দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩৫
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

শ্রীউলায় ভিজিএফ’র চাউল মেপে দেখায় চেয়ারম্যান পুত্র কর্তৃক হুমকি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩০, ২০২০
জুলাই ৩০, ২০২০ ০ কমেন্ট 454 ভিউস

বিশেষ প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি ভিজিএফ এর চাউল ওজনে কম দেয়ায় গ্রহীতারা চাউল মেপে দেখায় চেয়ারম্যান পুত্র কয়েকজনকে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সরকার সারাদেশের গরীব অসহায় মানুষের জন্য ১০ কেজি করে চাউল বরাদ্ধ করে। সে মোতাবেক আশাশুনির শ্রীউলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গত কয়েকদিন যাবৎ ঐ ইউনিয়নের গরীব-দুস্থ-অসহায় মানুষের মাঝে চাউল বিতরন করা হয়। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সহ অন্যান্য কয়েকটি ওয়ার্ডের বাদপড়া মানুষের মাঝে চাউল বিতরন করা হয়। সরকারী বরাদ্ধের প্রাপ্ত চাউল পরিমানে কম হতে পারে এই ধারনায় কয়েকজন প্রাপক বৃহস্পতিবার সকালে ইউনিয়নের মহিষকুড় বাজারে মিটারে করে চাউল মেপে দেখতে থাকে। এ ঘটনা জানাজানি হলে সেখানে আস্তে আস্তে লোক সমাগম হয়। এ সময় ঐ বাজারের ব্যবসায়ী মহিষকুড় গ্রামের শহিদুর মোল্যার পুত্র আরিফুর রহমান মোল্যা (৩৫) সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও সেখানে উপস্থিত হয়।

স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেয়া কয়েকজনের চাউল সেখানে মেপে দেখা যায়, মহিষকুড় গ্রামের হামেজদ্দীন মোল্যার পুত্র নুরুল মোল্যার প্রাপ্ত চাউল হয়েছে ৭ কেজি ৭০০ গ্রাম, ছোট্টু গাজীর স্ত্রী মজি খাতুনে প্রাপ্ত চাউল হয়েছে ৭ কেজি, আনসার মোল্যার প্রাপ্ত চাউল হয়েছে ৭ কেজি, ইলাহি গাজীর পুত্র মোনাজাত এর প্রাপ্ত চাউল হয়েছে ৮ কেজি, খোকন গাজীর প্রাপ্ত চাউল হয়েছে ৮ কেজি এবং আফাজউদ্দীন মোল্যার পুত্র আজিজুল মোল্যার প্রাপ্ত চাউল হয়েছে ৭ কেজি ৫০০ গ্রাম।

চাউল মাপার এই দৃশ্যটি কয়েকজন উৎসুক যুবক ভিডিও ধারণ করে যেখানে প্রাপ্ত চাউলের উপরোক্ত ব্যক্তিবর্গ ইউনিয়ন পরিষদ প্রদত্ত চাউল ওজনে কম দেয়া হয়েছে বলে অভিযোগ করে এবং এর জন্য দায়ীদের উপযুক্ত বিচার দাবী করে। মিটারে চাউল কম হওয়ার ভিডিওটি পরবর্তীতে ফেসবুকেও ছড়িয়ে পড়ে। বিষয়টির সত্যতা জানার জন্য উপরোক্ত ব্যক্তিদের কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টির সত্যতা স্বীকার করেন।

এদিকে স্থানীয় তামিম ও ব্যবসায়ী আরিফুর রহমান জানান, মহিষকুড় বাজারের ব্যবসায়ী হাফিজুল, ফারুক ও নুরুজ্জামান মোল্যার দোকানের সামনে চাউল মাপার বিষয়টি জানতে পেরে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল এর পুত্র উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ ০১৭২৪ ৭৮৯১৮৫ মোবাইল নম্বর থেকে তামিমের ০১৯১০ ৬৯০২৩৫ মোবাইল নম্বওে সকাল ১১টা ৪০ মিনিটে ও ১১টা ৫৬ মিনিটে দু’দফা ফোন কওে তামিমকে হুমকি দেয়। এ সময় সে আরিফুর মোল্যা কোথায় তাকে দেখে নেয়া হবে বলে হুমকি দিয়েছে বলে তামিম জানায়।

আরিফুর ও তামিম সহ স্থানীয় আরও অনেকে জানায়, এ ঘটনার কিছু পরে দুপুর পৌনে ১টার দিকে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারা চাউল মাপছে, তাদের তামা তামা করে ফেলা হবে বলে ফাঁকা আওয়াজে হুমকি দিয়ে চলে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।

এ ব্যাপারে চেয়ারম্যান পুত্র সাদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৮ হাজার লোকের চাউল দেয়া হয়েছে তাতে ২/১ কেজি কম পড়তে পারে। অভিযোগকারীরা সবাই বিএনপি/ ছাত্রদল কর্মী উল্লেখ করে তিনি আরও বলেন, তারা মহিষকুড় বাজারে লোকজনের চাউলের বস্তা কেড়ে নিচ্ছিল তাই তাদেরকে সতর্ক করা হয়েছে। তাদেরকে কোন হুমকি দেয়া হয়নি।

এ ব্যাপারে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রধানমন্ত্রীকে বান কি মুনের ফোন
পরবর্তী পোস্ট
প্রতাপনগরে আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা

এপ্রিল ৩০, ২০২৬

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

এপ্রিল ৩০, ২০২৬

আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...

এপ্রিল ৩০, ২০২৬

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...

এপ্রিল ৩০, ২০২৬

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...

এপ্রিল ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting