দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:০০
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা বেস্ট টীমের আহবায়ক মিলি ও এ্যাডমিন মোস্তাফিজুর গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১, ২০২০
সেপ্টেম্বর ১, ২০২০ ০ কমেন্ট 459 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ট্রলি চালকের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলায় অবশেষে গ্রেফতার হলেন সাতক্ষীরা বেস্টটীমের আহবায়ক এ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি ও তার স্বামী বেস্টটীমের এ্যাডমিন মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার (১ই সেপ্টেম্বর) রাত দেড়টার সময় সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ সাতক্ষীরা ফার্মেসী সংলগ্ন বাসা হতে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস, আই হাফিজুর রহমান জানান, সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকার ট্রলি চালক আলম হোসেনের দায়ের করা মামলায় সাতক্ষীরা হতে পালিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় তাদের। আজ তাদেরকে আদালতে নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য: পারিবারিক একটি বিরোধকে কেন্দ্রকরে সাতক্ষীরার বেস্ট টিমের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি এবং তার স্বামী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তালাক প্রেরিত স্ত্রী মাছুরা বেগম (আলমের তালাক প্রাপ্ত স্ত্রী), কুলিয়া গ্রামের মোশারফ হোসেন, আবুল হোসেন সহ অজ্ঞাত ৪/৫ ব্যক্তি বেস্টটীম পরিচয়ে গত শুক্রবার (২৮শে আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে আলম হোসেনের বসতবাড়ি তালা ভেঙ্গে ঘরে থাকা স্টিলের আলমারিতে রক্ষীত নগদ ১৫,১০০/- টাকা, জমির দলিল, মূল্যবান কাগজপত্র নিয়ে চলে যায় উল্লেখ করে ভুক্তভোগী আলম বাদী হয়ে গত ২৯শে আগস্ট সাতক্ষীরা সদর থানায় স্ত্রী মাছুরা বেগম, কুলিয়া গ্রামের মোশারফ হোসেন, আবুল হোসেন, বেস্টটীমের এ্যাডমিন মোস্তাফিজুর রহমান তার স্ত্রী বেস্টটীমের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শাহানাজ পারভীন মিলিসহ ৫জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ২৯শে আগস্ট ভুক্তভোগীর দায়েরকরা অভিযোগটি ৩১ আগস্ট মামলা হিসেবে গণ্য করে সাতক্ষীরা সদর থানা পুলিশ। যার মামলা নং- ৭৮, তাং- ৩১.৮.২০২০।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির শ্রীউলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ
পরবর্তী পোস্ট
আশাশুনির হাজরাখালিতে পাউবো’র রিং বাধঁ বিষয়ে মানবাধিকার ফাউন্ডেশনের বিবৃতি

রিলেটেড পোস্ট

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...

এপ্রিল ২৯, ২০২৬

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting