দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৬
সাতক্ষীরা -২ আসনের সাংসদ আব্দুল খালেকের বক্তব্য প্রচারের...
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য...
জলাবদ্ধতায় ডুবছে জনজীবন ও অর্থনীতি
সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...
সাতক্ষীরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আরাফাত রহমান কোকো...
দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ...
শ্যামনগরে ১কোটি ২৫ লাখ টাকার রাস্তার কাজ চলছে...
খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী...
খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে...
সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

জলাবদ্ধতায় ডুবছে জনজীবন ও অর্থনীতি

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৪, ২০২৬
জুলাই ২৪, ২০২৬ ০ কমেন্ট 4 ভিউস

মো. ইশারাত আলী :আকাশজুড়ে মেঘের গর্জন আর শ্রাবণের অবিরাম বারিধারায় স্থবির হয়ে পড়েছেকালিগঞ্জ উপজেলার জনজীবন। টানা বর্ষণে উপজেলার প্রতিটি ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরেজমিনে নলতা, ভাড়াশিমলা, দক্ষিণশ্রীপুরসহ প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম এখন পানির নিচে। এই জলাবদ্ধতার জেরে কৃষকের সোনালী স্বপ্ন বীজতলা নষ্ট হয়ে গেছে, মৎস্যচাষীদের ঘের ভেসে গেছে এবং মাঠের পর মাঠ উঠতি ফসল পচতে শুরু করেছে। গ্রামীণ অর্থনীতিতে নেমে এসেছে এক গভীর শঙ্কা ও অনিশ্চয়তা।
কালিগঞ্জের অর্থনীতি মূলত কৃষি ও মৎস্য চাষের ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমান জলাবদ্ধতা এই দুই খাতের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধানের বীজতলা পুরোপুরি পানির নিচে তলিয়ে পচে গেছে। পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় ক্ষেতেই নষ্ট হচ্ছে বিভিন্ন শাকসবজি ও উঠতি ফসল। কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলিয়েছিলেন, তা চোখের সামনে পচে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন।
কালিগঞ্জের উপকূলীয় ও নিম্নাঞ্চলে অসংখ্য মৎস্য ঘের ও পুকুর রয়েছে। অতিরিক্ত বৃষ্টির পানি ও অপরিকল্পিত জলমগ্নতার কারণে একাধিক ঘেরের বাঁধ ভেঙে বা উপচে মাছ ভেসে গেছে। ঘের মালিক ও ক্ষুদ্র মৎস্যচাষীরা লাখ লাখ টাকার লোকসানের মুখে পড়ে সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছেন।
উৎপাদন ব্যাহত হওয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে কালিগঞ্জের স্থানীয় হাট-বাজারগুলোতে। সদরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের তরিতরকারী ও শাকসবজির দাম দ্বিগুণ হয়ে গেছে। সাধারণ খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা বাজার করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগতি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
কালিগঞ্জের বর্তমান এই মানবসৃষ্ট ও প্রাকৃতিক সংকটের পেছনে মূলত কয়েকটি কাঠামোগত ত্রুটি ও উদাসীনতা দায়ী বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও বিশেষজ্ঞরা। এ্যাড. জাফর উল্যাহ ইব্রাহিম বললেন-প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের মাধ্যমগুলো আজ বেদখল হয়ে গেছে। প্রভাবশালী ব্যক্তিরা বসতি স্থাপন ও অপরিকল্পিত ঘের নির্মাণের মাধ্যমে পানি চলাচলের প্রধান খাল ও নালাগুলো জবরদখল করে রেখেছেন। যার ফলে কালিগঞ্জের নিন্মাঞ্চল ডুবতে শুরু করেছে।
কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো ঘের তৈরি করায় বর্ষার পানি স্বাভাবিকভাবে নামতে পারছে না। এক শ্রেণির অসাধু মৎস্যচাষী পানি নিষ্কাশনের পথগুলো ইচ্ছাকৃতভাবে আটকে রাখায় পুরো এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। সাবেক কালিগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আলাউদ্দীন সোহেল বললেন আমাদের ঘের ব্যবস্থা পরিকল্পিত ভাবে না হলে আমরা এভাবে তলিয়ে যাবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র প্রতিবাদ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা -২ আসনের সাংসদ আব্দুল খালেকের বক্তব্য প্রচারের...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বক্তব্য...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আরাফাত রহমান কোকো...

জুলাই ২৪, ২০২৬

দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ...

জুলাই ২৪, ২০২৬

শ্যামনগরে ১কোটি ২৫ লাখ টাকার রাস্তার কাজ চলছে...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

জুলাই ২৪, ২০২৬

শ্রাবণের অবিরাম বর্ষণে বিপর্যস্ত কালিগঞ্জ: জলাবদ্ধতায় ডুবছে জনজীবন...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আরাফাত রহমান কোকো...

জুলাই ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting