দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৭
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ধর্ষণের পর শিক্ষার্থীর লাশ ঝুলিয়ে রাখা হয় আম গাছে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 366 ভিউস

জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। পরে তার লাশ গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় আসামিরা। ওই ঘটনায় জড়িত আটজনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তারের পর হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা এতথ্য জানান।

গ্রেপ্তার পাঁচ আসামি হলেন- ওয়াজ উদ্দিনের ছেলে মো. শাহজাহান (২৬), হামেদ আলীর ছেলে শহিদ মিয়া (৩৮), আবু হনিফার ছেলে মাসুম বিল্লাহ ওরফে ফজর আলী (২২), আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (২৪), আ. হাইয়ের ছেলে রাসেল মিয়া (১৯)। তারা প্রত্যেকে জেলার ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর ও পলাশপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ হত্যা করা হয়। পরে ওই ছাত্রীর লাশ ৮ ধর্ষক মিলে গাছে ঝুঁলিয়ে রাখে। এই আট জনই দিনের বেলায় ইট ভাটায় কাজ করতেন এবং রাত হলেই ধর্ষণের মতো অপরাধ ঘটাতেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগী একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। ঘটনার দিন গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গিয়ে নিখোঁজ হন তিনি। ওই দিন অনেক খোঁজাখোঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন ২৫ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি আমগাছে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এই ঘটনার পর ২৬ ফেব্রুয়ারি মারা যাওয়া স্কুলছাত্রীর মা বাদী হয়ে নাম না জানা ৫/৬ জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাতে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁঞা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ঘটনার দিন গত ২৪ ফেব্রুয়ারি সন্ধার পর তারা ভুক্তভোগীন বাড়ির পাশে অবস্থান নেন। ভুক্তভোগী বাড়ির বাইরে আসতেই তাকে জোর করে আখ ক্ষেতে নিয়ে যাওয়া হয়। পরে আটজন মিলে ছাত্রীকে ধর্ষণ করেন। প্রমাণ লোপাট করতে ছাত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। পরে আমগাছে লাশ ঝুলিয়ে রাখে তারা।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত পাঁচ জনের মধ্যে রাসেল মিয়া ও আলমগীর হোসেন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতের কাছে স্বীকার করছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপর তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দরিদ্র দেশগুলোর গলা টিপে ধরছে ধনীরা: জাতিসংঘ
পরবর্তী পোস্ট
মালয়েশিয়ায় বন্যায় বাস্তুচ্যুত ৪০ হাজার মানুষ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting