দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১০
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
স্বাস্থ্য

লিভার সুস্থ রাখে যেসব খাবার

কর্তৃক SK Ferdous অক্টোবর ২৮, ২০২০
অক্টোবর ২৮, ২০২০ ০ কমেন্ট 330 ভিউস

অনলাইন ডেস্ক :

শরীরের অন্যান্য অঙ্গের মতই লিভারের গুরুত্ব কোনও অংশেই কম নয়। কারণ, এটি মানুষের শরীরে যত ক্ষতিকারক টক্সিন জমে, তা বের করে শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। যদি লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়, তাহলে ক্ষতিকারক টক্সিন শরীরের মধ্যে জমে বিভিন্ন অঙ্গ বিকল করে দেয়। শরীর সুস্থ রাখতে তাই লিভারের যত্ন নেওয়া খুবই জরুরি।

বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভাস ও জীবনযাপন পদ্ধতি মেনে না চলার কারণে সাধারণত লিভারের নানা সমস্যা দেখা দেয়। এমন কিছু খাবার আছে যা লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। যেমন-

রসুন :রসুন, লিভার থেকে এক ধরনের এনজাইম উৎপাদনে সাহায্য করে, যা শরীর থেকে টক্সিন বের করতে ভূমিকা রাখে। এ ছাড়াও রসুনে উচ্চ মানের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিফাঙ্গাল জাতীয় উপাদান থাকায় এটি লিভারকে সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফাইবার সমৃদ্ধ খাবার : লিভারকে সুস্থ রাখতে খাদ্যতালিকায় ফাইবারযুক্ত খাবার অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ফাইবার লিভারে জমা হওয়া চিনির স্তরকে হ্রাস করতে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ খাবার যেমন, বার্লি, ওটমিল, বিভিন্ন শাকসবজি, পালংশাক, ব্রকলি, লেটুস, বিটরুট, গাজর ইত্যাদি খাবার শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করতে সহায়তা করে।

লেবু জাতীয় ফল : লেবু জাতীয় ফল যেমন- কমলালেবু, পাতিলেবু বা মুসাম্বির মধ্যে এক ধরনের এনজাইম থাকে, যা লিভার থেকে টক্সিন বের করতে সাহায্য করে। এগুলিকে জুস হিসেবে বা ফলের সালাদ বানিয়েও নিয়মিত খেতে পারেন।

আঙ্গুর ও আপেল : আঙ্গুর ও আপেলের মধ্যে পেকটিন নামের এক ধরনের উপাদান থাকে যা শরীর থেকে টক্সিন বের করতে এবং হজম ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে। আবার একটি গবেষণায় দেখা গেছে, আঙ্গুরের রস এবং আঙ্গুর বীজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তাই এগুলো প্রদাহ হ্রাস করে এবং লিভারের ক্ষতি রোধ করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

গ্রিন টি : বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গ্রিন টি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি রোজ পান করলে অনেক ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি লিভার থেকে মেদ ঝরাতেও ভূমিকা রাখে। সেই সঙ্গে লিভারের কার্যকারিতা উন্নত করে।

হলুদ : লিভার ভালো রাখতে হলুদের জুড়ি নেই। তবে এ ক্ষেত্রে গুঁড়া হলুদের চেয়ে কাঁচা হলুদ বেশি উপকারী। হলুদে থাকা কারকুমিন টক্সিনগুলি বের করতে সহায়তা করে। লিভার সুস্থ রাখতে রোজ সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন।

অলিভ অয়েল : অত্যধিক চর্বিযুক্ত খাবার খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকারক। তবে কিছু চর্বি রয়েছে যা শরীরের জন্য উপকারী। গবেষণায় দেখা গেছে, অলিভ অয়েল অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করতে এবং লিভারের কার্যকারিতাকে উন্নত করতে সহায়তা করে। এ কারণে নিয়মিত খাদ্যতালিকায় এ খাবারটি যুক্ত করতে পারেন।
সূত্র : বোল্ড স্কাই

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জের কামদেবপুর নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
বশেমুরবিপ্রবিতে দ্বিতীয় দিনেও অপেক্ষমাণ শিক্ষার্থীদের আমরণ অনশন

রিলেটেড পোস্ট

কলারায়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির  জনসচতনামূলক সভা

মে ২৪, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মে ২২, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

মে ২২, ২০২৬

হাম কেড়ে নিলো ৬ শিশুর প্রাণ , মোট...

মে ২০, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting