দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৫
সেচ প্রকল্পের অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে...
দেবহাটার পারুলিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ...
শ্যামনগরে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ
আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম
ইউপি নির্বাচন: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে চায়ের কাপে নির্বাচনী ঝড়
শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা
শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১৯, ২০২৬
অক্টোবর ১৯, ২০২৬ ০ কমেন্ট 18 ভিউস

শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে গ্রাম ডাক্তারদের নিয়ে কুমুদিনী ওষুধ কোম্পানির প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের তৃতীয় তলার হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত গ্রাম ডাক্তারা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. মাসুম বিল্লাল এবং গীতা পাঠ করেন সন্তোষ কুমার মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার জিএম আকবর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী ওষুধ কোম্পানির হেড অব সেলস (মার্কেটিং অফিসার) আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার শহিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন শ্যামনগর ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি গ্রাম ডাক্তার দবির হোসেন, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার জিয়াউর রহমান, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদর সভাপতি গ্রাম ডাক্তার আলহাজ্ব আবু কাওসার, কোষাধ্যক্ষ গ্রাম ডাক্তার শহিদুল ইসলাম, মোবাশ্বর হোসেন মানিক, আলহাজ্ব নুরুল আমিন, আলহাজ্ব আব্দুল করিম, কামরুল ইসলাম এবং কুমুদিনী ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার আব্দুল আজিজ। এ ছাড়া সুব্রত, আসাদুল ইসলাম ও মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রব বলেন, “কুমুদিনী ওষুধ কোম্পানি দেশের একটি সুপরিচিত প্রতিষ্ঠান। আমাদের ওষুধের গুণগত মান ভালো এবং কার্যকারিতাও সন্তোষজনক। আমরা মানসম্মত ওষুধ সরবরাহে গুরুত্ব দিয়ে থাকি।” তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম চিকিৎসকদের ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে জিএম আকবর হোসেন বলেন, কুমুদিনী একটি দীর্ঘদিনের পরিচিত ওষুধ কোম্পানি। তাঁর অভিজ্ঞতায় প্রতিষ্ঠানটির ওষুধের গুণগত মান ভালো। তিনি শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আসা গ্রাম চিকিৎসকদের উদ্দেশে বলেন, ওষুধের গুণগত মান সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন এবং রোগীদের চিকিৎসাসেবায় দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মানসম্মত ওষুধ সম্পর্কে সচেতনতা বাড়বে এবং রোগীরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ওষুধের গুণগত মান, ব্যবহারবিধি এবং চিকিৎসাসেবায় গ্রাম চিকিৎসকদের সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা রোগীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন গ্রাম ডাক্তার আলহাজ্ব আবু কাওসার।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম
পরবর্তী পোস্ট
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিএনপির সদস্য সচিবের সঙ্গে মতবিনিময়: অপরাধে জড়িত...

অক্টোবর ১৮, ২০২৬

শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

অক্টোবর ১৮, ২০২৬

সুন্দরবনের অভয়ারণ্যে অভিযানে ৮ জেলে আটক

অক্টোবর ১৮, ২০২৬

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা

অক্টোবর ১৭, ২০২৬

আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...

অক্টোবর ১৭, ২০২৬

শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...

অক্টোবর ১৬, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...

অক্টোবর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting