দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:২৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

নবারুণ বালিকা বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৬, ২০২১
জানুয়ারি ৬, ২০২১ ০ কমেন্ট 394 ভিউস

নিজস্ব প্রতিবেদক:  সাতক্ষীরার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত উদ্ধমুখী নতুন একাডেমিক ভবন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আমি নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সার্বিক পরিবশে দেখে খুবই খুশি ও আনন্দিত। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অনুষ্ঠানের সার্বিক উপাস্থাপনা আমার খুবই ভাল লেগেছে। আমার আর একটি প্রোগ্রাম আছে বলে বেশি সময় দিতে পারলাম না। নতুন বছরের এই দিনটি আমাকে খুবই আনন্দ দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশা পাশি দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সকলের মঙ্গল কামনা করেন এমপি রবি। অনুষ্ঠানের শুরুতে ফুল, উত্তোরীয় ও কোর্টপিন পরিয়ে অতিথিদের বরণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, সমন্বয়ক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দীন হিমেল, ঠিকাদার মো. আব্দুস সালাম গাজী, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ। নবনির্মিত নির্বাচিত বেসরকারি বিদ্যালয় সমূহের উর্দ্ধমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলার ভবন ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তররের বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে। এসময় সড়ক দূর্ঘটনায় অকালে মৃত্যুবরণকারী নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদ হাসানের নামে বিদ্যালয় প্রাঙ্গণে জাহিদ উদ্যানের উদ্বোধন করেন এমপি রবি। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় আইনজীবীর বিরুদ্ধে মক্কেলের সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
স্বচ্ছতার ভিত্তিতে আমন ধান ও চাল সংগ্রহ করতে নির্দেশ এমপি রবির

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting