দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

মাদ্রাসাতুল জান্নাত দাখিল মাদ্রাসার নিয়োগ স্থগিত

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০ কমেন্ট 459 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা সদরের বাবুলিয়ার অবস্থিত জান্নাত দাখিল মাদ্রাসর আয়া ও নিরাপত্তা কর্মী নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনভর নানা নাটকিয়তা শেষে স্থগিত হয় নিয়োগ পরীক্ষাটি।

সম্প্রতি বাবুলিয়ায় অবস্থিত মাদ্রাসাতুল জান্নাত দাখিল মাদ্রাসার আয়া ও নিরপত্তা কর্মী পদে দুটি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর মধ্যে আয়া পদে ৮ জন ও নিরাপত্তাকর্মী পদে ৭জন আবেদন করে। গত ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রবেশপত্র ছাড়ে মাদ্রাসা কর্তৃপক্ষ। সেখানে উল্লেখ করা হয় (শনিবার) ১৮ ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে মোতাবেক আয়া পদে ৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। নিরাপত্তা কর্মী পদে মাত্র ২ জন অংশ গ্রহণ করে। কিন্তু সকাল ১১টা থেকে নিয়োগ পরীক্ষা শুরু করার কথা থাকলেও দুপুর ২টা পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। পরে অনিয়মের অভিযোগে স্থানীয়দের বাধার মুখে পরীক্ষা স্থগিত ঘোষিত হয়।

সরজমিনে কথা হলে মাদ্রাসার সুপার গোলাম রব্বানী জানান, ‘বিধি অনুসারে মাদ্রাসার পরিচালনা কমিটির কোন সদস্যের আত্মীয় প্রার্থী হলে তিনি নিয়োগ বোর্ডে থাকতে পারবেননা। যেহেতু মাদ্রাসার সভাপতির আত্মীয় প্রার্থী তাই নিয়ম অনুসারে তাকে নিয়োগ বোর্ডে রাখা হয়নি। কিন্তু সকল শিক্ষকদের সাথে নিয়ে নিয়োগ বোর্ডের সভাপতি করা হয় সিরাজুল ইসলামকে। তিনি নিয়োগ বোর্ডের সভাপতিত্ব করতে রাজি থাকলেও আজ (পরীক্ষার দিন) আসছেন না। তিনি বলছেন মাদ্রাসার সভাপতি না আসলে তিনিও আসবেননা।’

এসব বিষয় নিয়ে ডিজির প্রতিনিধি রুহুল কুদ্দুসের সাথে কথা হলে তিনি জানান, ‘আমরা বে-আইনী ও পক্ষপাতমূলক পরীক্ষা নেব না।’

মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে কিনা জানতে একাধিকবার মাদ্রাসার সুপার গোলাম রব্বানীর মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, ‘সাবেক মেম্বার সামছুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রাসাটির দুটি পদে নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ ছিলো। সারাদিন নানা নাটকিয়তার শেষে অবশেষে নিয়োগ পরিক্ষাটি স্থগিত ঘোষিত হয়েছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টাকা ব্যয়ে গরমিল, শোকজের জবাব দিতে ফিফার সদর দপ্তরে বাফুফের ৪ কর্মকর্তা
পরবর্তী পোস্ট
যুব, ছাত্র ও মহিলা গণ ফোরাম জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting