দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:০৪
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে সাবেক ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০২১
জুলাই ২৭, ২০২১ ০ কমেন্ট 347 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম সবুজ এর বিরুদ্ধে পদ বাণিজ্যের লিখিত অভিযোগ করেছেন কাশিমাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী আলী হাসান। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগ বরাবর লিখিত অভিযোগে তিনি জানান, গত ইং ২০১৯ সালে ইউনিয়ন ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি শেষে নতুন কমিটিতে সভাপতি হতে ইচ্ছুক ছিলেন তিনি। বিধায় বিধি মোতাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বরাবর যোগাযোগ করেন গাজী আলী হাসান। তৎকালীন সভাপতি লায়েছ তাকে সাধারণ সম্পাদক সবুজের মতামত নিয়ে জানান তার (লায়েছ) কোন আপত্তি নেই। তখন গাজী আলী হাসান সাধারণ সম্পাদক সবুজের সাথে দেখা করলে সবুজ তাকে কাশিমাড়ি  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি করার  জন্য  তার কাছে ৩০ হাজার টাকা দাবী করেন। সে অনুযায়ী বিগত ইং ২৩-০৪-২০১৯ ইং তারিখে আলী হাসানের নিকট থেকে  শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ নগদ ২০ হাজার টাকা নিয়ে আলী হাসানের কমিটিতে  স্বাক্ষর করেন। কিন্তুু কিছু সময় পরেই  স্বাক্ষর তার নয় মর্মে বিবৃতি দিয়ে পুরো বিষয়টি অস্বীকার করে সাধারণ সম্পাদক সবুজ সুকৌশলে সভাপতি লায়েছের চক্রান্ত বলে চালিয়ে দেন। তৎকালীন পরিস্থিতিতে জেলা ছাত্রলীগ বিধি ভঙ্গের অভিযোগে লায়েছকে বহিস্কার সহ শ্যামনগর উপজেলা ছাত্রলীগ ও এর অধীনস্ত সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বলে তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা জানান।

এ ঘটনায় বহিস্কৃত সাবেক ছাত্রলীগ সভাপতি একরামুল হক লায়েছ তার প্রতিক্রিয়ায় জানান, কেন্দ্রীয় এক নেতা সম্পর্কে ভাইয়ের যোগাযোগে পদ পাওয়া সবুজ মূলত জামায়াত পরিবারের সন্তান । তার হাতে শ্যামনগর উপজেলা ছাত্রলীগ কখনও নিরাপদ ছিল না। অত্যন্ত সুপরিকল্পিতভাবে সে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন সহ ছাত্রলীগের ত্যাগী নেতা কর্মীদের ক্ষতি করে আসছে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার পর এই জামায়াত পরিবারের আব্দুল হাকিম সবুজ আবারও সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিলে ব্যাপক সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার মিষ্টির সুখ্যাতি দেশজুড়ে
পরবর্তী পোস্ট
কলারোয়ায় লকডাউনে বিধিনিষেধ না মানায় জরিমানা

রিলেটেড পোস্ট

শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

অক্টোবর ৫, ২০২৬

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...

অক্টোবর ৫, ২০২৬

সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

অক্টোবর ৪, ২০২৬

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting