দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১২:২৬
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ব্যানারে ‘জয় বাংলা’ না লেখায় আওয়ামী লীগ নেতার হাতে ইউএনও লাঞ্ছিত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৭, ২০২৩
মার্চ ৭, ২০২৩ ০ কমেন্ট 465 ভিউস

জাতীয় ডেস্ক:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সরকারি অনুষ্ঠানের ব্যানারে ‘জয় বাংলা’ না লেখায় আওয়ামী লীগ নেতার হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাঞ্ছিত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) উপজেলার সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে ইউএনও গোলাম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পর রেলমন্ত্রী উপস্থিত নেতা-কর্মীদের সাথে নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মীকে নিয়ে রেলমন্ত্রীর কাছে অনুষ্ঠানের ব্যানারে ‘জয় বাংলা’ লেখা না থাকায় উত্তেজিত হয়ে অভিযোগ করেন। জর্জকে বলতে শোনা যায় ‘ইউএনও গ্যাজেট দেখতে চায় আমার কাছে, দেখেন জয় বাংলা লেখা নাই’।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান সরকারসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। যদিও উপস্থিত আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। তবে জর্জের অনুসারী কর্মীরা ইউএনওকে উদ্দেশ্য করে এ সময় ‘মানি না মানব না’, ‘জবাব চাই’, ‘এই সাহস কোথায় পায়’ বলে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে রেলমন্ত্রীকে ইউএনও গোলাম ফেরদৌসকে অনুষ্ঠান স্থল ত্যাগ করার নির্দেশ দিতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একাধিক কর্মকর্তা বলেন, মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আমরা অনেক অনুষ্ঠান করেছি। অনেক ব্যানারেই ‘জয় বাংলা’ লেখা ছিল না। সে সময় কোনো সমস্যা না হলেও একই বিষয়কে কেন্দ্র করে একটি মহল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। যা খুবই দুঃখজনক।

ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তাকে এভাবে দলীয় নেতা-কর্মী জড়ো করে লাঞ্ছিত না করলেও হতো। ইউএনও এখানে কতটা দায়ী সে প্রশ্নও তোলেন তারা।

এ বিষয়ে জানতে ইউএনও গোলাম ফেরদৌসকে মুঠোফোনে কল দিলে তিনি মন্তব্য করতে রাজি হননি। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।

উল্লেখ্য, ২০২২ সালের ২ মার্চ জারিকৃত গেজেট অনুযায়ী সাংবিধানিক পদাধিকারীগণ দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পবিত্র শবে বরাত আজ
পরবর্তী পোস্ট
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting