দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৯
জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা 
দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য মেশানোর দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
শ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা , কৃষকের মাথায়...
উপকূলের জীবনমান বদলে দিতে আশাশুনিতে ‘BRIDGE’ প্রকল্পের অবহিতকরণ...
বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও...
গবাদিপশুর রোগ প্রতিরোধে শ্যামনগরে লিডার্সের বিনামূল্যে টিকাদান কর্মসূচি
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালার জালালপুর ইউনিয়নে নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত-৫

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৬, ২০২১
মার্চ ২৬, ২০২১ ০ কমেন্ট 385 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম মুক্তির কর্মী-সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী মফিদুল হক লিটুর এক নারী কর্মীসহ ৫ কর্মী আহত হয়েছে। এসময় দোকান ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে উপজেলার জালালপুর শাখারী পাড়ার মোড়ে ও শ্রীমান্তকাটি নতুন বাজারে এঘটনা ঘটে। আহতরা সবাই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে আলাউদ্দীন শেখের অবস্থা অশংখাজনক।
আহতরা হলেন, উপজেলার শ্রীমান্তকাটি গ্রামের আক্কাজ শেখের ছেলে আলাউদ্দীন শেখ (৫০), হানেফ শেখের ছেলে মহিদ শেখ (৪৯), হযরত আলী শেখের ছেলে রবিউল সরদার (৪০) ও হানিফ সরদারের ছেলে সিরাজ সরদার (৫৫) ও রহিম গাজীর স্ত্রী নাহার বেগম (৫৫)।
স্থানীয়রা জানান, জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি-রথখোলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী মফিদুল হক লিটুর কর্মী-সমর্থকরা তার আনারস প্রতিকের কর্মী সমাবেশে যাওয়ার পথে শাখারীপাড়া এলাকায় আওয়মীলীগের নৌকা প্রতিকের প্রার্থী রবিউল ইসলাম মুক্তির কর্মী-সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় লিটুর ৪ কর্মী-সমর্থককে তারা লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে আলাউদ্দীন শেখের অবস্থা অশংখাজনক।
অন্যদিকে, শ্রীমান্তকাটি নতুন বাজারে নৌকা সমার্থক মিছিল থেকে আনারস সমর্থক নাহার বেগমের ছেলে বাবুকে দোকানে না পেয়ে তার দোকান ভাংচুর, নগদ টাকা ও মালামাল লুট করে। এতে বাধা দিতে গেলে নাহার বেগম আহত হন। তাকেও তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মফিদুল হক লিটু জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নৌকা প্রার্থীর ক্যাডাররা তার কর্মীসমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এছাড়া রাতের আধারে পোষ্টার, ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করা হচ্ছে। তারা শান্ত এলাকাকে অশান্ত করে তুলছে বলে তিনি অভিযোগ করেন।
তবে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম মুক্তি বিষয়টি অস্বীকার করে বলেন, এঘটনায় নৌকা সমার্থক কোন কর্মী জড়িত নয়।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সেখানে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রকৃত বয়স জানালেন ‘শিশুবক্তা’ রফিকুল
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রিলেটেড পোস্ট

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

তালায় হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting