দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২৭
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা সীমান্তে করোনাভাইরাস সর্তকতা , ভারতে নেই

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৯, ২০২০
ফেব্রুয়ারি ৯, ২০২০ ০ কমেন্ট 309 ভিউস

আকরামুল ইসলাম: করোনা ভাইরাস সতর্কতা অবলস্বন করছে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন পুলিশ। স্বাস্থ্যপরীক্ষা ও মাক্স বিতরণসহ সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। তবে ভারতীয় পাশে কোন সতর্কতামূলক কার্যক্রম নেই বলে জানিয়েছেন ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীরা।
ভারতের উত্তর চব্বিশপরগোনার হাসনাবাদ জেলার ঘনি গ্রামের হেলা মন্ডলের ছেলে মোমিন মন্ডল ভারত থেকে সাতক্ষীরা এসেছেন আত্নীয়ের বাড়িতে। শনিবার সকাল ১১ টায় ভোমরা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন তিনি। একই সময়ে বাংলাদেশে এসেছেন ভারতের পুনে এলাকার আদিত্য ব্রিলা মেমোরিয়াল হাসপাতালের এজিএম চিকিৎসক রানা ভট্টাচার্য।
ভারতীয় বাসিন্দা মোমিন মন্ডল জানান, সাতক্ষীরা শহরে এক আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসেছি। বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তে করোনা ভাইরাসের কোন সতর্কতামূলক কার্যক্রম চোঁখে পড়েনি। তবে বাংলাদেশে ভোমরা সীমান্তে সতর্কতামূলক কার্যক্রম চলছে। টেমপারেসার পরীক্ষা করা, সতর্কতামূলক লিফলেট ও মাক্স দেওয়া হচ্ছে।
ভারতের পুনে এলাকার আদিত্য ব্রিলা মেমোরিয়াল হাসপাতালের এজিএম চিকিৎসক রানা ভট্টাচার্য করোনা আতঙ্ক উড়িয়ে দিয়ে জানান, করোনা ভাইরাস নিয়ে এত সতর্কতামূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ভারতে তিনজন করোনাভাইরাসে আক্রান্তদের নিবিড় পর্যাবেক্ষণে রাখা হয়েছে। যাতে অন্যদের মাঝে ছড়াতে না পারে। রিমোট এরিয়া বাংলাদেশের সাতক্ষীরা সীমান্তে করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ যে সতর্কতামূলক কার্যক্রম করা হচ্ছে সেটি দেখে ভালো লেগেছে তবে প্রয়োজন নেই। পরীক্ষা-নিরীক্ষাগুলো এয়ারপোর্টগুলোতেই যথেষ্ট।
পর্যাপ্ত পরীক্ষা-নীরিক্ষার ব্যবস্থা নেই জানিয়ে ভোমরা বন্দর ইমিগ্রেশনে স্বাস্থ্যপরীক্ষা কাজে নিয়োজিত সাতক্ষীরা সদরের সেনেটারী ইন্সপেক্টর আবুল কাশেম জানান, করোনা ভাইরাস পরীক্ষার জন্য যে স্কানার প্রয়োজন সেটি এখানে নেই। আমার এখানে একটি ডিজিটাল থার্মোমিটার দেওয়া হয়েছে। যা দিয়ে আমরা তাপমাত্রা পরীক্ষা করছি। চোঁখের ৩৮ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকলে তাকে প্রাথমিকভাবে শনাক্ত করে পূর্বক সাতক্ষীরা সিভিল সার্জনকে অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বর্তমান পর্যন্ত এমন কাউকে আমরা পায়নি।
করোনাভাইরাস সতর্কতায় ভোমরা ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে মাক্স বিতরণ করা হচ্ছে জানিয়ে উপ পরিদর্শক বিশ্বজিৎ সরকার বলেন, প্রতিদিন ৭০০-৮০০ পাসপোর্টধারী যাত্রী ভোমরা বন্দর দিয়ে যাতায়াত করেন। ভারত থেকে আগত যাত্রীদের আমরা পুলিশের পক্ষ থেকে সতর্ক করছি, মাক্স বিতরণ করছি।
করোনা ভাইরাসের বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসারে ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ যেমন, জ্বর, সর্দি, কাশি পাওয়া গেলে তাকে আমরা পর্যাবেক্ষণে রাখবো। তবে এখনো পর্যন্ত এমন কাউকে পাওয়া যায়নি।
তিনি বলেন, পরীক্ষার জন্য ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে। স্কানার মেশিনটি নষ্ট হওয়ায় ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় শিক্ষকদের চলছে ডায়েরি বাণিজ্য: ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কারসাজি!
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে নলতা ওরছ শরীফে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting