দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:১৬
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ভন্ড শামসুর এখন কোটি টাকার মালিক!

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৪, ২০২১
নভেম্বর ২৪, ২০২১ ০ কমেন্ট 471 ভিউস

সাতনদী ডেস্ক রিপোর্ট:
বেশ ভূষা দেখে চেনার উপায় নেই তিনি একজন বড় মাপের প্রতারক। ইসলামী কায়দায় বাহারি পোশাক দেখে মনে হবে তিনি একজন বড় মানের আলেম। তিনি নিজেকে পরিচয় দেন ৩০ পারা কোরআনের হাফেজ আবার কখনো পরিচয় দেন মাওলানা। অথচ তিনি হাফেজও নন আবার মাওলানাও নন। দিব্যি সবাইকে বোকা বানিয়ে হাফেজ ও মাওলানা সেজে ওয়াজ মাহফিলে বক্তার পরিচয়ে ওয়াজ করে বেড়াচ্ছেন। বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা।

এই প্রতারকের নাম শামসুর রহমান। বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামে। পেশায় ছিলেন ভাড়াটিয়া মোটর সাইকেল চালক।

আরবী পড়তে জানলেও বাংলায় তার কোন শিক্ষা নেই।

মোবাইলের মেমোরী কার্ডে দেশের প্রখ্যাত আলেম ওলামাদের ওয়াজের অলোচনা নিয়ে বাড়িতে বসে রপ্ত করতেন। রেকর্ড শুনে শুনে কুরআন ও হাদিসের বিভিন্ন পয়েন্ট মুখস্থসহ আলোচনার প্রাকটিস করতেন। এটা নিয়ে প্রথম দিকে গ্রামের বিভিন্ন জনের বাড়ীতে মিলাদের অনুষ্ঠানে হুজুর সেজে আলোচনা করতেন। এক সময় এলাকার মানুষের মন জয় করে সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বক্তা সেজে ওয়াজ মাহফিলে অংশ নিতে থাকে। শুধু দেশে নয় ভারতেও গিয়েছেন ওয়াজ মাহফিলে অংশ নিতে কয়েকবার। এসব করে কামিয়েছেন অঢেল টাকা। কিনেছেন মূল্যবান কয়েক বিঘা জমি ও মোটর সাইকেল। আয়ের উৎস বলতে শুধু ওয়াজ মাহফিল। অল্প দিনে বনে গেছেন কোটি টাকার মালিক।

সব মাহফিলের আয়োজক কমিটির কাছে তিনি নিজেকে পরিচয় দেন হাফেজ ও মাওলানা। নামের আগে-পরে কিছু আছাড়ও লাগিয়েছেন। মাহফিলের প্রচারে এই প্রতারকের নাম বলা হচ্ছে আলহাজ্ব হাফেজ মাওলানা শামসুর রহমান আজাদী, আবার কোথাও বলা হচ্ছে আলহাজ্ব হাফেজ মাওলানা শামসুর রহমান জিহাদী। এসব পদবী লাগিয়ে জমজমাট ব্যবসা করে যাচ্ছেন।

শামসুর রহমানের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে সরকার বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের একাধিক অভিযোগ রয়েছে।

ইউটিউব চ্যানেলেও রয়েছে তার মাহফিলের আলোচনার অংশ বিশেষ। সেটা থেকে বুঝতে পারবেন তার প্রতারণা ও ব্যবসার আসল রহস্য। বিষয় ভিত্তিক আলোচনার কোন বালাই নেই। জোড়াতালি ও ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা চলছে।

বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, কিছু নিয়ম-কানুন ও পরীক্ষা নিরীক্ষা শেষে ৩০ পারা কুরআন যাদের মুখস্থ থাকে তাদেরকে পাগড়ী ও সনদ প্রদানের মাধ্যমে হাফেজ হিসেবে গণ্য করা হয়।

অপরদিকে কওমী ও মাদ্রাসা দু’টি শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, দাওরা বা কামিল পাশ করলেই তাকে মাওলানা স্বীকৃতি প্রদান করা হয়।

শামসুর রহমান এ প্রতিবেদককে জানান, আমি কিছুদিন হেফজখানায় পড়েছিলাম। তবে পূর্নাঙ্গ হাফেজ হতে পারিনি। লোক আমাকে ভালবেসে হাফেজ ডাকে। তিনি মাওলানাও নন বলে স্বীকার করেন। এর বাইরে তিনি কথা বলতে রাজী হননি।

শামসুর রহমানের প্রতারণার ফলে সাতক্ষীরার আলেম সমাজ উদ্বিগ্ন হয়ে পড়েছে। নানাবিধ প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়িত তাদেরকে। তার প্রতারণায় বে-কায়দায় পড়ছে প্রকৃত আলেম।

শামসুর রহমানের প্রতারণা বন্ধ করতে সাতক্ষীরার প্রশাসনের প্রতি সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন আলেম সমাজ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting