দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় আমের গাছে গাছে মুকুলের সমারোহ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২০
মার্চ ৪, ২০২০ ০ কমেন্ট 380 ভিউস

মোঃ আকবর হোসেন,তালা: শীতের শেষে ফাগুনের হাওয়ায় গাছে গাছে ফুটছে আমের মুকুল। মুকুলে মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। বাগান জুড়ে মৌমাছির গুঞ্জন আর ফাগুনের হাওয়ায় চারদিকে ছড়িয়ে পড়া এ মুকুলের পাগল করা ঘ্রাণ একদিকে যেমন প্রকৃতি প্রেমিদের মুগ্ধ করছে, পাশাপাশি জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা। এবছর শীতের প্রভাব কম থাকায় সাতক্ষীরার তালা উপজেলায় আম গাছে আগাম ধরেছে মুকুল ।
সাতক্ষীরার তালার বিভিন্ন এলাকায় দেখা গেছে, সদ্য মুকুল ফোটার দৃশ্য, ইট পাথরের শহর থেকে শুরুকরে বিস্তৃত তালার গ্রাম্য জনপদ গুলো। উপজেলার প্রায় সকল ইউনিয়নের আম বাগান গুলোতে মুকুলে ছেয়ে গেছে। আম গাছে মুকুল আশার আগে থেকে পরিচর্যা করলেও বর্তমানে চাষী ও বাগান মালিকরা বাগানের পরিচর্যা নিয়ে বেশ কিছুটা ব্যস্তসময় পার করছেন।
এ ব্যাপারে কথাহয় কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও বাগান মালিকদের সাথে। তারা জানান,পূর্বে তালায় আমের মৌসুমে “অফ ইয়ার” এবং “অন ইয়ার” থাকত। এর কারণ হিসেবে দায়ী করেছেন পরিচর্যার অভাব ও মাটিতে গাছের পর্যাপ্ত খাদ্যের অভাবকে। চলতি বছরজুড়ে নিয়মিত পরিচর্যা,গাছের গোড়ায় বাঁধ দিয়ে পানি সেচের ফলে সব বাগানের গাছগুলোতে নিয়মিত খাদ্য পাচ্ছে এবং চাষীদের অক্লান্ত পরিশ্রমের ফলে পূর্বের রেওয়াজ গুলো ভেঙ্গেছে। যে কারণে আশানুরূপ ফলন বেড়েছে। উপজেলার খেশরা, তালা সদর, ইসলামকাটি, কুমিরা, তেতুলিয়া, খলিলনগরসহ বিভিন্ন এলাকা পর্যবেক্ষণে এমনই চিত্র দেখা গেছে।
ইসলামকাটি ইউনিয়নের সফল আম চাষী আসাদুজ্জামান জানান, বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। বাগানের মুকুল আসা শুরু করেছে। আমরা কৃষি বিভাগের বিভিন্ন পরামর্শ গ্রহণ করছি। মাঠ পর্যায়ের কর্মকর্তারাও বাগানে এসে আমের ভাল ফলন পাওয়ার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছেন। তবে অনেকে চাষি শঙ্কার কথা উল্লেখ করে বলেন, পুরোপুরিভাবে শীত বিদায়ের আগেই মুকুল আসা ভাল না,ঘন কুয়াশায় মুকুল ক্ষতিগ্রস্থ হতে পারে। যদিও ফাগুনে কুয়াশার আশংকা কম, তারপরও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতির বিরূপ আচরণে আমের মুকুল ক্ষতিগ্রস্থ হতে পারে।
এ বিষয়ে,তালা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ জানান, এ বছর উপজেলায় মোট ৭১৫ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে।যার প্রায় ৭০-৮০ ভাগ গাছে মুকুল চলে এসেছে,তাই চাষীদেরকে বলেছি ফুল ফোটা অবস্থায় কোন ঔষধ বা কীটনাশক ব্যবহার না করার জন্য। তবে ফুল ফোটার সময় মেঘলা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলে পুষ্প মঞ্জুরিতে পাউডারি মিলডিউ ও অ্যানত্রাকনোজ রোগের আক্রমন হতে পারে,যদিও এখন পর্যন্ত তেমন কোন পরিবেশ সৃষ্টি হয়নি। এ সময়ে বাগানে হপার এবং ফুদকী পোকা গাছের বাকলে লুকিয়ে থাকে। তিনি অনুমোদিত কীটনাশক স্প্রে করার পরামর্শ দেন।
আবহাওয়া অনুকূলে থাকলে ও বড় ধরণের কোন প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে চলতি মৌসুমে তালায় ১১ হাজার ৩৬০ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আশানুরূপ ফলন পাওয়ায় তালায় প্রতি বছর আম বাগানের সংখ্যা বাড়ছে বলেও জানান কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এ কর্মকর্তা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৬
পরবর্তী পোস্ট
বাংলাদেশের উন্নয়নে বিশ্ব আজ ঈর্ষান্বিত- এমপি রবি

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting