দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:০৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে রমরমা টিকা বাণিজ্য

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৪, ২০২১
নভেম্বর ২৪, ২০২১ ০ কমেন্ট 337 ভিউস

টিকা দিতে প্রতি শিক্ষার্থীর দিতে হচ্ছে ১৬০ টাকা করে
শক্ষকরা বলছেন টিএ/ডিএ বিল
দায় নেবেনা স্বাস্থ্যবিভাগ

আব্রাহাম লিংকন, শ্যমনগর থেকে: সাতক্ষীরার উপক‚লীয় অঞ্চল শ্যামনগর উপজেলায় এইচএসসি ও আলীম পরীক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদান কার্যক্রম চলছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বেসরকারি এনজিও সংস্থা গণমুখী ফাউন্ডেশনের হলরুমে শিক্ষার্থীদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা গ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থীদের টিকা ফি বাবদ দিতে হচ্ছে ১৫০ টাকা আর ফটোকপি বাবদ ১০ টাকা।
তবে স্বাস্থ্য বিভাগ বলছে, আর্থিক বিষয়ে স্বাস্থ্য বিভাগ সম্পৃক্ত নয়। আর শিক্ষকরা বলছেন, নাশতা, খাওয়া ও যাতায়াত খরচ বাবদ কিছু টাকা নেওয়া হচ্ছে।
জানা গেছে, এনজিও সংস্থা গণমুখী ফাউন্ডেশনের হলরুমে ১৫০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১৬০ টাকা হিসেবে উত্তোলন করা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।
পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি ফাজিল মাদরাসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম জসিম বলে, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে করোনা টিকার ফি বাবদ ১৫০ টাকা ও ফটোকপি করার জন্য ১০ টাকা করে নেওয়া হচ্ছে। আমাদের মাদরাসা থেকে ৫৫ জন আলিম পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে পাঁচজন বাইরে থেকে টিকা নিয়েছে। তাদের বাদ দিয়ে ৫০ জন আজ টিকা নিতে এসেছি। সে আরও বলে, প্রত্যেকেই ১৬০ টাকা করে দিয়েছে। সব টাকা আমার কাছে রয়েছে। টাকাগুলো মাদরাসার হুজুর আতিকুল্লাহর কাছে দিতে হবে। শুধু আমরা নই, সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকার ফি জমা দিয়েছে। ২ ডিসেম্বর থেকে আমাদের আলিম পরীক্ষা শুরু হবে। তার আগেই এই টিকা গ্রহণ করতে হচ্ছে।
করোনা টিকা বাবদ টাকা উত্তোলনের বিষয়ে পাতাখালি ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আতিকুল্লাহ্ বলেন, ১০০০ টাকা নওয়াবেকী মাদরাসার অধ্যক্ষ (প্রিন্সিপাল) মাওলানা ওহিদুজ্জামান সাহেব খরচ বাবদ নিয়েছেন। বাকি সব টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। অতিরিক্ত কোনো টাকা তারা নেবে না বলে জানিয়েছেন। করোনা টিকা প্রদানের সমন্বয়কারীদের একজন মাওলানা ওহিদুজ্জামান। তিনি বলেন, এখানে ৮টি মাদরাসা ও কয়েকটি কলেজের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হচ্ছে। আমার প্রতিষ্ঠানের রয়েছে ৯৩ জন। সব প্রতিষ্ঠানের কতজন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে, সেই সংখ্যা আমার জানা নেই। তবে ১৫০০ শিক্ষার্থীর টিকা দেওয়ার টার্গেট রয়েছে।
টাকা উত্তোলন করা হয়েছে কিসের জন্য, এমনটা জানতে চাইলে তিনি বলেন, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে একজন করে মনিটর করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তার কাছে টাকা জমা দিচ্ছে। শিক্ষকরা শুধু সুপারভিশন করছেন। টিকা কেন্দ্রে যারা দায়িত্ব পালন করছেন, তাদের যাতায়াত, নাশতা-দুপুরের খাওয়াসহ কিছু খরচ রয়েছে। সেগুলো শিক্ষার্থীদের টাকায় একটি ফান্ড করা হয়েছে। খরচের টাকা সেই ফান্ড থেকে খরচ করা হচ্ছে, বাকি টাকা তাদের ফেরত দেওয়া হবে। আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আমাদের ২৪০০ টিকা দেওয়ার টার্গেট রয়েছে। আজ (বুধবার) বেসরকারি সংস্থা নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের হলরুমে দেওয়া হচ্ছে। সেখানে ১২০০ থেকে ১৫০০ টিকা দেওয়া হবে। কয়টি প্রতিষ্ঠানের কতজন শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে, তার সঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না। তালিকাটা আমার হাতে নেই।
টিকার ম‚ল্য নির্ধারণ করে টাকা উত্তোলনের বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না। আর্থিক কোনো কিছুর সঙ্গে স্বাস্থ্য বিভাগ সম্পৃক্ত নয়। আমরা শুধু ফাইজারের প্রথম ডোজ করোনা টিকা সরবরাহ করছি ও স্বাস্থ্যকর্মী দিয়ে টিকা প্রদান করা হচ্ছে। টাকা নেওয়ার বিষয়ে ওই সব শিক্ষা প্রতিষ্ঠাণের শিক্ষকরা বলতে পারবেন।
অভিযোগের বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জরুরি মিটিংয়ে থাকায় কথা বলা সম্ভব হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত
পরবর্তী পোস্ট
শ্যামনগরে নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি জগলুল হায়দার এমপির আহবান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting