানিয়েছে।

বুধবার দুপুরে দুই যুবককে তিন দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে তাদের আটক করতে পারলেও মালামাল উদ্ধার করতে পারিনি। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান মো. আজাদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সদরের ১৪ টি ইউনিয়নে জেলা পরিষদের কম্বল বিতরণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

রিলেটেড পোস্ট

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting