দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঝাউডাঙ্গায় ঈগল সমর্থকদের ওপর হামলার পর মিমাংসা, মুচলেকায় খালেকের রেহাই

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৭, ২০২৩
ডিসেম্বর ২৭, ২০২৩ ০ কমেন্ট 333 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ঝাউডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের কর্মীদের ওপর হামলার পর ভুল স্বীকার করে স্থানীয় ভাবে মিমাংসা হয়েছে। ঘটনাটি ২৫ডিসেম্বর সোমবার ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ঘটে। পরে স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতার সাথে মিমাংসা করে ও ২৬ ডিসেম্বর মঙ্গলবার সদর থানায় মুচলেকা দিয়ে এ যাত্রায় আব্দুল খালেক রেহাই পায়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গোবিন্দকাটি গ্রামের মতিয়ার শেখের ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মিলন শেখ ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে সেখানে উপস্থিত ঈগল প্রতীকের সমর্থক ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা অমরেন্দ্র নাথ ঘোষ, সাংবাদিক ইয়ারব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আজাদ হোসেন, ইউপি সদস্য আলি বক্স, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুর রাজ্জাককে হুমকি দিয়ে বলে, ‘এটি মহাজোটের অফিস। এখান থেকে বেরিয়ে যা। এর পাঁচ মিনিটের মাথায় লাঙ্গল প্রতীকের সমর্থক ও ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেকের নেতৃত্বে ৫-৭জন লাঙ্গল প্রতীকের সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে। সেখানে উপস্থিত সকলকে এই বলে হুমকি দেয় যে, ‘এখান থেকে বের হবি না মার খাবি। সাথে সাথে তারা অমরেন্দ্র নাথ ঘোষ ও সাংবাদিক ইয়ারব হোসেনসহ উপস্থিত অন্যান্যদেরকে জামার কলার ধরে টেনে হিঁচড়ে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস থেকে বের করে দেয়। তারা অকথ্য ভাষায় গালিগালাজও করে। তাৎক্ষনিকভাবে ঘটনাটি আইনশৃংঙ্খলা বাহিনীর নজরে গেলে সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে যায়। মারধোরের শিকার ব্যক্তিবর্গকে বিষয়টি মিমাংসার জন্য পুলিশ দলের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়। কিন্তু পুলিশের পরামর্শ না মেনে মারমুখী আচরণ করতে থাকে খালেক ও মিলন। বাধ্য হয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে লাঙ্গল প্রতীকের সমর্থক ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক ও নৈশ প্রহরী মিলন শেখ ও ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ও যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলুকে থানায় নেওয়া হয়। পরে রাতেই ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে মিমাংসা করে নেয় ঝাউডাঙ্গা যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক। অন্যদিকে রাত ১টার দিকে সাংবাদিক ইয়ারব হোসেন তার ওপরে হামলার ঘটনায় বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। পরদিন মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজনৈতিক নেতারা সাংবাদিক ইয়ারবকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে মিমাংসা করিয়ে দেন। সদর থানা পুলিশের কাছে এ ধরনের আগ্রাসী কর্মকান্ড আর করবে মর্মে মুচলেকা দিয়ে আব্দুল খালেক এ যাত্রায় রেহাই পায়।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, ‘পুলিশের পক্ষ থেকে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হয়। পরে স্থানীয়ভাবে মিমাংসা হয়েছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুলতানপুর বড় বাজারে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশুর গণসংযোগ
পরবর্তী পোস্ট
ঝাউডাঙ্গায় নির্বাচনী সহিংসতা যেভাবে মিমাংসা হলো

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting