দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২০
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জাল দলিল সৃষ্টি করে দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি থেকে উচ্ছেদর পায়তারা অভিযোগে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৬, ২০২৩
অক্টোবর ১৬, ২০২৩ ০ কমেন্ট 294 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জাল দলিল সৃষ্টি করে দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি হইতে উচ্ছেদ করার পায়তারা অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক গৃহবধূ। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের পারকুখরালী গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী ফরিদা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি সবসময় দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। পর কথা হলো যে সমস্যার জন্য আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি তা হলোÑ আমি ১৯৮২ সালে অভিলাষ পাড়ই এর নিকট থেকে ২৯৯৪ কোবলা মূলে ৪৩-১/২ শতক জমি খরিদ করিয়া ভোগ দখল করিয়া আসিতেছেন। উক্ত জমিতে আমার ধান্য চাষ করা আছে। আর কিছুদিনের মধ্যে জমির ধান কাটা যাইবে। ইতিমধ্যে রাধানগর গ্রামের হাফিজুল মোস্তাফার ছেলে মাহাবুবুর রহমান একটি জাল দলিল সৃষ্টি করিয়া আমার ভোগ দখলীয় জমি হইতে উচ্ছেদ করার পায়তারা করিতেছে। তিনি বলেন আমার স্বামী মতিয়ার রহমানকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে তার নিজ বাসায় ডেকে নিয়ে আমার স্বামীর নিকট আচমকা ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা দাবী করেন। আরো বলেন, মাহবুবর রহমান আমার মেয়ের জামাই। তুমি যদি টাকা না দাও, তাহলে তোমার জমি আমি বেদখল করে দিব। আমার স্বামী তার প্রস্তাবে রাজি না হওয়ায় তার (শাহাদাত হোসেনের) ছোট পুত্র ফারিব হোসেন এর নেতৃত্বে রুস্তমসহ ৫/৬জন আমার ভোগ দখলীয় জমিতে সেচ পাম্প এর মটর বরিং করা আছে। সেই বরিং এর সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর আমার স্বামীকে শাসিয়ে যায় এবং বলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবো। আমার এই জমিতে আমার ছেলে মামুনুর ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে। যাহার নং ১৮৫১/২৩। ১৪৫ ধারা জারি করা সত্ত্বেও হাফিজুল মোস্তফার ছেলে মাহবুবুর রহমান, মো. রুস্তমের ছেলে ওমর আলী, মৃত আব্দুল মাজেদএর ছেলে মুজিবর @ বেড়ে মুজিবরসহ আরও অনেকে জমির পাকা ধান কাটার জন্য পায়তারা করছে এবং আমার পরিবারকে সর্বদা হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে আমরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরো বলেন গত ১১ অক্টোবর‘২৩ তারিখে আমার স্বামী এবং দুই ছেলের নামে একটি মিথ্যা সাধারণ ডায়েরী করে যার নং-৬৮৯, যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রুস্তম এর প্রকৃত বাড়ী তালা উপজেলায়। সে নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার কারণে সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে সাতক্ষীরা সদরের কুখরালী গ্রামে এসে বসবাস শুরু করে। এলাকায় উগ্রপন্থীদের নিয়ে এবং তালা থেকে মাঝে মাঝে যুবক শ্রেণির লোকেরা এসে তার বাড়িতে মিটিং করে। এই রুস্তম আমার ও পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দিচ্ছে। রুস্তমের এহেন কর্মকান্ডের কারনে গ্রামের মানুষ ভয়ে মুখ খুলতে পারে না।
তিনি সাংবাদিকদের মাধ্যমে সাতক্ষীরা পুলিশ সুপারের নিকট আকুল আবেদন যাহাতে তার খরিদকৃত দখলীয় জমিতে নির্বিঘ্নে চাষাবাদ করিতে পারে এবং স্বামী ও সন্তাদের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে নি®কৃতি পায় সে ব্যাপারে তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উপকারভোগীদের সরব উপস্থিতিই প্রমাণ করে শেখ হাসিনার সরকার বারবার দরকার: বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
পরবর্তী পোস্ট
সাংবাদিক আনোয়ার হোসেনের মামি ও মামাতো ভাইয়ের মৃত্যু

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চিকিৎসা শুধু কনসাল্টেন্সি নয়, চাই চিকিৎসক–রোগীর কোঅপারেশন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে কোটি টাকার ৮ টি...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting