
নিজস্ব প্রতিবেদক: এক যুবদল নেতার কোটি টাকার স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা এখন টক অফদা টাউন । স্বর্ণের মালিক শাসক দলের এক শীর্ষ নেতার মধ্যস্ততায় খোয়া যাওয়া আটপিচ স্বর্নের বার হতে চার পিচ ফেরত পেয়েছে । পৌরসভার পুরাতন সাতক্ষীরার পাকার রাস্তার ওপরে প্রকাশ্য দিবালকে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, যশোরের একস্বর্ণ ব্যাবসায়ী ৮ পিচ সোনার বার নিয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরের পার্শবর্তী রাস্তা দিয়ে সদর থানার দিকে আসছিলেন ।বেলা ২ টার দিকে যুবদল নেতা সুমন এক সহযোগীকে নিয়ে স্বর্ণ বহনকারী ব্যাবসায়ীর ওপর হামলা করে। এসময় তার কাছে থানা ৮ পিচ স্বর্ণ ছিনিয়ে নেয় । পরে ওই ব্যাবসায়ী শাসক দলের এক শীর্ষ নেতার স্মরনাপন্ন হয় । শুরু হয় মধ্যস্ততা । মধ্যস্ততার বৈঠকে সুমন দাবী করে স্বর্ণের বার ছিল ৪ পিচ ৮ পিচ নয় ।এক পর্যায়ে শীর্ষনেতার চাপে পড়ে সুমন চার পিচ স্বর্নের বার মালিকে ফেরত দিতে বাধ্য হয় । ঘটনাটি এখন শাসক দলের বিভিন্ন স্তরে ওপেন সিক্রেট। তাদের একাধিক অফিসে বিষয়টি নিয়ে নেতাদের মধ্যে কানাঘুষা করতে দেখা যাচ্ছে । সুমনের পদপদবী ও পারিবারিক পরিচয় গোপন রাখা হল । এ ঘটনায় সোনা খোওয়ানো ব্যাবসায়ী থানা পুলিশে প্রতিকার চেয়ে অভিযোগ করেনি । তবে ওই ব্যাবসায়ী দৈনিক সাতনদীকে জানান, ৮ পিচ স্বর্ণের বারের মূল্য ১ কেটি ১৩ লাখ ৬০ হাজার টাকা ।অর্ধেক ফেরত পেয়েছি । ফেরত দেওয়ার শর্ত ছিল থানা পুলিশ করা যাবেনা ।

