দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:৪৪
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালানির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

মৎস্যজীবীকে হত্যা মামলায় ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার গ্রেপ্তার

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৮, ২০২০
আগস্ট ১৮, ২০২০ ০ কমেন্ট 474 ভিউস

ক্ষমতার দাপটে গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী;
নেওয়া হচ্ছে দলীয় ব্যবস্থা;

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার নলবুনিয়া বিলে মাছের ব্যবসায়ী মৎস্যজীবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে তালা থানায়। হত্যাকান্ডে জড়িত থাকায় তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে মামলার প্রধান আসামী করে তিনজনের নামে এ মামলা নথিভুক্ত হয়েছে। মামলা নং ৭। এ ঘটনায় দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি।

সরদার মশিয়ার

মামলার অপর আসামীরা হলেন, তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তালা সদরের বারুইহাটি গ্রামের মেসলেম শেখের ছেলে তুহিন শেখ (৩০) ও একই গ্রামের মশিয়ারের সহযোগী রনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে সেলিম নিকারী বাদী হয়ে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামী সরদার মশিয়ার রহমানকে রাতেই আটক করা হয়। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান চলছে। মামলা নং ৭, তারিখ ১৮/৮/২০ ইং। ধারা ৩২৩, ৩০২ ও ৩০৭ দন্ডবিধি।

এদিকে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ছেলে সেলিম নিকারীকে বাঁচাতে গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সহযোগীদের হামলার স্বীকার হন লুৎফর নিকারী। তাদের পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন মাছ ব্যবসায়ী লুৎফর নিকারী। পিটিয়ে হত্যার এ ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তালা উপশহরে। জেয়ালা নলতা এলাকার হাজার হাজার গ্রামবাসী হত্যাকারীদের ফাঁসির দাবিতে তালা উপশহরে মিছিল, বিক্ষোভ ও থানা ঘেরাও অব্যাহত রেখেছে। তোপের মুখে বেলা একটার দিকে হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।

মৎসজীবী লুৎফর নিকারির স্বজণের আহাজারি।

তালা সদরের জেয়ালা নলতা গ্রামের নিহত লুৎফর নিকারীর ছেলে হত্যা মামলার বাদী সেলিম নিকারী জানান, রাতে সরকারি খালে মাছ ধরছিলাম। পাশেই ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘের রয়েছে। সরকারি খালে মাছ ধরার সময় সন্ত্রাসী মশিয়ার, রনি ও তুহিন ধরে মারপিট শুরু করে। মশিয়ার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। এমন সময় আবার বাবা ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট করে অচেতন অবস্থায় ফেলে যায়। গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে। আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছি।

গ্রামবাসী জানান, সরদার মশিয়ার একজন চিহ্নিত সন্ত্রাসী। অস্ত্র নিয়ে চলাফেরা করেন। তার ক্যাডার বাহিনীর সদস্য তুহিন শেখ একজন মাদক ব্যবসায়ী। ক্ষমতার দাপটে গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী। আমরা এই বাহিনীর হাত থেকে বাঁচতে চাই। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।

লুৎফর নিকারি হত্যার প্রতিবাদে ও বিচার চেয়ে গ্রামবাসির বিক্ষোভ মিছিল।

এই হত্যাকান্ডের ঘটনায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ জানান, সরদার মশিয়ার রহমান তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক পদে রয়েছে। হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। আমরাও খোঁজখবর নিচ্ছি। দলীয়ভাবেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ভুল প্রেসিডেন্ট: মিশেল ওবামা
পরবর্তী পোস্ট
ক্যামেরায় উঁকি মেরেই শুয়ে পড়লেন সাহেদ (ভিডিও)

রিলেটেড পোস্ট

নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন

মে ১৩, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...

মে ১২, ২০২৬

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...

মে ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting