দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩০
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঝাউডাঙ্গায় স্কুল শিক্ষকের গাছ কেটে সাবাড়

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৭, ২০২১
নভেম্বর ২৭, ২০২১ ০ কমেন্ট 356 ভিউস

নিজস্ব প্রতিবেদক: পথের জন্য জায়গা দিতে রাজী না হওয়ায় সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের উত্তর দেবনগর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দাশের জমির প্রাচীর ভেঙে নয়টি নারিকেল, মেহগণি ও আমগাছ কেটে সাবাড় করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে তার কাঠ রাখার ঘর। শুক্রবার রাত ৮টার দিকে সন্ত্রাসী স্টাইলে এ গাছ কাটা হয়। বাধা দেওয়ায় নিরঞ্জন দাশের স্ত্রী শিবানী দাশকে লাঞ্ছিত করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দাশ জানান, ১৯৯২ সালে নিজের পৈতৃক জমিতে বসতবাড়ি সংলগ্ন ২১ শতক জমি কেনেন জিয়াদ আলীর কাছ থেকে। আগে তিনি প্রতিবেশি সরোজিৎ দাশের বাড়ির পাশ দিয়ে ও দুর্গা মন্দিরের পিছন দিয়ে মেইন রাস্তায় উঠতেন। কয়েক বছর আগে প্রতিবেশি শিক্ষা কর্মকর্তা পরিতোশ দাশের সহায়তায় রণজিৎ, সুব্রত ও কাজল মন্দিরের পিছনে প্রাচীর দিয়ে তার যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। স¤প্রতি রণজিৎ, সুব্রত ও কাজল তার জমির উপর দিয়ে ট্রলি ঢোকানোর জন্য বিনা ম‚ল্যে ছয় ফুট করে চওড়া ও ১৫০ ফুট লম্বা রাস্তা দাবি করে আসছিল। তিনি ইউপি সদস্য মফিজুল ইসলামের ডাকা শালিসে জমি দিতে রাজী হননি। বর্তমানে তার বড় ছেলে রামপ্রসাদ আমেরিকাতে থাকে। ছোট ছেলে দেবপ্রসাদ দাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। তারা বৃদ্ধ দম্পতি বাড়িতে থাকার স‚যোগে শুক্রবার রাত আটটার দিকে প্রতিবেশি রণজিৎ দাশ, তার স্ত্রী আন্না রানী দাশ, তাদের ছেলে কাজল দাশ, সরোজিৎ দাশের ছেলে সুব্রত দাশ ও পাগল দাশের ছেলে সুদেব দাশ এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে দা, কুড়াল নিয়ে তার জমিতে লাগানো চারিট নারিকেল গাছ, দু’টি আমগাছ ও তিনটি মেহগণি গাছ কেটে সাবাড় করে দেয়। আরো কয়েকটি গাছের গোড়া অর্ধেক কেটে রেখে চলে যায়। চলে যাওয়ার আগে তারা ইটের প্রাচীর ও কাঠ রাখার ঘর ভেঙে ফেলে। গাছ কাটতে বাধা দেওয়ায় তার স্ত্রী শিবানী রানী দাশকে লাঞ্ছিত করা হয়। গাছ কাটা ও প্রাচীর ভাঙচুরের সময় উপস্থিত ছিলো স্থানীয় আওয়ামী লীগ নেতা মোতালেব আলী, মুকুল হোসেন ও শিশুতলার রবিউল ইসলাম। এ সময় তিনি ইউপি চেয়ারম্যান আজমল উদ্দীন ও ইউপি সদস্য মফিজুল ইসলামকে মোবাইল করেও সাড়া পাননি। রাতে তিনি থানায় একটি অভিযোগ করলে দুপুরে পুলিশ আসে।

সরেজমিনে শনিবার সকালে উত্তর দেবনগর গ্রামে গেলে অবসরপ্রাপ্ত শিক্ষক যতীনন্দ্র নাথ দাশ, ধর্মদাস দাশ, দেবাশীষ দাশ, রিঙ্কু দাশ, অনিতা দাশসহ কয়েকজন জানান, আওয়ামী লীগ নেতা মোত্তালিব, মুকুল, রবিউলসহ কয়েকজনের উপস্থিতিতে রণজিৎ দাশ, সুব্রত দাশ ও কাজল দাশসহ এলাকার ৫০/৬০ জন এ গাছপালা কাটাম প্রাচীর ও কাঠের ঘর ভাঙচুরে অংশ নেয়। শিবানী দাশ তাদেরকে বাধা দেওয়ায় লাঞ্ছিত হন। তবে জীবনের ভয়ে নিরঞ্জন দাশ ঘর থেকে বের হননি। তবে স্থানীয় একজন রাতের আঁধারে ওই গাছ কাটার ধারণকৃত চিত্র সাংবাদিকদের দেখান।

এ ব্যাপারে কাজল দাশ জানান, নিরঞ্জন দাশ শালিস মানেন না। মেম্বর চেয়ারম্যান মানেন না। তাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওইসব গাছ গাছালি কেটে দিয়ে তাদের রাস্তা বের করার উদ্যোগ নিয়েছে। আওয়ামী লীগ নেতা আব্দুল মোত্তালিব নিজেকে নিরঞ্জন দাশের জমিতে লাগানো গাছ কাটার সময় উপস্থিত থাকার কথা অস্বীকার না করেই বলেন, শালিসে রাস্তা নিয়ে কোন সমস্যার সমাধান হয়নি। তাই রণজিৎ দাশ ও তাদের লোকজন গাছ গাছালি কেটেছে। এটা অপরাধ হয়েছে উল্লেখ করে বলেন, স্থানীয়ভাবে মীমাংসার সুযোগ রয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য মফিজুল ইসলামের সঙ্গে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সদর থানার উপপরিদর্শক তন্ময় কুমার সাহা জানান, তিনি শনিবার দুপুরে ঘটনাস্থলণ পরিদর্শণ করে ঘটনার সত্যতা পেয়েছেন। বিষয়টি তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানোর পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন উপক‚লে শতাধিক পানির ট্যাংক বিতরণ
পরবর্তী পোস্ট
শিরাশুনি মাদ্রাসার সুপারের অনিয়ম ও দ‚র্নীতির প্রতিবাদে মানববন্ধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting