দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:১৬
তালায় গোবরের গর্তে পড়ে প্রাণ গেল দুই বছরের...
ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড
আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২
আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু
জমি লিখে দিতে চাপ ও প্রাণনাশের হুমকি ছেলে...
শিক্ষাগত যোগ্যতা দেখাতে ব্যর্থ ভুয়া ডাক্তার এবাদুল! ব্যবস্থা...
পুলিশকে ভয় নয়, আস্থা ফেরানোই অপরাধ দমনের বড়...
নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা:...
কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, ভোটের মাঠে কার লাভ?
পাইকগাছায় হাজারো ভক্তের অশ্রুসিক্ত বিদায়ে দেবী বিসর্জন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিকলারোয়াকালিগঞ্জসাতক্ষীরা জেলা

ড্যাফ বাংলাদেশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira মে ২২, ২০২৬
মে ২২, ২০২৬ ০ কমেন্ট 219 ভিউস

নিজস্ব প্রতিবেদক :নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক “পরিবেশকর্মী” নিয়োগ ও কাজ করানোর অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এনজিও ব্যুরো সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান ড্যাফ বাংলাদেশ। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন কাজ করলেও এসব কর্মীর অধিকাংশই এখনো কোনো বেতন পাননি।

সম্প্রতি দৈনিক যায়যায়দিন ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “পরিবেশকর্মী” নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিটি চলতি বছরের ৩০ এপ্রিল প্রকাশিত ১০ মে শেষ তারিখ হলেও স্থানীয়দের দাবি, এর ৭ থেকে ৮ মাস আগেই দুই শতাধিক বেকার যুবক-যুবতীদের মোটা অংকের লেনদেন বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করানো হয়।

বিজ্ঞপ্তিতে মাসিক ১৪ হাজার টাকা বেতন এবং আবেদনপত্রের সঙ্গে ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দেওয়ার কথা উল্লেখ থাকলেও মোট কতজনকে নিয়োগ দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি। এতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, চাকরির আশ্বাস দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়েছে। তবে নিয়োগের বৈধতা ও সরকারি অনুমোদন নিয়ে রয়েছে ধোঁয়াশা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানায়, গত সাত-আট মাস আগে থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকরা চাকরি পাইয়ে দেওয়ার নামে নগদ ত্রিশ হাজার টাকা এবং বেতন পেলে এক লক্ষাধিক টাকা দিতে হবে বলে কাগজপত্র নিয়ে যোগদান দেখানো হয়েছে। তবে দীর্ঘদিন এসব স্কুলের নিয়োগ মোতাবেক কাজ করলেও বেতন পায়নি কেউ। এরপরে চলতি মাসে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক অরুণ কুমার মন্ডল বলেন,
“আমার বিদ্যালয়ে গত তিন মাস ধরে একজন পরিবেশকর্মী কাজ করছে। কিন্তু সে এখনো কোনো বেতন পায়নি। যোগদানের সময় সে শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরের একটি ছাড়পত্র দেখিয়েছেন। অন্য কোনো অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদনের কাগজ দেখাতে পারেনি।

 

”

এদিকে ড্যাফ বাংলাদেশের সাতক্ষীরা অফিসের রিজিওনাল অফিসার প্রীতিষ রায় বলেন,
“নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে যেসব প্রতিষ্ঠানে পরিবেশকর্মী নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো অবৈধ। সেখানে যদি কোনো আর্থিক লেনদেন হয়ে থাকে, তার দায়ভার ড্যাফ বাংলাদেশ নেবে না।” এ বিষয়ে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো।

তার এ বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে—যদি আগের নিয়োগগুলো অবৈধ হয়ে থাকে, তাহলে এতদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীরা কীভাবে কাজ করলেন এবং কার নির্দেশে তাদের যোগদান করানো হয়েছিল।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, বিভাগীয় কর্মকর্তার সুপারিশকৃত একটি কাগজ নিয়ে ড্যাফ বাংলাদেশের লোকজন সাতক্ষীরা জেলা অফিসে আসেন। আমি শুধুমাত্র বিভাগীয় অফিসের কথামতো উপজেলা কর্মকর্তাদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছি। বাকিটা আমি কিছু জানি না। কর্মীরা শুধুমাত্র আমাদের স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এটাই আমাদেরকে জানানো হয়েছে। তবে প্রাথমিক অধিদপ্তরের কোন সংশ্লিষ্ট নেই বলে তিনি জানান।

 

স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রতারণার শিকার বেকার যুবকদের ক্ষতিপূরণ ও ন্যায্য বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে খুনের হুমকি

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬

নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা:...

অক্টোবর ২৩, ২০২৬

আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

অক্টোবর ২৩, ২০২৬

সবুজে সাজবে কলারোয়া: ৪০০ কাঠবাদাম গাছের চারা রোপণের...

অক্টোবর ২৩, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...

অক্টোবর ২২, ২০২৬

আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

অক্টোবর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting