দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৬
সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা
কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা
 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...
সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...
সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা
দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা -২ আসনের সাংসদ আব্দুল খালেকের বক্তব্য প্রচারের নিন্দা এবং প্রতিবাদ

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৪, ২০২৬
জুলাই ২৪, ২০২৬ ০ কমেন্ট 91 ভিউস

আমিনুর রহমান :আমি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য। গতকাল শিবপুর ইউনিয়নে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া আমার বক্তব্যের একটি অংশ বিভিন্ন গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে। এতে আমার বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।
আমি স্পষ্টভাবে বলতে চাই, গাজী নজরুল ইসলামকে ঘিরে যে বিষয়টি নিয়ে আমি বক্তব্য দিয়েছি, সেখানে আমি কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ করিনি। বরং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওই নারী নিজে কী বলেছিলেন, সেটিই আমি তুলে ধরেছি।
ওই নারী বলেছিলেন, তিনি গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকতে চান এবং সারা জীবন তাঁর সেবা করে যেতে চান। আমি বক্তব্যে শুধু ওই নারীর নিজের বক্তব্য ও অবস্থানের বিষয়টি উল্লেখ করেছি। কিন্তু দুঃখজনকভাবে কিছু গণমাধ্যমে এমনভাবে সংবাদ প্রচার করা হচ্ছে, যেন ওই কথাগুলো আমার নিজের বক্তব্য বা আমার ব্যক্তিগত মতামত।
এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপটের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
আমার বক্তব্যের মূল বিষয় ছিল—নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের দায়িত্বশীলতা। আমি স্পষ্টভাবে বলেছি, নেতৃত্বের পর্যায়ে থাকা কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে সংগঠন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়।
সুতরাং, আমার বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে প্রচার করে আমাকে কোনো ব্যক্তির কর্মকাণ্ডের সমর্থক হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ করছি, কোনো বক্তব্য প্রচারের আগে সম্পূর্ণ বক্তব্য ও তার প্রেক্ষাপট যাচাই করুন।
আমি আবারও স্পষ্ট করে বলছি—ওই নারী কী বলেছিলেন, আমি শুধু সেটিই উল্লেখ করেছি; সেটি আমার নিজের বক্তব্য বা ব্যক্তিগত মতামত নয়—-মুহাদ্দিস আব্দুল খালেক সংসদ সদস্য, সাতক্ষীরা-২ আসন ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র প্রতিবাদ
পরবর্তী পোস্ট
খানকায় যিনি পীর, ময়দানে তিনি বীর: চেয়ারম্যান প্রার্থী তুষার 

রিলেটেড পোস্ট

সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...

সেপ্টেম্বর ৭, ২০২৬

আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা

সেপ্টেম্বর ৭, ২০২৬

কৃষকদল নেতা হাফিজের নেতৃত্বে সাতনদী সম্পাদকের উপর হামলা

সেপ্টেম্বর ৭, ২০২৬

 সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও ছাত্রনেতা বাপ্পির...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

সেপ্টেম্বর ৭, ২০২৬

দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান দুটি মামলায়...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting