দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫২
বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা
সাতক্ষীরায় ‘তথ্য জানুন, অধিকার আদায় করুন’ শীর্ষক সংলাপ
শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...
ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে...
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ...
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ...
সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২...
দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনি দিয়ে...
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের সদস্যদের সঙ্গে শহর ছাত্রশিবিরের মতবিনিময়

কর্তৃক Satnadee Satkhira জানুয়ারি ২, ২০২৬
জানুয়ারি ২, ২০২৬ ০ কমেন্ট 280 ভিউস

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার স্থানীয় ও শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাব-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে শহরের পিজ্জা মিলান রেস্টুরেন্টের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিউ মার্কেট ক্লাবের উপদেষ্টা ও ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি। নিউ মার্কেট ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমানের সঞ্চালনায় এবং সদস্য ইব্রাহিম খলিলের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কার্যক্রম সংক্ষেপে তুলে ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির জাতীয় রাজনীতির পাশাপাশি ছাত্ররাজনীতির বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সংগঠনটি মেধাবৃত্তি প্রদান, ভর্তি সহায়তা, চিকিৎসাসেবা এবং ক্যারিয়ার গঠনে সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছে ছাত্রশিবির।

ছাত্ররাজনীতির সংস্কার প্রসঙ্গে মুহা. আল মামুন বলেন, ইসলামী ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে রাজনীতি করতে বিশ্বাস করে এবং সকলের জন্য একটি সুষ্ঠু ও সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। সাতক্ষীরার সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে গঠনমূলক ভূমিকা রাখতে চায় সংগঠনটি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নিউ মার্কেট ক্লাবের সহসভাপতি আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. তৌহিদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য রাহাত রাজা, মো. হোসেন আলী, হাবিবুর রহমান সোহাগ, আলী মুক্তাদা হৃদয়, হাবিবুল হাসান, ইয়ারুল ইসলাম, এমডি রায়হান সিদ্দিকী, মিলন বিশ্বাস, গাজী হাবিব, সরদার আবু সাইদ, কিশোর কুমার, জাহাঙ্গীর সরদার ও সাইদুল বাশার।

এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান, অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, দাওয়াহ সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, বিতর্ক সম্পাদক মোর্শেদুল ইসলাম নাঈম, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মো. আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মো. শাহনেওয়াজ এবং সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বাৎসরিক ক্যালেন্ডার, ডায়েরিসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পাঁচ লক্ষাধিক টাকার মাদক চোরাচালানী মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

রিলেটেড পোস্ট

শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...

অক্টোবর ১৪, ২০২৬

পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অক্টোবর ১৩, ২০২৬

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting