দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৩
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১, ২০২২
অক্টোবর ১, ২০২২ ০ কমেন্ট 491 ভিউস

নিজস্ব প্রতিবেদক: “পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামস্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, মানুষের পাশে দাঁড়ালে মহান আল্লাহপাক খুশি হন। আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই কথাটি মনে রেখে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমরা প্রবীণ, আসুন নবীণদের জন্য নতুন বাংলাদেশ গড়ি। পিতা-মাতা বৃদ্ধ হলে সন্তানদের উচিত তাদের প্রতি আরো বেশি যত্নবান হওয়া। সিনিয়র সিটিজেনদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা কর্ণার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়িার আবেদুর রহমান। আলোচনা সভা শেষে শহরের স্টেডিয়াম ব্রিজের উপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ এর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ অধ্যাপক ভূধর সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, অধ্যক্ষ আশেক-ই এলাহী, মো. ফজলুর রহমান, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ সহিদুর রহমান। অপরদিকে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনারে গিয়ে মিলিত হয়। সেমিনারে মোড়ক উন্মোচন করেন এডিএম রেজা রশিদ, ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ও মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. মানস কুমার মন্ডল প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিঞ্চী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বন্দে আদালতে মামলা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting