দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪৬
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হয়রানি মূলক মামলার হুমকি (ভিডিওসহ আপডেট)

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৯, ২০২০
অক্টোবর ১৯, ২০২০ ০ কমেন্ট 356 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বিক্রীত জমি জবরদখল করতে না পেরে মাদকসহ নানা রকম হয়রানি মূলক মামলার হুমকি দিয়ে যাচ্ছেন পূর্বের মালিক। ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামের শেখপাড়ায় ঘটেছে। পূর্বে একাধিকবার হামলা করে দমাতে না পেরে জীবন হরণের হুমকি দিয়ে যাচ্ছেন দহাকুলার মজু।
ভুক্তভোগী লিটন শেখ জানান, “প্রায় চারবছর পূর্বে দহাকুলা গ্রামের শেখপাড়ার মৃত শেখ আব্দুর রহিমের ছেলে শেখ মফিজুর রহমানে মজুর কাছ থেকে বসবাসের জন্য পাঁচ লাখ টাকা দিয়ে ১০ (দশ) শতক জমি ক্রয় করি। সে মোতাবেক জমি কিনে পাঁচিল দিয়ে ও ঘরবাড়ি করে এতদিন বসবাস করে আসছি। কিন্তু হঠাৎ গত বছর থেকে এ জমির পূর্বের মালিক মফিজুর রহমান আমাকে এলাকা ত্যাগ করতে বলে। আমি কারণ জানতে চাইলে সে বলে ‘হয় আমার জায়গা ছাড়বি না হলে প্রাণ ছাড়বি।’ আমি এর প্রতিবাদ করলে এ বছরের জানুয়ারি মাসের ১১ তারিখে আমি বাড়িতে না থাকার সুযোগে আমার বাসায় সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আমার স্ত্রীকে মারধোর করে মফিজুর গং। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করে একাধিকবার শালিসের পর মিমাংসা হয়েছে। কিন্তু আবারও গত কয়েকদিন যাবৎ মফিজুর রহমান উৎপাৎ শুরু করেছে। প্রায় প্রতিরাতে আমার বাড়ির টিনের চালে ইট ছুঁড়ে মারে। রাতে হঠাৎ গেটে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ত্রাস সৃষ্টি করে। এছাড়াও গত কয়েকদিন অজ্ঞাত সংখ্যক সন্ত্রাসীদের সাথে নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে মটরসাইকেলে শো’ডাউন করে গালিগালাজও করে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার সবসময় আতংকে আছি।”

লিটন শেখের স্ত্রী সুমাইয়া ইয়াসমিন সুমি জানান, “২০১৬ সালে আমরা মফিজুর রহমানের কাছ থেকে জমি ক্রয় করি। তাদের সাথে আমাদের সম্পর্ক বেশ ভাল ছিল। কিছুদিন যাবৎ ওরা আমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে বলে। আমরা যেতে না চাওয়ায় প্রতিনিয়ত বহিরাগতদের দিয়ে মফিজুর রহমান আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। তারা এও বলে আমার স্বামীকে মাদকের মামলায় ফাঁসিয়ে দিবে। আমার মাদ্রাসা পড়–য়া ছেলে আর বাড়ি ফিরে আসবে না। আমার কোলের ছোট মেয়েকে খুঁজে পাবনা। এ ছাড়াও আমাদের সবাইকে হত্যারও হুমকি দেয়। প্রতিদিন সন্ধ্যার পর জীবনের ভয়ে আমি পাশের বাড়ির নাছরিন আপার বাড়ি অবস্থান করি। আমার স্বামী বাড়ি ফিরে আসার সময় আমাকে বাসায় নিয়ে আসে। এমতাবস্তায় আমরা জীবন সংকটে আছি।”
লিটন শেখের প্রতিবেশি নাছরিন আক্তার জানান, “শুধুমাত্র জমি জায়গা নিয়ে এ গোলযোগের সৃষ্টি। লিটনকে আমরা কোনদিন মাদক বিক্রি করতে দেখি নাই। এছাড়াও সে এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত। অন্য কারও সাথে গোলযোগ সে কখনও করেনি। মজুরা অন্যায় ভাবে লিটনদের উপর চাপ সৃষ্টি করছে। ”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্ববিদ্যালয়ে তিন ক্যাটাগরিতে ভর্তি পরীক্ষা
পরবর্তী পোস্ট
উপজেলা এলজিইডি ও হিসাবরক্ষণ অফিসের নামেও আক্তারুজ্জামানের ঘুষ বাণিজ্য

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting