দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫২
মাদকে ভাসছে সাতক্ষীরা পৌরসভা
সমন্বয় সভায় দুই কর্মকর্তাকে অপমান: কাঠগড়ায় ইউপি চেয়ারম্যান...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি পুনর্গঠন
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু
আশাশুনি-সাতক্ষীরা সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৪
দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 
খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...
জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা 
দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য মেশানোর দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

১০ লাখ টাকা হয়ে গেল ছাই, ২ জিনের বাদশা জেলে

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২১
এপ্রিল ৫, ২০২১ ০ কমেন্ট 330 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ১০ লাখ ৩০ হাজার টাকা বাড়িতে নিয়ে ব্যাগ খুললেই হয়ে যাবে ২০ লাখ ৬০ হাজার টাকা। কিন্তু বাড়িতে গিয়ে ব্যাগের ভেতর পাওয়া গেল শুধু ছাই আর কাঁচের টুকরা। কথিত জিনের বাদশার এমন কেরামতির ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন জামালপুরের বিসিক শিল্পনগরীর ফার্নিচার কারখানা মালিক নাছির মিয়া। অভিনব এই প্রতারণার অভিযোগে জিনের বাদশারূপী নেত্রকোনার দুই প্রতারককে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে জামালপুর সদর থানা পুলিশ।

গ্রেপ্তার দুই প্রতারক হলেন- নেত্রকোনা জেলা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের বাইশদার গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে তরিকুল ইসলাম শান্ত (৩৫) এবং একই জেলা সদরের চল্লিশা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল বারেক (৪৫)। তাদের মধ্যে তরিকুল জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে বসবাস করেন। শাহবাজপুর বাজারে তার একটি টাইলস ও ফার্নিচারের দোকান রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নাছির মিয়া নোয়াখালী জেলার মাইজদি উপজেলার চরবাঞ্ছারাম গ্রামের আব্দুল হামিদের ছেলে। জামালপুর বিসিক শিল্পনগরীতে নোয়াখালী ফার্নিচার মার্ট নামে তার একটি কারখানা রয়েছে। ফার্নিচার মালামালের ব্যবসার সূত্র ধরে প্রতারক তরিকুলের সাথে পরিচয় হয় নাছিরের। তরিকুল ব্যবসায়ী পরিচয়ের সূত্র ধরে নাছিরের কারখানা থেকে বাকিতে ৫৫ হাজার টাকার ফার্নিচার মালামাল ক্রয় করেন। নাছির আগের বকেয়া টাকা চাইলে তরিকুল নানান টালবাহানা শুরু করেন।

একপর্যায়ে কৌশলে নাছিরের সাথে আরো সখ্যতা গড়ে তুলেন তরিকুল। তরিকুল একদিন বিসিকে নাছিরের কারখানায় গিয়ে একজন জিনের বাদশার কেরামতিতে আসল টাকা দ্রুত সময়ে দ্বিগুণ টাকা হয়ে যাওয়ার লোভ দেখান। তরিকুল সেই ব্যবসায় অর্থলগ্নির প্রস্তাব দেন নাছিরকে। দ্রুত সময়ের মধ্যে দ্বিগুণ টাকা পাওয়ার লোভে পড়ে রাজি হয়ে যান নাছির। প্রতারক তরিকুল ও তার সহযোগী বারেক গত ৩১ মার্চ দুপুর ১২টার দিকে ১০ লাখ ৩০ হাজার টাকা নিয়ে নাছিরকে শাহবাজপুর বাজারে তরিকুলের ফার্নিচারের দোকানে যেতে বলেন।

নাছির যথারীতি ১০ লাখ ৩০ হাজার টাকা নিয়ে তরিকুলের দোকানে যান। তখন তরিকুল ও তার সহযোগী বারেক টাকাগুলো নিয়ে দোকানের পাশে একটি কক্ষে যান। কিছুক্ষণ পরে তারা ওই কক্ষ থেকে একটি ব্যাগ হাতে বের হন। ব্যাগটি নাছিরের হাতে দিয়ে বলেন আজ রাত ১২টার পর এই ব্যাগ খুললেই দ্বিগুণ পরিমাণ অর্থাৎ ২০ লাখ ৬০ হাজার টাকা পাওয়া যাবে। তাদের কথা মতো নাছির ব্যাগটি নিয়ে জামালপুরে নিজ বাসায় চলে আসেন। সারাদিন অপেক্ষার পর রাত ১২টার কয়েক মিনিট পর ব্যাগটি খুলে দেখেন তার ভেতরে শুধু ছাই আর কিছু কাঁচের টুকরা। টাকা নাই দেখে তার মাথায় হাত পড়ে।

প্রতারণার শিকার হওয়ার বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী নাছির গত শনিবার (৩ এপ্রিল) প্রতারক তরিকুল ও বারেককে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ তাদেরকে জামালপুর রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরের দিন রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মামলাটির তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর ছিদ্দিক  বলেন, প্রতারক দুই আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা জব্ধ করা হয়েছে। পুলিশের কাছে স্বীকার করলেও মুখ্য বিচারিক হাকিমের আদালতে দেওয়া জবানবন্দিতে তারা টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে।

জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান  বলেন, গ্রেপ্তার তরিকুল ও খালেক সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে কথিত জিনের বাদশার রূপ ধারণসহ নানাভাবে তারা সাধারণ মানুষদের টাকা-পয়সা হাতিয়ে নিয়ে সর্বস্বান্ত করে আসছে বলে অভিযোগ রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এসএসসির ফরম পূরণ স্থগিত
পরবর্তী পোস্ট
দেবহাটায় স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ, যুবক গ্রেফতার

রিলেটেড পোস্ট

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ২৯, ২০২৬

সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৩ বিজিবি’র ত্রাণ বিতরণ

জুলাই ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে...

জুলাই ২৩, ২০২৬

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting