দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় পিতা-মাতা কর্তৃক শিশু নির্যাতন

কর্তৃক kobirubel.satnadee জুন ২২, ২০২০
জুন ২২, ২০২০ ০ কমেন্ট 488 ভিউস

আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় পল্লি চিকিৎসক নজরুল ইসলাম কর্তৃক নিজ শিশু কন্যাকে নির্যাতনের অপরাধ ঢাকতে, একই এলাকার নওয়াব আলীকে ফাঁসাতে নিজ সন্তানের অপহরনের নাটক সাজিয়ে তালা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

খেশরা ইউনিয়নের শাহীন সানা (নওয়াব আলী) জানান, আমাদেরকে ফাসাতে একই এলাকার মোঃ নজরুল ইসলাম কাগুচি তার কন্যা শিশু রোকাইয়া খাতুন(১৬) অপহরনের অভিযোগ এনে তালা থানায় অভিযোগ দায়ের করেছে। আমি আদৌও এর সাথে জড়িত নই।

প্রকৃত ঘটনা হচ্ছে নজরুল ইসলাম এর কন্যা রোকাইয়া খাতুন এর সহিত ২ বৎসর যাবত আমার পুত্র খোরশেদ আলম সৈকত সানা(২০) এর প্রেমের সম্পর্ক। এর ফলে তার পিতা ও মাতা রোকাইয়া খাতুনকে মধ্যযুগীয় কায়দায় বেধকড় মারপিট করে। তাকে বিষাক্ত ইনজেকশান পুশ করে মেরে ফেলতে চেয়েছিলো। আঘাত করে তার ২ পা ভেঙ্গে দিয়েছে। ১ মাস যাবৎ ব্যান্ডেস ছিলো। এমন মারপিট সহ্য করতে না পেরে রোকাইয়া খাতুন আমার বাড়ীতে ৫ বার চলে আসে। আমি ৫বারই মেয়েকে বুঝিয়ে তাদের কাছে রেখে আসি। যতোবার মেয়েকে তাদের কাছে রেখে আসি, ততোবারই তারা মেয়েকে নির্যাতন করে। শেষ বার আমার বাড়ী হতে মেয়েকে নিয়ে মারপিট করে রাত্রে চেয়ারের সাথে বেধে রাখে। রোকাইয়া খাতুন নির্যাতন সহ্য করতে না পেরে, জীবন বাচাতে, ঐদিন ভোর রাত্রে পালিয়ে, স্থানীয় মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার ও পুলিশিং কমিটির সভাপতি শেখ আমিনুল ইসলামের বাড়ীতে যায়। সেই দিন সন্ধায় মেয়েকে ফিরাইয়া আনতে নজরুল ইসলাম আমিনুল সাহেবেব বাড়ীতে যায়। এ সময় এলাকার আ’লীগ নেতা শেখ কামরুল ইসলাম লাল্টুসহ গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মেয়ের উপর নির্যাতন করবে না এবং ১৮ বৎসরের নীচে বিবাহ দিবে না মর্মে মোচলেকা দিয়ে বাড়ীতে নিয়ে যায়, কিন্ত পল্লী চিকিৎসক নজরুল ইসলাম তাদের কোন কথা কর্নপাত না করে, মেয়েকে কলারোয়া নিয়ে জোর করে বিবাহ দিতে চায়। মেয়ে বিষয়টি টের পেয়ে কলারোয়া হতে পালিয়ে আতœীয়ের বাড়ীতে অবস্থান করে এবং জোর করে বিবাহ দেয়ার বিষয়টি স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলামকে জানায়। এ সময় মেয়েকে না পেয়ে নজরুল ইসলাম আমারসহ পরিবারের ৪ জনের নামে তালা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে এবং বিভিন্ন মামলা দেওয়া সহ আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তালা থানা হতে আমাকে বলা হয়, মেয়ে এনে দিতে না পারলে আমার নামে মামলা করা হবে। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মেয়েকে ফোন করে বাড়ীতে নিয়ে আসে এবং ২১ জুন তালা থানায় মেয়েকে হাজির করে মেয়েকে তার চাচার কাছে হস্তান্তর করে। এখন সে আমাকে ফাঁসাতে বিভিন্ন মামলায় জড়াতে পারে। আমি প্রশাসনের নিকট আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার জন্য নজরুল ইসলামের শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে, শিশু কন্যা মোছাঃ রোকাইয়া খাতুন(১৬) জানায়, আমার পিতা-মাতা আমার উপর খুবইয় অত্যাচার নির্যাতন করে। তারা আমার বিষাক্ত ইনজেকশান পুশ করে মেরে ফেলতে চেয়েছিলো। মেরে আমার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করেছে। আমার পা দুটো লাঠি দিয়ে পিটিয়ে ভেঙ্গে দিয়েছে। আমি তাদের অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে গিয়ে আতœীয়ের বাড়ীতে উঠেছিলাম। আমি খোরশেদ আলম সৈকতকে ভালবাসি। কিন্ত আমার পিতা-মাতা আমার কোন কথা না শুনে কলারোয়া উপজেলায় নিয়ে বিবাহ দিতে চায়। রোকাইয়া আরও বালেন, বাড়ীতে গেলে আমাকে মারধর করবে, আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না। আমাকে যদি জেলেও যেতে হয় তবুও আমি বাড়ী ফিরে যেতে চাই না। আমি বর্তমানে চাচার বাড়ীতে আছি।
এ বিষয়ে অভিযুক্ত পিতা পল্লী চিকিৎসক নজরুল ইসলাম বলেন, ভাই,আপনি এ বিষয়ে কিছু লেখেন না। আমি আপনার সাথে সাক্ষাতে কথা বলব। তিনি আরও বলেন মেয়ে আমার বাড়ীতে। একই সময়ে মেয়ে রোকাইয়া খাতুন মোবাইল ফোনে বলেন, আমি বাড়ীতে যাইনি, চাচার বাড়ীতে আছি।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মদন মোহন বলেন, মেয়েকে থানায় হাজির করে এলাকার স্থানীয় নেতৃবৃন্দের সাক্ষাতে মেয়ের পিতা-মাতা ও চাচার কাছে হস্তান্তর করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুলিয়ায় ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
আশাশুনির কুল্যায় স্বেচ্ছাশ্রমিকদের মাঝে উপহার বিতরণ

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting