দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৭
সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা
কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা
 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...
সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...
সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা
দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorizedসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র প্রতিবাদ

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৪, ২০২৬
জুলাই ২৪, ২০২৬ ০ কমেন্ট 104 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন ও আমিনুর রহমান:  সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক তাঁর একটি গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রচার করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, তাঁর বক্তব্যকে বিকৃত করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক এ কথা জানান।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) শিবপুর ইউনিয়নে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের একটি অংশ কিছু গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে। এতে বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে।

ঘটনার ব্যাখ্যা দিয়ে সংসদ সদস্য বলেন, গাজী নজরুল ইসলামকে ঘিরে যে বিষয়টি নিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন, সেখানে তিনি কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ করেননি। বরং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওই নারী নিজে গণমাধ্যমের সামনে বা যেখানে যা বলেছিলেন, সেটিই তিনি জনসমক্ষে তুলে ধরেছিলেন।

ওই নারী বলেছিলেন—তিনি গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকতে চান এবং সারা জীবন তাঁর সেবা করে যেতে চান। এমপি আব্দুল খালেক বলেন, তিনি বক্তব্যে কেবল ওই নারীর নিজের অবস্থান ও ভাষ্যটি উল্লেখ করেছিলেন। কিন্তু কিছু সংবাদমাধ্যম এমনভাবে সংবাদ প্রচার করেছে, যেন ওই কথাগুলো তাঁর নিজের বক্তব্য বা ব্যক্তিগত মতামত। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপটের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

বক্তব্যের মূল প্রতিপাদ্য তুলে ধরে তিনি আরও বলেন, তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল—নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের দায়িত্বশীলতা। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে, নেতৃত্বের পর্যায়ে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে সংগঠনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়।

খণ্ডিত বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, “আমার বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে প্রচার করে আমাকে কোনো ব্যক্তির কর্মকাণ্ডের সমর্থক হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ করছি, কোনো বক্তব্য প্রচারের আগে সম্পূর্ণ বক্তব্য ও তার প্রেক্ষাপট যাচাই করুন।”

তিনি পুনর্ব্যক্ত করেন যে, ওই নারী যা বলেছিলেন, তিনি কেবল সেটিই উল্লেখ করেছেন; এটি তাঁর নিজের কোনো ব্যক্তিগত বক্তব্য বা মতামত নয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জলাবদ্ধতায় ডুবছে জনজীবন ও অর্থনীতি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা -২ আসনের সাংসদ আব্দুল খালেকের বক্তব্য প্রচারের নিন্দা এবং প্রতিবাদ

রিলেটেড পোস্ট

সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...

সেপ্টেম্বর ৭, ২০২৬

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা

সেপ্টেম্বর ৭, ২০২৬

কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা

সেপ্টেম্বর ৭, ২০২৬

 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

সেপ্টেম্বর ৭, ২০২৬

দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting