দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৬
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সাহিত্য

ভাই পুলিশ, মাইর দিয়েন না!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৭, ২০২০
মার্চ ২৭, ২০২০ ০ কমেন্ট 459 ভিউস

অনলাইন ডেস্ক ..

‘ভাই পুলিশ, আগেই মাইর দিয়েন না। আগে কথাটা শুনেন। তারপর না হয় দুইটা বাড়ি দিয়েন।’ আমার পকেটে সরকারের নোটিশটা আছে। মন্ত্রিপরিষদ সচিব ২৪ মার্চ ২০২০ তারিখে সংবাদ বিজ্ঞপ্তিতে জানাচ্ছেন, চার নম্বর দফা, ওষুধ/খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্প-কলকারখানা/বাজার/দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে। আমি ওই দোকানের কর্মচারী। আমি বাজারে গেলে খাদ্যের দোকান খুলবে। না গেলে খুলবে না।’ আপনে না জিগায়া না হুইনা আগেই লাঠি তুলেন ক্যান? আমি যদি দোকান না খুলি, তাইলে বাজারে খাওন পাওন যাইব না।

আর খাবার যদি না পাওন যায়, আপনেই বউ-বাচ্চাসহ না খায়া থাকবেন। দুই নম্বর কথা হইল, আমগো বাজারের দোকান খুলতে কইয়া কাস্টোমারগো রাস্তায় যদি পাছায় বাড়ি দেন, তাইলে দোকানে বইসা আমরা কী করুম। বুড়া আঙুল চুষুম? আর যদি বুড়া আঙুল চুষি, তাইলে মনে করেন হাতে কত কিছু নাড়ছি, করোনাভাইরাস আঙুলে তো আছেই, সেইটা মুখে যাইব, মুখে গেলে মনে করেন প্যাটেও যাইব, প্যাটে গেলে মনে করেন আমার শার্টে আছে, লুঙ্গিতে আছে। অহন ধরেন আপনে লাঠি দিয়া বাড়ি দিলেন, তারপর সেই লাঠি আপনেই ধরলেন।

তো লাঠি ঠিকঠাক ব্যবহার করলে রাস্তা খালি হইয়া যাইব। তখন আর আপনার কোনো কাম থাকব না। তখন কী করবেন? বুড়া আঙুল চুষবেন। তাইলেই বুঝেন, আপনেরেও কিন্তু…কাজেই মাইর দিয়েন না। জিগান। ক্যান বারাইছি। ফুর্তি করনের লাইগা? রাস্তার সিন সিনারি দেখনের লাইগা? নাহি কুনো কামে? নাইলে দিয়া দেন কারফিউ। হালায় বাড়ি যায়া হুইয়া থাকি। আপনেও প্যাট শুকায়ে হুইয়া থাকেন, আমিও প্যাট শুকায়ে হুইয়া থাকি।’

ফিরে চল মাটির টানে

ঢাকা শহরের মানুষ কেন ১৯৭১ সালের ২৭ মার্চের মতো লাখে লাখে কাতারে কাতারে ঢাকা ছাড়ল? ট্রেনে বাসে হেঁটে লঞ্চে ফেরিতে? দুটো চমৎকার লেখা লিখেছেন ফারুক ওয়াসিফ আর নবনীতা চৌধুরী। নবনীতা লিখেছেন: ‘জলাবদ্ধতা, যানজটের পর এবার সংক্রমণ, অসুখ, মৃত্যু আর কবরও বোধ হয় ছড়িয়ে দিলাম ছোট ছোট শহর থেকে গ্রামে গ্রামে। তবু ভালো, গ্রামে তবু ঘর আছে, জমিতে ধান আছে, ভাগ করে নিয়ে খাওয়ার প্রিয়জন আছে, আছে মাটি দেওয়ার জমিও।’

মানুষ ঢাকা ছেড়েছে, কারণ কর্মহীন ঢাকায় তারা খাবার পাবে না, অসুস্থ হলে পাশে কেউ দাঁড়াবে না, মারা গেলে লাশ কেউ ছুঁতে আসবে না, গ্রামে গেলে অন্তত মাটিটুকু জুটবে!

ফিরে চল মাটির টানে! ফিরে চল মা-টির টানে। ফিরে চল মাটি পাওয়ার আশায়!

এই কথাগুলো মনটাকে আর্দ্র করে দেয়।

হাসুন

প্রথম আলো অনলাইনে ডা. আহমেদ হেলাল বলছেন, মন ভালো রাখতে হবে। তাহলে রোগ-প্রতিরোধক শক্তি বাড়বে। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব, বাড়িতে থাকব, বারবার হাত ধোব, ছয় ফুট দূরত্ব বজায় রাখব। এরপর আসল কাজ হবে নিজের দেহের রোগ-প্রতিরোধক শক্তি বাড়ানো। সে জন্য পাঁচটি করণীয় আছে। ১. ঠিকমতো খাওয়া-দাওয়া করতে হবে। আমিষ, শর্করা, ভিটামিন, মিনারেল খেতে হবে। রঙিন ফলমূল ধুয়ে খেতে হবে। ২. ব্যায়াম করে যেতে হবে।

ঘরে থেকে ব্যায়াম করুন। ৩. প্রচুর ঘুমাতে হবে। বিশ্রাম নিতে হবে। ৪. গরম পানি গরম চা খাওয়া যেতে পারে। ৫. হাসতে হবে। সারাক্ষণ ফেসবুকে থাকবেন না। সারাক্ষণ করোনার খবর দেখবেন না। হাসুন। হাসুন। হাসুন। এ জন্য গদ্যকার্টুন পড়তে পারেন। এখন করোনা–কৌতুক বলব। যাতে আপনি হাসতে পারেন। হাসলে আপনার হরমোন নিঃসৃত হবে। আপনি ভাইরাসের সঙ্গে লড়াই করে জিতে যাবেন।

১. মশিউল খুদে বার্তা পাঠালেন, ‘বস, আমার গলায় ব্যথা। আমি আর অফিসে আসি না।’

বস জবাবে বার্তা পাঠালেন, ‘অফিস খালি করে দেওয়া হয়েছে। তুমি একা এসে অফিস করবে।’

২. করোনা ভাইরাস বেশি দিন লাস্টিং করবে না। কারণ, এটা মেড ইন চায়না।

৩. আমেরিকায় প্যানিক বায়িং বা আতঙ্কের কেনাকাটার সময় সবার আগে শেষ হয়ে গেছে টয়লেট পেপার। ইন্ডিয়ান বাংলাদেশিরা হাসছে। আমেরিকানরা বলছে, হাসো কেন?

দক্ষিণ এশীয়রা তখন তাদের ঘরে থাকা নলওয়ালা কেতলি দেখিয়ে দিচ্ছে।

আমেরিকানরা বলছে, কিন্তু এটা ভাঁজ করব কী প্রকারে?

৪. ডাক্তার সাহেব, আমরা সাত দিন কোয়ারেন্টিনে ছিলাম। এখন কি আমরা মুক্তি পেতে পারি?

না না। ১৪ দিন।

ডাক্তার সাহেব, আমরা স্বামী-স্ত্রী একসাথে ছিলাম। এখনো কি আমরা ইমিউন হই নাই বলে মনে করেন?

এবারের খবরটা কৌতুক নয়। সত্যিকারের খবর। করোনার কারণে স্বামী-স্ত্রী একসঙ্গে থাকায় চীনে বিবাহবিচ্ছেদ বেড়ে গেছে। বিবাহবিচ্ছেদের রেজিস্ট্রি অফিসের সামনে চীনে এখন দীর্ঘ লাইন।

হ্যাপি কোয়ারেন্টিন।

আনিসুল হক: প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা পরিস্থিতিতে মানসিক চাপ সামলাবেন কী করে
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫১ জন হোম কোয়ারেন্টাইনে, মোট ২ হাজার ৫২ জন

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting