দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:০৭
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...
পাটকেলঘাটায় অপরিপক্ব আম ধ্বংস, ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি
রোদে আগুন ও লোডশেডিংয়ে বিপর্যস্ত পাইকগাছা: জনজীবনে ত্রাহি...
আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল
গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু
আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

মারা গেছেন ভারতের জনপ্রিয় দক্ষিণি অভিনেতা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২০
সেপ্টেম্বর ৮, ২০২০ ০ কমেন্ট 523 ভিউস

বিনোদন ডেস্ক: জয় প্রকাশ রেড্ডি, নামে হয়তো তাঁকে এ দেশের দর্শক হুট করে চিনবেন না। কিন্তু ছবিটা দেখলে চিনবেন খুব সহজেই। আচমকা বলে উঠবেন, ‘আরে, তাঁকে তো অনেক ছবিতে দেখেছি!’ সত্যি তাই, জয় প্রকাশ রেড্ডি এমন একজন চরিত্রাভিনেতা, যাঁকে অসংখ্য ভারতীয় ছবিতে দেখা গেছে। বিশেষ করে দক্ষিণ ভারতীয় ছবিতে তাঁর ছিল বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ার। সব ফেলে আজ সকালে তিনি চলে যান না ফেরার দেশে। মঙ্গলবার সকালে অন্ধ্র প্রদেশের গুন্টুরে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যম ও টুইটার সূত্রে জানা গেছে, জয় প্রকাশ রেড্ডি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। যিনি চরিত্রাভিনেতা ও কমেডিয়ান হিসেবে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছিলেন আল্লাগাড্ডার বাসিন্দা। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবর শুনে শোকের ছায়া নেমে আসে তেলেগু ছবির জগতে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা মহেশ বাবু। তিনি টুইটে লিখেছেন, ‘হঠাৎ চলে গেলেন জয় প্রকাশ রেডি, গুরু। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা-কৌতুক অভিনেতা। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে থাকবে আজীবন। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা।’

১৯৪৬ সালে অন্ধ্র প্রদেশের সিরভেল জেলায় জন্ম জয় প্রকাশ রেড্ডির। ১৯৮৮ সালে ভেঙ্কটেশ অভিনীত ছবি ‘ব্রহ্মা পুত্রুদু’র মাধ্যমে সিনেমাজগতে প্রবেশ করেন।

পরিচিতি পান তেলুগু ব্লকবাস্টার ‘সমরসিমহা রেড্ডি’ সিনেমায় বীরা রাঘব রেড্ডির চরিত্রে অভিনয় করে। তিন দশকের বেশি অভিনয়জীবনে ১০০টির বেশি তেলেগু ও তামিল সিনেমায় অভিনয় করেছেন জয় প্রকাশ। খল চরিত্রের পাশাপাশি তাঁর কৌতুকাভিনয়ও দর্শকদের পছন্দ হয়েছে। শেষ মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নিকেভারু’ সিনেমায় অভিনয় করেছিলেন জয় প্রকাশ রেড্ডি।

১৯৮৮ সালে ভেঙ্কটেশ অভিনীত ছবি ‘ব্রহ্মা পুত্রুদু’র মাধ্যমে সিনেমাজগতে প্রবেশ করেন। পরিচিতি পান তেলুগু ব্লকবাস্টার ‘সমরসিমহা রেড্ডি’ সিনেমায় বীরা রাঘব রেড্ডির চরিত্রে অভিনয় করে। তিন দশকের বেশি অভিনয়জীবনে ১০০টির বেশি তেলেগু ও তামিল সিনেমায় অভিনয় করেছেন জয় প্রকাশ।

এমনিতে এ বছর ভারতের বিনোদনজগতের ক্ষেত্রে মোটেও ভালো যাচ্ছে না। করোনা সংকটের জেরে দীর্ঘদিন শুটিং বন্ধ। নতুন স্বাভাবিকে ধীরে ধীরে সব শুরু হলেও নানান বিধিনিষেধ মেনে কাজ করতে হচ্ছে। সিনেমা হলগুলো এখনো খোলার অনুমতি পায়নি। এরই মধ্যে একের পর এক মৃত্যুসংবাদ এসে চলেছে। ইরফান খান, ঋষি কাপুর থেকে সুশান্ত সিং রাজপুত। একের পর এক মৃত্যুশোক সিনেমাপ্রেমীদের ভারাক্রান্ত করেছে। মঙ্গলবার সকালে জয় প্রকাশের চলে যাওয়া শোকের মিছিলকে আরও দীর্ঘ করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এক ওয়েব সিরিজেই ১০০ কোটি নিচ্ছেন অক্ষয়
পরবর্তী পোস্ট
করোনায় আক্রান্ত পৌনে ৩ কোটি, মৃত প্রায় ৯ লাখ

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting