দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

জিপিএ ৫ পাওয়া ৪৯২ জন শিক্ষার্থীর সংবর্ধনা দিল প্রিমিয়ার ছাত্র সংঘ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০ কমেন্ট 492 ভিউস

কলারোয়া প্রতিবেদক:

কলারোয়া উপজেলার ৪৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ইং শিক্ষা বর্ষের এস এস সি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হওয়া ৪৯২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কলারোয়ার অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ৷ শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টা হতে দুপুর দেড়টা পর্যন্ত কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুল মাঠে ১২টি ইউনিয়ন থেকে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অষ্ট্রেলিয়া প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তালা-কলারোয়া, সাতক্ষীরা-১ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯২ জন জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পুলিশ সুপার পিপিএম কাজী মনিরুজ্জামান।

প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ কামাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সদর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা৷ অনুষ্ঠানে কলারোয়ার কৃতি সন্তান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর ঢাকা অতিরিক্ত পরিচালক জাফরুল্যাহ কাজল, ব্রাক ব্যাংকের এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, আল আরাফাহ ইসলামি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সি.জি.এম আসাদুজ্জামান মিলন৷ স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রিমিয়ার ছাত্র সংঘের সদস্য সংবর্ধিত শিক্ষার্থী তামিম আজাদ মেরিন৷এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা শফিকুল ইসলাম, খুলনা মেডিকেল ক্যান্সার হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেন, প্রফেসর আবু নছর প্রমূখ৷

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় গ্রাম ডাক্তার সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌর গ্রাম ডাক্তারদের বনভোজন অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting