দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৪৩
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

রোজ বাবুর নামে মামলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৬, ২০২১
জানুয়ারি ৬, ২০২১ ০ কমেন্ট 466 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার বিশিষ্ট সাংস্কৃকিত ব্যক্তিত্ব, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, লিনেট ফাইন আর্টসের পরিচালক ও উদীচী সাতক্ষীরার সহ সভাপতি আবু আফফান রোজবাবুর নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বুধবার বেলা এগারোটায়  সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার চেয়ে বলেন সাতক্ষীরাসহ দেশের ও বিদেশের মাটিতে যে শিল্পীর কন্ঠের সুমধুর গান মানুষের কানে অহরহ বাজে,  যিনি সাতক্ষীরার সকল শ্রেনীর মানুষের কাছে অতি পরিচিত  নাম ও মুখ সেই আবু আফফান রোজবাবুর নামে দেবহাটা থানায় এক মামলাবাজ মানুষের রোষানলে পড়ে তাঁর নামে মামলা রেকর্ড হয়েছে, যা সমগ্রশিল্পী সমাজের কাছে মর্মস্পশী ও বেদনাদায়ক। ঘের দখলের মত একটি দুর্র্ধষ ঘটনার সময় আবু আফফান রোজ বাবু ঢাকা ইস্কাটন রোডে এক চোখের ডাক্তারের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন বলে আবু আফফান রোজবাবুর মুখে জানা যায়।  তিনি ঢাকা থেকে ১জানুয়ারী সাতক্ষীরা ফেরেন। মামলা রেকর্ডের পূর্বে বাদী ও বিবাদী সর্ম্পকে সঠিক তদন্ত করে মামলাটি রেকর্ডভুক্ত করা উচিৎ ছিল।  যেহেতু বিবাদী একজন স্বনামধন্য ওস্তাদ শিল্পী। এছাড়া তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, লিনেট ফাইন আর্টসের পরিচালক ও উদীচী, সাতক্ষীরার সহ সভাপতি।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের দীর্ঘদিনের  প্রাক্তন সভাপতি কবি পল্টু বাসারের সভাপতিত্বে ও বর্ণমালা একাডেমির পরিচালক  আবৃত্তি শিল্পী শামিমা পারভিন রত্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সাতক্ষীরা  শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, বিশিষ্ট কন্ঠশিল্পী  চৈতালি মুখার্জী, স্বরলিপি একাডেমির পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহিদুর রহমান, কন্ঠশিল্পী কামরুল ইসলাম, উদীচী সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি ও সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আক্তারুজ্জামান কাজল, বাদ্যযন্ত্র শিল্পী জ্যামী, অজয় সাহা, বিশ্বজিৎ সাহা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কবি সরদার গিয়াসউদ্দীন মনি, মর্নিং সান এর পরিচালক শেখ আমিনুর রহমান কাজল, অনলাইন ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক আলোর যাত্রার সাদরুল কাদির শাওন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বেনাপোলে ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী পোস্ট
ঝাউডাঙ্গায় মেম্বার বিমলের মায়ের পরলোক গমন

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...

মে ১২, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু পেশাদার...

মে ১১, ২০২৬

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে সাতক্ষীরায় “জাতীয়...

মে ১১, ২০২৬

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...

মে ১০, ২০২৬

সাতক্ষীরায় এলজিডি প্রকল্পে অনিয়মের অভিযোগ

মে ৯, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মে ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting