দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২৭
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

চাম্পাফুল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণ দাবীতে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩১, ২০২১
অক্টোবর ৩১, ২০২১ ০ কমেন্ট 342 ভিউস

আশাশুনি প্রতিবেদক: মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে অবৈধভাবে প্রধান শিক্ষকের চেয়ার দখল করে স্কুলকে ধ্বংসের দিকে ঠেলে দেওযার প্রতিবাদ ও প্রধান শিক্ষককে অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  চাম্পাফুল আ. প্র. চ মাধ্যমিক বিদ্যাপীঠের সমানের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

শান্তিপূর্ণ ভাবে মানববন্ধনের কার্যক্রম শুরু করলে পুলিশ ঘটনাস্থানে পৌছে মাইক খুলে নিয়ে মানববন্ধন বন্দ কতরে দেয়। প্রতিবাদী এলাকাবাসী পরে মাইক ছাড়াই মানববন্ধন করেন। মানবন্ধন চলাকালে বক্তাগণ বলেন, আশাশুনি ও কালিগঞ্জ সীমান্তে অবস্থিত কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আ. প্র. চ মাধ্যমিক বিদ্যাপীঠ একটি সুপরিচিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতষ্ঠান। প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক পদে অবৈধ ভাবে আঃ হাকিমকে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে স্বচেতন এলাকাবাসী, অভিভাবক, শিক্ষকদের একটি অংশ অনিয়ন প্রতিরোধে স্বোচ্চার ভাবে প্রতিরোধে মাঠে নামেন। কিন্তু নানা ষড়যন্ত্র ও পেশী শক্তির কাছে তাদের দাবী আদায় না হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়।

গত ২২ জুন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সিভিল রিভিশান মামলা ১১৬৪/২১এর আদেশে প্রধান শিক্ষক আদুল হাকিমের উপর রুল জারি করেন এবং তার বিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি তার বেতনভাতা বিলে স্বাক্ষরের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। মহামান্য হাইকোর্টের আদেশ প্রকাশিত হওয়ার পর তৎকালীন এডহক কমিটির সভাপতি (নীলকন্ঠ সোম) বরাবর আদেশের কপি প্রেরণ করা হলেও তিনি কোন প্রকার কর্ণপাত করেননি। এমনকি হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার গত ১ আগষ্ট জেশিঅ/সাত/২০২১/৭৮৫ স্মারকে এবং কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ৮ আগষ্ট উমাশি/কালি/সাত/২০২১/৩৩৪ স্মারকে আদেশ প্রদান করলেও এডহক কমিটির সভাপতি (নীলকন্ঠ সোম), আদুল হাকিম ও অফিস সহকারী ইয়াছিন আলী বিদ্যুত কোন কিছুকে তুয়াক্কা না করে পেশি শক্তিতে অবৈধভাবে চেয়ার দখল করেন। এবং নানা অনিয়মের মাধ্যমে বিদ্যাপীঠের গচ্ছিত অর্থ, দোকানভাড়া, পুকুর, বাগান লীজ, সেশনচার্জ ও বেতনের লক্ষ লক্ষ টাকা এবং ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে বোর্ড নির্ধারিত অর্থ রশিদের মাধ্যমে নেওয়া হলেও অতিরিক্ত অর্থ বিনা রশিদে আদায় করে আত্মসাৎ করেছেন।

বক্তাগণ আরও বলেন, বিভিন্ন অফিস এবং দপ্তরে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে একের পর এক অনিয়ম করে চলেছেন। এমনকি বিজ্ঞ জেলা জজ আদালতকেও ভুল ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতেও পিছপা হয়নি। তাছাড়া মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ে আব্দুল হাকিমের উপর স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্বেও তার স্বাক্ষরে শিক্ষাবোর্ড যশোরকে মিথ্যা তথ্য দিয়ে গত ১৯ সেপ্টেম্বর এডহক কমিটি গঠন করা হয়েছে। এহেন কর্মকান্ডে কোমলমতি শিক্ষার্থীরা শঙ্কিত। আসন্ন এসএসসি পরীক্ষার প্রবেশপত্রে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন এবং গত জুন মাসথেকে বেতনভাতা থেকে বঞ্চিত হচ্ছে অত্র বিদ্যাপীঠের সকল শিক্ষক-কর্মচারী। বেতনভাতার কথা বলতে গেলে সভাপতি  মনগড়া ভিত্তিহীন আশার বানী শোনাচ্ছেন এবং কাল ক্ষেপন করছেন এবং সভপতিসহ আদুল হাকিম এবং অফিস সহকারীর কাছে একাধিকবার লাঞ্চিত হয়েছেন শিক্ষকরা। দীর্ঘদীন বেতনভাতা না পেয়ে  শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। এহেন চরম বিপত্তির হাত থেকে রক্ষা পেতে অভিভাবক, এলাকাবাসী ও সুধী সমাজ প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, আক্তার হোসেন শাহীন, আলতাফ হোসেন, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, শিমুল হোসেন, হোসাইন গাইন প্রমুখ অভিভাবকবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
পরবর্তী পোস্ট
আশাশুনির বুধহাটা ইউনিয়নে নৌকার প্রত্যশী মাহাবুবুল হক ডাবলু

রিলেটেড পোস্ট

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting