দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪২
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

মথুরেশপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১০, ২০২১
অক্টোবর ১০, ২০২১ ০ কমেন্ট 336 ভিউস

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ এর প্রমান পেয়েছে উপজেলা নিবার্হী অফিসার খন্দকার রবিউল ইসলাম। তদন্ত প্রতিবেদনে ইউপি চেয়ারম্যান ২০১৬-২০২০ সাল পর্যন্ত ৯ লক্ষ ২৭ হাজার ৮’শ সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের  প্রমান উল্লেখ করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চেয়ারম্যানের দূর্নীতির বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে গত  সোমবার (৪ অক্টোবর) বেলা ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম সরেজমিনে  প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করেন। উপজেলা নিবার্হী অফিসার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন যে,উপজেলার ৯ নং মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রকল্পের কাজ না করে এলজিএসপি, এজিএসপি, টি আর, কাবিখা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। এরমধ্যে ২০১৭-১৮ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় ৫ নং ওয়ার্ডের  মনোরঞ্জন ঘোষের বাড়ি থেকে নীলকমল ঘোষের বাড়ি পর্যন্ত ইটের সলিং রাস্তা নির্মাণে এক লক্ষ টাকা, একই অর্থবছরে এজিএসপি -৩ কাজের আওতায় ৫ নম্বর ওয়ার্ডের দেয়া পিচের রাস্তা হতে বজলু সরদারের বাড়ি পর্যন্ত নতুন রাস্তার ১ লক্ষ টাকা, ২০১৮-১৯ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় ৭ নম্বর ওয়ার্ডের উজয়মারি জয়দেবের বাড়ি হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার ৮৯ হাজার ৮’শ টাকা ও ২০১৯-২০ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায়  জুলু সরদারের  বাড়ি হতে কোমলের বাড়ি পর্যন্ত ইটসোলিং নির্মাণ ৪১ হাজার টাকার কাজ না করে আতœসাত করেছে বলে প্রমাণিত হয়েছে। এছাড়া আংশিক প্রমাণিত হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় ১ নম্বর ওয়ার্ডের হাবি মোল্লার বাড়ি হতে ইউপি সদস্য সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত পানি নিষ্কাশনের আউট ড্রেন নির্মাণ বাবদ ২ লক্ষ টাকা, একই প্রকল্প ও অর্থবছরে ২ নম্বর ওয়ার্ডের হাড়দ্দাহ কলগেট হতে রমি পুটের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ ২লক্ষ টাকা আত্মসাতের বিষয়ে আংশিক প্রামানিত হয়েছে। প্রকল্প বাস্তবায়ন সঠিক নিরূপণ করেননি, ২০১৮-১৯ অর্থবছরে ৯ নম্বর ওয়ার্ডের নিজদেবপুর জসীমউদ্দীনের বাড়ি হতে মুজিবরের বাড়ি পর্যন্ত মাটি দিয়ে পুনরায় রাস্তা নির্মাণ ২ লক্ষ ৭ হাজার টাকা, একই অর্থবছরে কাবিখার আওতায় ৯ নম্বর ওয়ার্ডের নিজদেবপুর মসজিদের সামনে হতে মহিলা ইউপি সদস্যের বাড়ি পযন্ত ৮ মেট্রিক টন চাউলের প্রকল্পের কাজ নিরুপন করা হয়নি। এছাড়া ৪ টি বিষয়ে অভিযোগ প্রমাণিত হয়নি বলে উল্লেখ করেছেন উপজেলা নির্বাহি অফিসার।

প্রকল্পের অনিয়মমের বিষয় জানতে চাইলেও ইউএনওর কাছে সন্তোষ জনক ব্যাখা দিতে পারেননি প্রকল্প সভাপতি ইউপি সদস্য কলিম গাজী, মনিরুজ্জামান ও প্রকল্প সদস্য ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন বলে উল্লেখ আছে তদন্ত প্রতিবেদনে। তবে এ বিষয়ে  মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের নিকট সরকারি অর্থ আত্মসাৎ প্রমাণিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের কোনো সত্যতা পায়নি। অন্য এক প্রশ্নের জবাবে বলেন ইউএনও সাহেব অভিযোগের সত্যতা পেয়েছেন আমি জানিনা আপনারা জানলেন কিভাবে? আমার কাছে ফোন দিয়েছেন কেন ইউএনও সাহেবকে ফোন দিয়ে যা লেখার লেখেন। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting