দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ভোমরা স্থলবন্দর দিয়ে সকল পণ্য আমদানিসহ কাস্টমস্ হাউজ প্রতিষ্ঠার দাবী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৭, ২০২২
ফেব্রুয়ারি ৭, ২০২২ ০ কমেন্ট 365 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: দেশের অর্থনীতির খোলা জানালা ভোমরা স্থলবন্দরের নানা সমস্যা সমাধানে জাতীয় রাজস্ব বোর্ডের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। রবিবার এক আবেদনে এ হস্তক্ষেপ কামনা করেছেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন। এতে বলা হয়, সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষ আশায় বুক বেধেছে ভোমরা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরের দাবিতে। ভোমরা শুল্ক স্টেশন পূর্ণাঙ্গ শুল্ক স্টেশনে রূপান্তরিত হলে জেলার উন্নয়ন হবে, মানুষের কর্মসংস্থান হবে, ব্যবসা-বানিজ্যের প্রসার হবে, দেশের উন্নয়নে ভোমরা শুল্ক স্টেশন উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। উন্নয়নের মহাসড়কে যুক্ত হবে এবং পদ্মাসেতুর সুফল পাবে দক্ষিণ জনপদের মানুষ।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ভোমরা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে বাস্তবায়নকল্পে প্রয়োজনীয় ভৌত অবকাঠামোগত উন্নয়নপূর্বক গত ১৮-০৫-২০১৩ তারিখে সরকারের নৌ-পরিবহন মন্ত্রী কর্তৃক বন্দরের কার্যক্রম উদ্বোধন করা হয়।
বন্দরটি উদ্বোধনের পর চেয়ারম্যান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও কমিশনার (কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট) খুলনা কর্তৃক অত্র শুল্ক স্টেশনের মাধ্যমে নিষিদ্ধ পণ্য ব্যতীত সকল পণ্য আমদানি অনুমতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানান এবং আমদানিযোগ্য সকল প্রকার পণ্য আমদানির সুযোগ যাতে পেতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ভোমরা স্থলবন্দর দেশের সর্ব দক্ষিণ-পশ্চিমের আমদানি-রপ্তানির সিংহদ্বার। প্রধানমন্ত্রীর যুগান্তকারী ও সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন হওয়ায় ভোমরা স্থলবন্দরে এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। ভারতের কলকাতা ও হলদিয়া বন্দরের সাথে ভোমরা বন্দরের দূরত্ব অন্য যে কোনো বন্দর অপেক্ষা অনেক কম হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে সুবিধা বোধ করেন। এহাতে আমদানি ব্যয়ও সাশ্রয় হয়।
পণ্যজট ও যানজট বিহীন এই বন্দরে অবকাঠামোগত সব সুবিধা থাকার সত্ত্বেও এর প্রতি কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের কারণে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। বেনাপোল, সোনামসজিদ, হিলি, বুড়িমারী এবং বাংলাবান্ধা বন্দরের প্রতি কর্তৃপক্ষের যে আচরণ তা এখানে প্রতিফলিত না হওয়ায় আশানুরূপ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এ বন্দর। অথচ ভোমরা শুল্ক স্টেশন দেশের সকল শুল্ক স্টেশনের থেকে সবচেয়ে বেশি রাজস্ব আহরণ করছে।
যেহেতু অন্যান্য শুল্ক স্টেশনের তুলনায় ভোমরা শুল্ক স্টেশনের দূরত্ব কলকাতা থেকে অনেক কম সেহেতু এ বন্দরের চাহিদাও অনেক বেশি। বর্তমানে এ বন্দরে সরকারি রাজস্ব তাহার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। অন্যান্য শুল্ক স্টেশনে আমদানি নিষিদ্ধ পণ্য ছাড়া সকল পণ্য প্রবেশের অনুমতি রয়েছে সেখানে ভোমরা শুল্ক স্টেশন দিয়ে মাত্র ৭৭টি পণ্য প্রবেশের অনুমতি রয়েছে।
এই ৭৭টি পণ্য অনুমতি থাকা সত্ত্বেও আমাদের শুল্ক স্টেশনে শুধুমাত্র প্রশাসনিক জটিলতা ও সরকারি জনবলের সংকটে মাত্র ২৭-২৮টি পণ্য প্রবেশ করছে। আমাদের শুল্ক স্টেশনে যুগ্ম কমিশনার পদমর্যাদা কর্মকর্তার পদ থাকা সত্ত্বেও উক্ত পদমর্যাদার কোন কর্মকর্তা নেই।
অন্যান্য সকল শুল্ক স্টেশন দিয়ে সাফটা চুক্তি অনুযায়ী মালামাল আমদানি করছে। কিন্তু ভোমরা শুল্ক স্টেশন দিয়ে সাফটা চুক্তি অনুযায়ী পণ্য আমদানি হওয়ার কথা থাকলেও তার ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে। একই দেশে দ্বৈত নীতি অবলম্বন হচ্ছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ভোমরা স্থলবন্দর, ভোমরা, সাতক্ষীরার পক্ষপাতের কারণে বন্দরটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যেমন-আমাদের বন্দরে প্রতি বছর ট্যারিফ হারের উপর ৫% বৃদ্ধি করে ট্যারিফ সিডিউল নির্ধারণ করা হয়। কিন্তু আমাদের পার্শ¦বর্তী বেনাপোল স্থলবন্দরে প্রতি বছর ট্যারিফ হারের উপর ৫% বৃদ্ধি করা হয় না।
এমতাবস্থায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নকল্পে ভোমরা শুল্ক স্টেশনের মাধ্যমে আমদানিযোগ্য সকল পণ্য আমদানিসহ কাস্টমস্ হাউস প্রতিষ্ঠাপূর্বক ভোমরা শুল্ক স্টেশনের বিদ্যমান বিভিন্ন সমস্যা সমূহ দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
ভোমরা শুল্ক স্টেশনের বিভিন্ন সমস্যাসমূহের মধ্যে রয়েছে অন্যান্য শুল্ক স্টেশনের ন্যায় নিষিদ্ধপণ্য ব্যতীত সকল পণ্য আমদানির অনুমতি প্রদান। রপ্তানি বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকৃত পণ্যের জন্য আলাদা ট্রাক টার্মিনাল নির্মাণ। সাপটা চুক্তি বাস্তবায়ন। জরুরিভিত্তিতে যুগ্ম কমিশনার পদমর্যাদার কর্মকর্তার পদায়নসহ অন্যান্য কর্মকর্তা বৃদ্ধিকরণ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সীমান্তের টোকাই বøাকার থেকে কোটিপতি ঝাউডাঙ্গার আজাদ মেম্বারের কাহিনী
পরবর্তী পোস্ট
তালা উপজেলায় ভুট্টা চাষীরা সফলতার পথে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting