দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৪
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

বেনাপোলে শ্রমিকদের উপর বোমা হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২২
মার্চ ৩০, ২০২২ ০ কমেন্ট 423 ভিউস

সংবাদদাতা: গত ২৮ মার্চ সোমবার বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের উপর বোমা হামলার ঘটনায় হুকুমদাতা বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও তার পোষ্য বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ১৩ মামলার আসামী বেনাপোলের শীর্ষ সন্ত্রাসী রাশেদ আলী’র বিরুদ্ধে যৌথভাবে ” সংবাদ সন্মেলন” করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক সংগঠন রেজিঃ নং- ৯২৫ ও রেজিঃ নং- ৮৯১।

বেনাপোল স্থলবন্দর সংলগ্ন হ্যান্ডলিং শ্রমিক সংগঠন ৮৯১ এর অফিস কার্যালয়ে বেলা ১২ টার দিকে এই “সংবাদ সন্মেলন” অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শুনান এবং উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ৯২৫ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক-অহিদুজ্জামান অহিদ। সংবাদ সন্মেলনে বলা হয়- গত ২৮ মার্চ সোমবার সকাল ১০টার দিকে হুকুমদাতা বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এর পোষ্য সন্ত্রাসী একাধিক মামলার আসামী রাশেদ আলী তার দলবল নিয়ে বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে প্রায় ৬০ থেকে ৭০ টি হাতবোমা(ককটেল) নিক্ষেপ করে,এতে ২০-২৫ জন শ্রমিক গুরুতর আহত এবং অনেকে রক্তাক্ত জখম হন, এতেও তারা ক্ষান্ত হয়নি,  তাদের হাতে থাকা ধারালো রামদা দিয়ে নিরীহ শ্রমিকদেরকে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসী রাশেদ গং পালিয়ে যায়, আহত শ্রমিকদেরকে যশোরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শ্রমিক নেতা অহিদুজ্জামান বলেন, নিরীহ শ্রমিকদের উপর এমন অমানবিক বর্বরোচিত ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা হতবাক হয়েছি,এ ঘটনায় হুকুমদাতা মেয়র লিটন এবং রাশেদ গংদের বিরুদ্ধে বন্দরের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকের এই “সংবাদ সন্মেলন”। বর্বরোচিত এ হামলার বিরুদ্ধে আমরা ক্ষোভ, নিন্দা এবং প্রতিবাদ জানাই।

সাংবাদিকদের উপর প্রশ্ন রেখে শ্রমিক নেতা অহিদুজ্জামান বলেন, সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দর কে অর্থনৈতিক ভাবে ম‚ল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়ে থাকে, বন্দরের শত শত শ্রমিকের রক্ত এবং শরীরের ঘামে সেই অর্থনৈতিক চাকাকে সচল করে রাখে এই নিরীহ শ্রমিকরা। দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে শ্রমিক বান্ধব আ.লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছেন,ঠিক তখনই জামাত-বিএনপি’র প্রেতাত্মা মেয়র লিটন তার পোষ্য রাশেদ গংদের দিয়ে এই বেনাপোল বন্দরের অভ্যন্তরে একের পর এক বোমা বিস্ফোরণ এবং নিরীহ শ্রমিকদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে, কেন এবং কি কারনে এই হামলা? জাতি আজ জানতে চাই।

তিনি আরও বলেন,একাধিক মামলার আসামী রাশেদ গং শান্ত বেনাপোল বন্দরকে অশান্ত করে রেখেছে,সাধারন ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে, পৌর মেয়র সন্ত্রাসীদের গডফাদার আশরাফুল আলম লিটন ও রাশেদ গংদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করানোর জন্য প্রশাসনের প্রতি সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছেন।

 তিনি সংবাদ সন্মেলনে ধন্যবাদ জানিয়েছেন, ৮৫,যশোর-১ শার্শা আসনের শ্রমিক বান্ধব এমপি শেখ আফিল উদ্দিন কে। যিনি বোমা বিস্ফোরনে আহতদের খোজ খবর নিয়ে চিকিৎসার সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্দর এবং শ্রমিকদের নিরাপত্তা দিতে বন্দরে ছুটে এসেছিলেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা-মীর আলিফ রেজা, মামুন কবির তালুকদার, স্থলবন্দর উপ-পরিচালক(ট্রাফিক), সহকারী কমিশনার(ভ‚মি) রাসনা শারমিন মিথি এবং

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আইন-শৃঙ্খলা রক্ষায় আগত পুলিশের যশোর জেলা এডিশনাল এসপি সাইফুল ইসলাম,ডিবি পুলিশ(যশোর) ওসি রুপন কুমার সরকার,পিপিএম,এসআই শাহিনুর রহমান,এসআই শহিদুর রহমান,ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান,ওসি(তদন্ত) মোঃ তরিকুল ইসলাম,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভ‚্ঁইয়া,তদন্ত(ওসি) মোঃ গোলাম রসুল,শার্শা উপজেলার আনসার কমান্ডার-আব্দুল্লাহ আল রাসেল,বেনাপোল ফায়ার সার্ভিস ইনচার্জ-রতন কুমার দেবনাথ,বন্দর আনসার প্লাটুন কমান্ডার-আজাদ এবং

শ্রমিকদের প্রতি সহানুভ‚তি জানাতে পৌর এবং শার্শা আ.লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-বেনাপোল পৌর আ.লীগ সভাপতি-এনামুল হক মুকুল,সাধারণ সম্পাদক-মোঃ নাসির উদ্দিন, বড়আঁচড়া আ.লীগ সভাপতি-আব্দুল হামিদ,পৌর যুবলীগ আহবায়ক-কমিশনার আহাদুজ্জামান বকুল,যুগ্ম-আহবায়ক-জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি-জুলফিকার আলী মন্টু,সাধারণ সম্পাদক-মোঃ কামাল হোসেন, যশোর জেলা শাখার যুব মহিলালীগ সাধারণ সম্পাদক-শামীমা সালমা আলম,পৌর যুব মহিলা লীগ নেতৃ-জান্নাতুল ফেরদৌস রোজী, শার্শা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক-ইকবাল হোসেন রাসেল,পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি- আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক-তৌহিদুল ইসলাম, দিঘীরপাড় আ.লীগ নেতা-মাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা-নাজিম উদ্দিন রাব্বি সহ আ.লীগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের প্রতি।

উল্লেখ্য, বোমা বিস্ফোরণের ঘটনায় হুকুমদাতা মেয়র লিটন সহ ৩৬ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্টথানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন রেজি নং- ৯২৫ শ্রমিক সংগঠনের সভাপতি-রাজু আহম্মেদ এবং একই অভিযোগ এনে মেয়র লিটন সহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন রেজিঃ নং- ৯২৫ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক- অহিদুজ্জামান অহিদ।

সবশেষে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে সংবাদ সন্মেলনের সমাপ্তি টানেন শ্রমিক নেতা অহিদুজ্জামান অহিদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন
পরবর্তী পোস্ট
মৌচাক সাহিত্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

রিলেটেড পোস্ট

দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting