দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৩
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

হাবিবুরের স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান উপজেলা চেয়ারম্যান বাবুর

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৪, ২০২২
ডিসেম্বর ৪, ২০২২ ০ কমেন্ট 391 ভিউস

সংবাদদাতা: বিশ্বের সবচেয়ে বড় পবিত্র কোরআন শরীফ হাতে লিখে সবাইকে চমকে দেওয়া সাতক্ষীরার যুবক হাবিবুর রহমানের স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসার আহব্বান করেছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া মাষ্টারপাড়া এলাকায় হাতে লেখা ওই কোরআন শরীফ দেখতে যান তিনি। এসময় গণ্যমাধ্যম কর্মীদের সাথে আলাপচারীতাই উপরোক্ত কথা বলেন তিনি। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা হাবিবুরের সাথে যোগাযোগ করছেন। হাবিবুরের লেখা বিশ্বের সবচেয়ে বড় পবিত্র কোরআন শরিফটি তাদের সংগ্রহে নেওয়ার জন্য। তবে গণ্যমাধ্যম কর্মীরা যদি এটা প্রচার প্রচারণার মাধ্যমে বিদেশের বিভিন্ন সংস্থা বা ধর্মপ্রাণ মুসুল্লিদের নজরে নিয়ে আসতে পারে তাহলে সেটা হাবিবুরের স্বপ্ন পূরণে অনেকাংশে ভূমিকা রাখবে। এসময় নিজের অবস্থান থেকে যতোটুকু সম্ভব হাবিবুরের স্বপ্ন পূরণে চেষ্টা করে যাবেন জানিয়ে তিনি বলেন, হাবিবুর আমাদের সবার গর্ব। একারনে, আমাদের উচিত তার এই মহৎ উদ্যোগকে প্রচার প্রচারণার মাধ্যমে সবাইকে জানানো। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এব্যাপারে হাবিবুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থী না হয়েও নিজ হাতে আরবি ভাষাতে বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন শরীফ লিখেছেন তিনি। যা আকারে ৩৩৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও প্রস্থ্য ২৬৪ সেন্টিমিটার। দীর্ঘ ৬ বছর ৮মাস ২৩দিন অক্লান্ত পরিশ্রম করে ১৪২ পাতায় লিখেছেন ৬ হাজার ৬৬৬টি আয়াত। সূরা বা পারা কলামের যেখানে শেষ হয়েছে সেই কলামের বাকি অংশে লেখা হয়েছে আল্লাহর নাম।
তিনি বলেন, ২০১৩ সালের দিকে সাতক্ষীরা শহর সমাজ সেবা অফিসে কম্পিউটার ইনস্ট্রাকটর হিসেবে কাজ করতেন তিনি। সে সময় সমাজের অসহায় অবহেলিত গরীব মানুষের দূরবস্থা দেখে তাদের পাশে থেকে চিকিৎসাসেবার জন্য কিছু একটা করার আগ্রহ জাগে। তখন থেকে তিনি চিন্তা করেন এমন কিছু করবে যেটি বিশ্ব রেকর্ড করবে। সেই চিন্তা থেকেই ২০১৬ সালের পহেলা জানুয়ারীতে এই পবিত্র কোরআন হাতে লেখা শুরু করি এবং চলতি বছরের ২৩ শে সেপ্টেম্বর কোরআন শরীফের লেখাগুলো শেষ করি। ১৪২ টি পাতায় লেখা এই কোরআন শরীফের ওজন হয়েছে ৪০৫ কেজি।
নিজের স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে দেশের অনেক ধর্মপ্রাণ মুসুল্লিরা আমার লেখা কোরআন শরীফটি তাদের সংগ্রহে নেওয়ার জন্য বিভিন্ন ধরণের প্রস্তাব দিয়েছেন। তবে, আমার ইচ্ছা সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) মানুষদের জন্য একটি হাসপাতাল করার। যেখানে শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের চিকিৎসা দেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় প্রয়াত হোসেন চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন সাতক্ষীরার শাদমান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চিকিৎসা শুধু কনসাল্টেন্সি নয়, চাই চিকিৎসক–রোগীর কোঅপারেশন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে কোটি টাকার ৮ টি...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting