দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪৮
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী সম্পত্তি বিক্রির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 427 ভিউস

নিজস্ব প্রতিবেদক, তালা:

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলামের বিরুদ্ধে সড়ক ও জনপদের সম্পত্তি বিক্রিসহ মালিকানা সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকসহ আদালতে মামলা চলমান থাকলে আদৃশ্য কারনে প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের পরিবারের। এর আগে গত বছরের অক্টোবর মাসে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবীতে কুমিরা এলাকায় মানববন্ধন করে স্থানীয় জনতা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে সড়ক জনপদের উচ্ছেদ অভিযানে উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দোকানপাট ভাংচুরেরর কারনে নিশ্ব হয়ে যায় তিন শতাধিক ব্যাবসায়ী। পরবর্তীতে কুমিরা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পার্শবর্তী স্কুলের মাঠে একটি অস্থায়ী বাজার নির্মাণ করে দেন। এরপর ইউপি চেয়ারম্যান আজিজুল স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে প্রকল্প নিয়ে পাশে একটি অস্থায়ী বাজারসহ দুই শতাধিক দোকান নির্মাণ করে দেয়। এ ঘটনার কয়েকদিন যেতে না যেতেই এলাকার কয়েক ব্যাবসায়ী কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে দোকান বিক্রি করা শুরু করেন ওই ইউপি চেয়ারম্যান।

ভুক্তভোগী কোমল রায় নামে এক ব্যাবসায়ী বলেন, তারা প্রায় ৪০বছর ধরে কুমিরা এলাকায় নতুন বাজারের পাশে বসবাস করে আসছিল। এখানে তাদের রের্কডীয় ৩ শতাংশ জমি রয়েছে। ইউপি চেয়ারম্যান আজিজুর ক্ষমতায় তার বাড়ির সামনের একটি ঘর জোর পূর্বক ভেঙে দিয়ে দুটি দোকান নির্মাণ করেন। এর কিছুদিন পর সেই দুটি দোকান কুমিরা এলাকার জামাত নেতা আবুল হোসেন ও নাজমুল হোসেনের কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার ও ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রির করেন। তিনি বার বার ইউপি চেয়ারম্যানের কাছে গেলে তাকে বাড়ি ছাড়ার হুমকি দেয় বলে অভিযোগ তার । উপায় না পেয়ে ঘটনাটি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানালে তারা তাকে প্রশাসনের সহযোগিতা নিতে বলে জানান তিনি।

সুজাউদ্দীন নামে স্থানীয় এক শ্রমিক নেতা বলেন, বছর তিনেক আগে ২.৫ শতাংশ জমি কিনে কুমিরা এলাকায় ৪ টি দোকান ঘর নির্মাণ করেছিলেন তিনি। মাস তিনেক আগে চেয়ারম্যান আজিজুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার দোকান দখল করে নেয়। পরবর্তীতে মানববন্ধনের চাপে পড়ে আমাকে ৭০ হাজার টাকা দিতে বাধ্য করে। এরপর টাকা ফেরত দিয়ে বিষয়টি নিয়ে তৎকালীন সময়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আবেদন সহ সাতক্ষীরা আদালতে মামলা করেন। বর্তমানে মামলা চলমান রয়েছে তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কুমিরা এলাকার আ’লীগ নেতা বলেন, আজিজুর চেয়ারম্যান হ্ওয়ার পরে এলাকার জামাত বি এন পির নেতা সকল সরকারী সুভিদা দিচ্ছে। এছাড়া ভাল মানূষকে প্রতিবন্ধী সাজিয়ে তাদের ভাতার সুভিদা দিচ্ছেন । বর্তমানে সরকারী দলের লোক বাদ দিয়ে সন্ত্রাসী বাহিনী পোষার জন্য তিনি সরকারী সহযোগিতার সকল কার্ড জামাত বিএনপিদের দিচ্ছেন বলে অভিযোগ তার । বিষয়টি নিয়ে কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি সঠিক বলে স্বীকার করেন ।

এদিকে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, তিনি কারো কাছে দোকান বিক্রি করেনি। জনগণের সুবিধার জন্য নিজের টাকা ব্যায় করে বাজার করে দিয়েছেন।এছাড়া তিনি কোন জামাত বিএনপিকে প্রশ্রয় দেন না বলে দাবী তার।

এ বিষয়ে সড়ক ও জনপদের কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান, অভিযোগ পেলে প্রয়োজনী ব্যাবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি গ্রেফতার
পরবর্তী পোস্ট
বিধ্বংসী রয়ের পর জ্যাকসও সাজঘরে, ম্যাচে ফিরলো বাংলাদেশ

রিলেটেড পোস্ট

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting