দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:২০
সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ
মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন...
শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ
বাঁশের সাঁকো পেরিয়ে জীবনযুদ্ধ-৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে...
আশাশুনির খরিয়াটিতে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে পর পুরুষের...
আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও...
আশাশুনিতে ঠিকাদারদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময় সভা
দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...
মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

মৌসুমের শুরুতে মুকুলে মুকুলে ভরা আমবাগান

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৪, ২০২১
মার্চ ১৪, ২০২১ ০ কমেন্ট 426 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: গুটি হওয়ার আগেই এবার মৌসুমের শুরুতে মুকুলে মুকুলে ভরে গেছে আমের বাগান। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁসহ এ অঞ্চলে এত মুকুল কয়েক বছরেও দেখেননি বাগান মালিকরা।

আম চাষিরা বলছেন, বাগানে বাগানে গাছগুলো যে পরিমাণে মুকুলিত হয়েছে, তাতে এর চার ভাগের এক ভাগ মুকুলও যদি টিকে যায় তাতে আমের বাম্পার ফলন হবে চলতি মৌসুমে।

আম ফলনে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এবার। কিন্তু অসময়ে আকস্মিকভাবে হানা দিয়েছে ঘন কুয়াশা, যা আমের মুকুলের সবচেয়ে বড় শত্রু।

আম চাষি, কৃষি বিভাগ ও ফল গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ৫ মার্চ থেকে রাজশাহী অঞ্চলে ভোর থেকে দিনের অনেকটা সময় পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি।

ফলে পরিমিত তাপপ্রবাহ হচ্ছে না, আবার ঝলমলে সূর্যকিরণও পড়ছে না প্রকৃতিতে। এমন গুমট হাওয়ায় বাতাস ও প্রকৃতিতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকছে। এমন প্রতিকূল আবহাওয়ায় আমের মুকুল দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না।

চাষিরা শঙ্কিত, ঘন কুয়াশার কারণে আমের মুকুল জ্বলে যেতে পারে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরাহিমপুর মর্দানা গ্রামের চাষি নজরুল ইসলাম ও নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর গ্রামের চাষি কোবাদ আলী জানান, গত বছরও এ কারণেই অধিকাংশ মুকুল ঝরে পড়েছিল। এখন বৃষ্টি হলেও আমের মুকুল ক্ষতিগ্রস্ত হবে বলে এই দুই চাষি আশঙ্কা করছেন।

রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিম উদ্দিন বলেন, এ সময়ে প্রস্ফূটিত আমের মুকুলের জন্য সূর্যকিরণ ও স্বাভাবিক তাপমাত্রা খুব জরুরি। এখন মুকুলের বয়স মাত্র তিন বা চার সপ্তাহ চলছে। এতে পর্যাপ্ত আলো-বাতাস দরকার।

কারণ আর মাত্র দুই সপ্তাহের মধ্যে আম গুটিতে পরিণত হবে। এমন আবহাওয়া আরও এক বা দুই সপ্তাহ থাকলে আমের মুকুল জ্বলে ঝরে পড়তে পারে। বিরূপ প্রকৃতির আক্রমণ থেকে মুকুল বাঁচাতে কৃষি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরিমিত পরিমাপে ও সঠিক কীটনাশক স্প্রে করা উচিত। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, এ অঞ্চলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই শীত বিদায় নিয়েছে। কিন্তু আকস্মিকভাবে গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি।

দিনের তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা-নামা করছে। যদিও এই সময়ে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে থাকার কথা ছিল। এমন বৈরী আবহাওয়ার কারণে প্রকৃতি ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকছে। এই আর্দ্রতা শুধু ফল, ফুল ও ফসলই নয়, মানুষের জন্যও স্বাস্থ্যকর নয়। ভোরের দিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশ পর্যন্ত উঠছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ ও রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, চার বছরে রাজশাহী অঞ্চলের চার জেলায় আমের উৎপাদন বেড়েছে অতিরিক্ত আড়াই লাখ টন। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় মোট ৭৮ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ থেকে চলতি মৌসুমে ৭ লাখ ৭৮ হাজার টন আম উৎপন্নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমের ফলন হয় চাঁপাইনবাবগঞ্জে।

যার পরিমাণ ২৮ হাজার হেক্টর। দেশে উন্নতমানের ফজলি আমও শুধুমাত্র এ জেলাতেই বেশি ফলে। এর পরিমাণ প্রায় ১ লাখ ৫৫ হাজার টন। কৃষি বিভাগ জানিয়েছে, কয়েক বছরে রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলায় আম বাগানের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যশোরে তিন শিশুর বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
পরবর্তী পোস্ট
ফেসবুকে অভিনব কায়দায় শতাধিক তরুণীর ভয়ংকর সর্বনাশ

রিলেটেড পোস্ট

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মে ১, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting