দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৩
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মানবিক মানুষ হবে বিল্লাল-ডিসি মোস্তফা কামাল

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৬, ২০১৯
নভেম্বর ২৬, ২০১৯ ০ কমেন্ট 536 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিল্লাল হোসেন। সুযোগ পেয়েছে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগে ভর্তি হওয়ার। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছে না এমন ঘটনা ফেসুবকের মাধ্যমে দৃষ্টিতে আসে সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের। তাৎক্ষনিক উদ্যোগ গ্রহন করে বৃহস্পতিবার ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন জেলা প্রশাসক।
বিল্লাল হোসেন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আমজেদ আলী ও মা তাসমিন আরা খাতুনের ছেলে। কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও কলারোয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় বিল্লাল।
পরবর্তীতে জেলা প্রশাসকের মানবিক এ কর্মকা- ও বিল্লালের শিক্ষা জীবনের চিত্র নিয়ে সংবাদ করতে গিয়ে সৃষ্টি হয় বিভ্রান্তির। বিল্লাল হোসেন ও তার মা তাসমিন আরার সঙ্গে জাগো নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তখন তারা উভয়ই জেলা প্রশাসকের সহায়তার কথা জাগোনিউজ প্রতিনিধির কাছে গোপন করেন।
এ ঘটনায় গত বৃহস্পতিবার “বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা দিলেন ডিসি, অস্বীকার করলেন শিক্ষার্থী” শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশ হয়।
সংবাদ প্রকাশের পর সামাজিকভাবে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী হয়ে উঠেন। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থী বিল্লাল হোসেন ও জাগোনিউজ প্রতিনিধিকে মুখোমুখি করা হয়। সেখানে উভয় পক্ষের বক্তব্য শোনেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
এ সময় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জাগোনিউজকে বলেন, মানবিক কারণে ছোট খাটো যে বিষয়গুলো সেগুলো আমার দৃষ্টিতে আসলেই আমি চেষ্টা করি সহযোগিতা করার। তেমনই বিল্লাল হোসেন টাকার অভাবে ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে পারছে না এমন ঘটনা দৃষ্টিতে আসার পর তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকার একটি চেক দিয়ে সহযোগিতা করা হয়। এ সময় বিল্লাল হোসেনের মা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরও বলেন, বিল্লাল হোসেন মেধাবী শিক্ষার্থী। বড় হওয়ার জন্য অভাব কোন বাঁধা নয়। আমি বিশ্বাস করি ও দোয়া করি লেখাপড়া শিখে সে অনেক ভালো কিছু করবে, মানবিক মানুষ হবে। সংবাদটি প্রকাশ হওয়ার পর একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারও লেখাপড়ার জীবনে ভবিষ্যত রয়েছে। এটাও চিন্তা করতে হবে। সংবাদকর্মীদেরও সমাজের সকল চিত্র, উন্নয়ন, অসঙ্গতি ও মানবিক বিষয়গুলো পেশাদারিত্বের সঙ্গে তুলে ধরার আহব্বান জানাবো।
অন্যদিকে, শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। সেদিন আমি বুঝতে পারিনি আর বিভিন্ন প্রশ্নের কারণে ভীতিকর অবস্থায় পড়েছিলাম। যার জন্য এমন হয়েছে। জেলা প্রশাসক স্যার আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সহযোগিতা করেছেন। লেখাপড়ার ব্যাপারে কোন অসুবিধায় পড়লে যোগাযোগ করতে বলেছেন। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যারের সহযোগিতা পাওয়ার পর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সমস্যা দূর হয়ে গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৭ম শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষন: দুই ধর্ষক আটক
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন নিয়ে শিক্ষক-শিক্ষর্থীদের মাঝে ক্ষোভ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting