দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৩৩
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

জেলখানায় মা-বাবা, ঈদের দিন কাঁদছে দুই অবুঝ শিশু

কর্তৃক kobirubel.satnadee মে ২৬, ২০২০
মে ২৬, ২০২০ ০ কমেন্ট 329 ভিউস

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কলারোয়া সদরে তিন শতক জমির উপর একটি বসতঘর নিয়ে বিরোধ আপন দুই ভাইয়ের। বিরোধের জের গড়িয়েছে থানা পুলিশ থেকে জেলখানা পর্যন্ত। জেলখানায় এখন মা-বাবা। ঈদের দিনে অন্যের জিম্মায় থাকা দুই অবুঝ শিশু সন্তান অঝরো কাঁদছে।
অবুঝ দুই শিশু মারিয়া (৮) ও মার্জিয়ার (৩) বাবা মারুফ হোসেন ও মা সাবিনা ইয়াসমিন বর্তমানে বড় ভাই কামরুজ্জামানের মামলায় জেলহাজতে রয়েছেন। তারা কলারোয়া সদরের সরকারি কলেজের পূর্বপাশের বাসিন্দা। মারুফ হোসেন ও কামরুজ্জামান ওই এলাকার মৃত. অমেদ আলীর ছেলে।
মা-বাবা জেলখানায় দুই শিশু রয়েছেন কলারোয়া পৌরসভার ঝিকড়া গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ফজলুর রহমানের জিম্মায়।
ফজলুর রহমান জানান, কলারোয়া সরকারি কলেজের পূর্বপাশের বাসিন্দা বড় ভাই কামরুজ্জামান ও ছোট ভাই মারুফ হোসেনের মধ্যে তিন শতক জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন। সেখানে একটি বসতঘর রয়েছে। যে ঘরে মারুফ বসবাস করে। সে ঘরটি বড় ভাই কামরুজ্জামান নিজের জমি দাবি করে আসছে।
তিনি বলেন, ওই জায়গা নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিশী বৈঠকও হয়েছে। বৈঠকে জমি মারুফ হোসেনকে দেয় গণ্যমান্য ব্যক্তিরা। তবে বড় ভাই কামরুজ্জামান দাবি করে মা মৃত্যুর আগে ওই জমি তাকে টিপসই দিয়ে লিখে দিয়ে গেছে। ওই জমির উপর থাকা ঘরে কামরুজ্জামান তালা ঝুলিয়ে দিলে গত শনিবার (২৩ মে) ছোট ভাই মারুফ হোসেন তালা ভেঙে পাল্টা তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় কামরুজ্জামান থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ এসে কামরুজ্জামান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে মারপিট করে। এরপর তারা কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
তিনি আরও বলেন, গতকাল রোববার (২৪মে) হাসপাতাল থেকে ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের জানাতে কলারোয়া রিপোর্টাস ক্লাবে যায় মারুফ ও তার স্ত্রী। সেখান থেকে ফিরে আসার সময় হাসপাতাল গেট থেকে পুলিশ মারুফ ও তার স্ত্রীকে আটক করে বিকেলে জেলহাজতে পাঠায়। তাদের দুই শিশু সন্তানকে উপজেলা চেয়ারম্যান আমার জিম্মায় দিয়েছেন। তারা আমার কাছে রয়েছে। ঈদের দিনে সারাদিন মা-বাবার জন্য কাঁদছে দুই শিশু। ছোট মেয়ে মার্জিয়া এখনো মায়ের দুধ খায়। কোনভাবে সামলানো যাচ্ছে না।
এ ঘটনায় কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, তারা তিন ভাই। তাদের মা জীবিত থাকা অবস্থায় বড় ভাই কামরুজ্জামান চুরি করে মায়ের কাছ থেকে তিন শতক জমি লিখে নেয়। বর্তমানে নদীর চর উঠে সেখানে ৯-১০ শতক জমি হয়েছে। সেই জমিতে কামরুজ্জামান কাউকে থাকতে দিতে চান না। মূলত এটা নিয়েই বিরোধ। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হলে ট্রাক চালক মারুফ হোসেনের দুই শিশু সন্তানকে মানবিক দিক বিবেচনা করে হেলপার ফজলুর রহমানের জিম্মায় দিয়েছি।
এসব বিষয়ে কামরুজ্জামান জানান, আমার তালা দেয়া ঘরে রোববার বিকেলে স্ত্রীকে রান্না করতে বলি। ছোট ভাই মারুফ তখন বাড়িতে ছিল। মারুফ এখানে বসবাস করতো না। তিন বছর ধরে বসবাস করছে। আমার ঘরের তালা ভেঙেছে। আমাকে মারপিট করেছে, স্ত্রীকেও মারপিট করেছে। পরে থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। ঘরটি আমি সাত বছর আগে তৈরী করেছি ওই ঘরটি মারুফ তার নিজের বলে দাবি করে। ভাইঝি দুটো কার কাছে রয়েছে আমি এখনো জানি না।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, কামরুজ্জামান থানায় ঘরবাড়ি ভাংচুর, মালামাল লুট, স্ত্রী শ্লীলতাহানির একটি মামলা দিয়েছে থানায়। সেই মামলায় আটক করে মারুফ ও তার স্ত্রীকে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের বিরুদ্ধে মারপিটের অভিযোগের বিষয়ে তিনি বলেন, একটি পক্ষ মারুফদের ব্যবহার করে পুলিশের বিরুদ্ধে বলাচ্ছে। মারপিটের যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে আনা হচ্ছে তা আদৌ সঠিক নয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বার বার আমরা বলেছি, ত্রাণ দিতে হবে না ভালো একটা বাঁধ করে দেন
পরবর্তী পোস্ট
‘আমি ভালো আছি’-ডা. জাফরুল্লাহ চৌধুরী

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting